দ্বিতীয়বারের মতো কাকে বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮
গায়ক ও সংগীত পরিচালক মিলন মাহমুদ দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। পাত্রী সাভারের মেয়ে সুমাইয়া জামান। লেখাপড়া করছেন লালমাটিয়া মহিলা কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষে।
১০ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩ টায় এই শিল্পীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বয়ং মিলন মাহমুদ।
বৃহস্পতিবার বিকেলে মিলন মাহমুদ বলেন, ছয়মাস ধরে সুমাইয়া জামানের সঙ্গে আমার পরিচয়। এরপর কথাবার্তা ও মেলামেশার মাধ্যমে আমি বুঝেছি সে সত্যি সত্যি আমাকে ভালোবাসে। তার মধ্যে লোভ এবং ফেক কিছু আমি খুঁজে পাইনি। এরপর একমাস আগে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেই। গত সোমবার আমাদের বিয়ে হয়েছে।
স্ত্রী সুমাইয়া জামান তার নব বিবাহিত স্বামী মিলন মাহমুদকে চেনেন, তিনি যখন ছোট ছিলেন তখন থেকে। সুমাইয়া বললেন, যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই তার গান শুনি। একদিন স্কুল থেকে ফিরে টেলিভিশনে তার গান শুনতে শুনতে মাকে বলেছিলাম, এই শিল্পীকে ভালো লাগে। দেখতেও হ্যান্ডসাম। তাকে বড় হলে বিয়ে করবো! মা বকা দিয়েছিল।
সুমাইয়া জামান বলেন, গত এপ্রিলে তার সঙ্গে পরিচয় হলো। ফেসবুকের কল্যাণে নিয়মিত কথাবার্তা হতো। মিলনের সততা আমাকে মুগ্ধ করেছে। তার অতীত সম্পর্কে আমাকে সবকিছুই জানিয়েছে। মনে হয়েছে, তার সঙ্গে সারাজীবন কাটাতে পারবো। অবশেষে তাকে আমি পেয়েছি। আমাদের দুজনার জন্য সবাই দোয়া করবেন।
এর আগে ২০১৫ সালের ১মে মৌরী রহমানকে বিয়ে করেছিলেন মিলন মাহমুদ। শিল্পী মিলন মাহমুদ জানান, আড়াই বছর আগে প্রথম সংসার ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি বলেন, অতীত ভুলে বর্তমানকে নিয়ে আগামীর দিনগুলো সুন্দরভাবে কাটাতে চাই। সবার শুভকামনা ও দোয়া কামনা করছি।
গানের ভুবনে ২০০৫ সালে আগমন ঘটে মিলন মাহমুদের। ‘চলো সবাই’ গান দিয়ে সবার মাঝে ব্যাপক পরিচিতি পান তিনি। তার প্রথম একক অ্যালবাম ‘ধ্যান’। এখন পর্যন্ত তার নয়টির মতো একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ একক গানের অ্যালবাম ‘অচেনা শহর’ প্রকাশিত হয় ২০১৪ সালে। মিলন মাহমুদের গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
