নতুন বার্তা দিতে রাষ্ট্রদূতদের ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯
বন্ধু রাষ্ট্রগুলোর কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। রয়েছে অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্য। এ ছাড়া বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের পরিসেবাও বাড়াতে চায় সরকার। এমন সব প্রেক্ষাপটে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে।
নতুন মন্ত্রীর হাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ওঠার পরে এই প্রথম বিভিন্ন মিশনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী এপ্রিলের শেষ দিকে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।
বিভিন্ন দেশে বাংলাদেশের ৫৮টি মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার, স্থায়ী প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন।
এর আগে ২০১৭ সালের নভেম্বরে সর্ব প্রথম দূত সম্মেলন বা এনভয় কনফারেন্স আয়োজন করা হয়। এ বছর দ্বিতীয় এ দূত সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সম্মেলনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, বন্ধুরাষ্ট্রগুলোর কাছে বর্তমান সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা এ সম্মেলনের উদ্দেশ্য। পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।
দেশভিত্তক কোন কোন বিষয়ের ওপর সরকার জোর দিতে চায়, নীতি নির্ধারণী পর্যায়ের এ জরুরি বার্তাগুলো এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের দূতদের কাছে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
এ ছাড়া বাংলাদেশের মিশনগুলোর সমস্যা, সেগুলো সমাধানের উপায়, প্রবাসীদের সেবা নিশ্চিত করা এসব বিষয়গুলো দূতদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, অর্থনৈতিক কূটনীতি বা ইকনোমি ডিপ্লোমেসি, রোহিঙ্গা ইস্যু এবং কনস্যুলার সেবা অগ্রাধিকার পাবে দূত সম্মেলনে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিকদের সরাসরি সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সেবার প্রক্রিয়া সহজ, নিখুঁত ও শতভাগ নিশ্চিত করতে ডিজিটাল অ্যাপ বানানো হচ্ছে।
তিনি বলেন, আগ্রহীরা ওই অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে সেবা নিতে পারবেন। অ্যাপটি চালু হলে নাগরিক সেবার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করবে।
আগামী দূত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ অ্যাপটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
ইউরোপের একটি দেশে কর্মরত বাংলাদেশের একজন রাষ্ট্রদূত বলেন, নতুন মন্ত্রী আসার পরে প্রথমবার আমাদের ডেকে পাঠানো হচ্ছে। আশা করি, নতুন নির্দেশনা পাব। যদিও কিছুদিন আগে মন্ত্রী মহোদয় নতুন নির্দশনা দিয়ে বার্তা পাঠিয়েছেন। তবুও এ সম্মেলনে সার্বিক বিষয় উঠে আসবে।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
