নাগরিকত্ব বিল: আসামে বিজেপি নেতাকে হেনস্থা
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
নাগরিকত্ব বিলের প্রতিবাদে আসামের তিনসুকিয়া জেলার বিজেপি সভাপতি লঙ্কেশ্বর মোরানকে হেনস্থা অভিযোগ উঠেছে। বুধবার তিনসুকিয়া শহরে একটি সমাবেশে প্রকাশ্যে ওই বিজেপি নেতাকে টানাহেঁচড়া করার পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গেছে গতকাল লোক জাগরণ মঞ্চ’র আহ্বানে তিনসুকিয়া শহরের প্রাণকেন্দ্রে গোলাপ চন্দ্র রবি চন্দ্র নাট্য মন্দির-এ একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লঙ্কেশ্বর। বিকাল ৩টা নাগাদ তিনি যখন ওই অনুষ্ঠানে প্রবেশ করেন তখনই তাকে উদ্দেশ্য করে স্লোগান ও কালো পতাকা দেখাতে থাকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী। যারা সেসময় কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব বিলের প্রতিবাদ করছিল। হঠাৎ করেই একদল বিক্ষোভকারী ওই বিজেপি নেতার ওপর চড়াও হয়ে তার পোশাক ধরে টানাহেঁচড়া করেন। তাকে মারধর করে ঠেলে ফেলে দেওয়া হয় এবং চুল ধরেও টানা হয়। এসময় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে তিনি দৌড়তে শুরু করলেও নিচে পড়ে যান। এসময় পিছন থেকে লাথিও মারা হয়। অথচ সামনে পুলিশ থাকলেও কার্যত নীরব দর্শক হয়েছিল তারা। লঙ্কেশ্বরের সাথেই বিজেপির আরও কয়েকজন সদস্যকেও মারধর করা হয়।
পরে আহত বিজেপি নেতাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তিনসুকিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, প্রস্তাবিত নাগরিকত্ব (সংশোধনী) বিলটিতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি ও খ্রিস্টান-এই ছয়টি সম্প্রদায়ের নাগরিকদের ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ইতিমধ্যেই গত ৮ জানুয়ারি ভারতের লোকসভায় পাশ হয়েছে এই বিলটি। যদিও রাজ্যসভায় তা এখনও পাশ হয়নি। বিতর্কিত এই বিলটিকে কেন্দ্র করেই গত প্রায় এক মাস ধরে আসামসহ উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ চলছে।
যদিও নাগরিকত্ব (সংশোধনী) বিল সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে গত কয়ে সপ্তাহ ধরেই আসামে একাধিক সভা ও বৈঠকের আয়োজন করছে লোক জাগরণ মঞ্চ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
