ধানবাদ ব্লুজ’র স্ক্রিপ্ট পড়ে মুখ শুকিয়ে গিয়েছিল: শ্রীতমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
পেশায় ছিলেন ইন্টিরিয়র ডিজাইনার। দু’বছর আগে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পরে কিছুদিন মডেলিং ও তার পরেই ২০১৭ সালে টেলিভিশনে ডেবিউ ‘গুরুদক্ষিণা’ ধারাবাহিক দিয়ে, তিন্নি চরিত্রে। টেলিপর্দার প্রথম কাজ থেকেই নজরে পড়েছিলেন অভিনেত্রী শ্রীতমা দে।
সম্প্রতি ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুজ’র ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই তিনি আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। কয়লা মাফিয়া, খাদান ও তার সঙ্গে জড়িয়ে থাকা অন্ধকার জগৎ উঠে এসেছে হইচই এর এই ওয়েব সিরিজটিতে।
শ্রীতমা জানান, এই চরিত্রটি তার কেরিয়ারে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।
তিনি বলেন, ‘হইচই’র সঙ্গে আমার প্রথম কাজ দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’। ‘ধানবাদ ব্লুজ’র যখন কাস্টিং চলছিল তখন দেবালয়দাই আমাকে রেফার করে সাহানাদির কাছে। তার পরে সৌরভদা, ঈশিতাদির সঙ্গে আলাপ হয়। ট্রিকস্টারের অফিসে বসে প্রথমদিন যখন আমি স্ক্রিপ্টটা পড়ি তখন আমার ভয়ে মুখ শুকিয়ে গিয়েছিল। কিন্তু তার পরে সৌরভদা, ঈশিতাদি আমাকে যেভাবে গাইড করেছে, শুধু ওরা নয়, পুরো ইউনিট যেভাবে আমাকে সাপোর্ট করেছে, সেটা না থাকলে আমি এই চরিত্রটা করতে পারতাম না।
এই ব্যতিক্রমী ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হল আজ ১৫ ডিসেম্বর থেকে। এই সিরিজের বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে ধানবাদের কয়লাখনি অঞ্চলে। নানা প্রতিকূলতা পেরিয়ে শ্যুটিং করতে হয়েছে পরিচালক সৌরভ চক্রবর্তী এবং তার টিমকে।
অভিনেত্রী জানান, প্রথম প্রথম আমার খুব ভয় করতো, দিব্যেন্দুদা, রজতাভদা, রূপাঞ্জনাদি, অপাদির সঙ্গে কাজ, সেই নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। হাঁ করে তাদের কাজ দেখতাম আর মনে মনে ভাবতাম তাদের সঙ্গে আমাকে অভিনয় করতে হবে, আমি পারব তো? তার পরে যখন কস্টিউম পরতাম, মেক আপ করতাম, কিছু একটা শক্তি আসত মনের মধ্যে, মনে হতো পারব। ফ্লোরে তারা প্রত্যেকে, ট্রিকস্টারের সবাই আমাকে এতটা সাহায্য করেছেন... আমি তাই পেরেছি। কতটা ভালো পেরেছি সেটা দর্শক বিচার করবেন।
এই ওয়েব সিরিজে শ্রীতমার চরিত্রের নাম জান্নাত। ধানবাদের অন্ধকার জগতের সদস্য এই চরিত্রটি যেমন বলিষ্ঠ, তেমনই রহস্যে ভরা। চরিত্রের নামকরণের মধ্যেই একটা বিরোধাভাস রয়েছে। অপরাধের অন্ধকূপে যার বাস, তার নাম ‘জন্নত’ অর্থাৎ স্বর্গ। অত্যন্ত ডায়নামিক এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা একটা বড় চ্যালেঞ্জ ছিল। শ্রীতমা অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা

