ধারাবাহিক নাটকে অভিনয় করতে গেলে অনেক সময় দিতে হয়
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। খণ্ড নাটকেই তাকে বেশি দেখা যায়। ধারাবাহিকের প্রতি আগ্রহ কম।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও করছেন এ অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* যুগান্তর: নতুন বছরের অভিনয় জীবন কোন কাজটি দিয়ে শুরু করবেন?
** সাবিলা নূর: এরই মধ্যে কাজ শুরু করেছি। ইউটিউবের জন্য একটি খণ্ড নাটকে শুটিং করেছি গত সপ্তাহে। গল্পটি আমাকে ঘিরেই। এ নাটকে আরও নতুন কয়েকজন সহশিল্পী আছেন। এছাড়াও কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু শুটিং কবে শুরু করব এখনও নিশ্চিত বলতে পারছি না।
* যুগান্তর: পড়াশোনাও করছেন। অভিনয়ে সময় দিতে কোনো সমস্যা হয় না?
** সাবিলা নূর: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। অভিনয়ও চালিয়ে যাচ্ছি। ভালোই লাগছে। পড়াশোনার শেষে যে সময়টুকু পাই ওই সময়ই অভিনয় করি। আমি মনে করি, মানুষ যদি ইচ্ছে করে তাহলে সবকিছুই সম্ভব। আপনি দুটো কাজ একসঙ্গে করবেন, যদি সময় মেনে রুটিন করে কাজগুলো শুরু করেন তাহলে সেটা সম্ভব। আমিও তাই করছি।
* যুগান্তর: আপনি তো শিক্ষক হতে চেয়েছিলেন। অভিনেত্রী হলেন কেন?
** সাবিলা নূর: শিক্ষক হওয়ার ইচ্ছা এখনও আমার আছে। ছোটবেলা থেকে আমি নাচ শিখতাম। নাচ থেকেই অভিনয়ে আসা। পড়াশোনায় মনোযোগ দিয়েছে নিজের সুপ্ত ইচ্ছে পূরণ করার জন্যই। শিক্ষকতাও করব। সেভাবেই এগিয়ে যাচ্ছি। পড়ালেখা শেষ করে আমি শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেব। তবে অভিনয়ও চালিয়ে যাব। এ মাধ্যটিও আমার আরেকটি ভালোবাসা। কারণ অভিনয়ই আমাকে আজকের আমি বানিয়েছে।
* যুগান্তর: ধারাবাহিক নাটকে একেবারেই অভিনয় করছেন না। কারণ কী?
** সাবিলা নূর: মূল কারণ সময় পাই না। ধারাবাহিক নাটকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়। সেই সময়টুকু আমার নেই। অনেক প্রস্তাব পাই। কিন্তু শিডিউল দিতে পারি না। শিডিউল দিলে পড়াশোনায় সমস্যা হয়। অনেক সময় খণ্ড নাটকেরও শিডিউল দিতে পারি না।
* যুগান্তর: তাহলে কী একেবারেই ধারাবাহিকে কাজ করবেন না?
** সাবিলা নূর: একেবারেই যে করব না সেটা বলিনি। বলেছি এ মুহূর্তে পড়াশোনার অনেক চাপ। সেটা মেইনটেইন করেই খণ্ড নাটকে কাজ করছি। কখনও যদি সময় পাই এবং ততদিনে যদি ধারাবাহিকে কাজ করার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই করব। সবকিছু নির্ভর করছে সময়ের ওপর।
* যুগান্তর: ওয়েব নাটকেও কাজ করছেন। আপনি কি মনে করেন টেলিভিশনের আবেদন কমে যাচ্ছে?
** সাবিলা নূর: না। বিষয়টি এমন নয়। নতুন মাধ্যমকে সবার সাদরে গ্রহণ করা উচিত। এর অর্থ এই নয় যে, আগের মাধ্যমের আবেদন কমে গেছে। তবে ওয়েবে কাজ করা কিছুটা সহজতর। টেলিভিশন ও ওয়েব দুটো আলাদা। একটির সঙ্গে আরেকটির তুলনা করাও উচিত নয়।
* যুগান্তর: চলচ্চিত্রে অভিনয় নিয়ে কোনো খবর আছে?
** সাবিলা নূর: চলচ্চিত্রে অভিনয় নিয়ে এখন কিছু ভাবছি না। ভবিষ্যতে অভিনয় করব কিনা তাও বলতে পারব না। সময়ের ওপর ছেড়ে দিয়েছি এ বিষয়।
* যুগান্তর: মাঝে একটি গানও গেয়েছিলেন...
** সাবিলা নূর: এটা একান্তই শখের বশে গেয়েছি। নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। মাঝেমধ্যে গাইতে পারি। তবে সুন্দর কথা ও গল্পনির্ভর হলে মিউজিক ভিডিও করব।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
