দীর্ঘ অপেক্ষার পর স্বীকার করলেন মালাইকা!
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনী বি-টাউনে নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা খবরের শিরোনাম হচ্ছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। তবে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে স্বীকার করলেন এ আবেদনময়ী মডেল-অভিনেত্রী।
চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও জনপ্রিয় টিভিব্যক্তিত্ব করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুম শেষ হতে চলেছে। সর্বশেষ পর্বে হাজির হয়েছিলেন কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এবার পালা পুরস্কার বিতরণের।
‘কফি উইথ করণ’-এর চূড়ান্ত পর্বে এ মৌসুমের সেরা পারফর্মারদের পুরস্কার দেওয়া হবে। এ পর্বের অতিথি হচ্ছেন মালাইকা অরোরা, কিরণ খের, বীর দাস ও কৌতুকাভিনেতা মল্লিকা দুয়া। অন্তর্জালে এই পর্বের প্রোমো প্রকাশিত হয়েছে।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সঞ্চালক করণ জোহর অতিথিদের বলছেন সেরা পুরুষ পারফর্মারের নাম ঘোষণা করতে। এ সময় কিরণ খের ‘গুন্ডে’ তারকা অর্জুন কাপুরের নাম নিলে মালাইকা অরোরা তাঁকে সমর্থন দেন। বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, সে যেভাবেই হোক।’ মালাইকার স্বীকারোক্তিতে একটু অবাক হন করণ।
এর আগে করণের শোতেই অর্জুন নিশ্চিত করেছিলেন, তিনি সিঙ্গেল নন এবং বিয়ের জন্য প্রস্তুত। তবে মালাইকার নাম উচ্চারণ করেননি। পরে করণ এ ব্যাপারে মালাইকার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘ওটা (পর্ব) ছিল উষ্ণ এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’ ওই পর্বে অতিথি হয়েছিলেন অর্জুন ও তাঁর বোন জাহ্নবী কাপুর।
যা হোক, অনেক দিন ধরেই ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে আদুরে মন্তব্য করেন মালাইকা-অর্জুন। সেসবও ওঠে পত্রিকার পাতায়।
বি-টাউনে গুঞ্জন, ৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন জীবনের প্রেম-পরবর্তী ধাপে বাঁধা পড়তে চলেছেন। মাত্র কয়েক দিন আগে, তাঁদের লাঞ্চ পার্টিতে যোগ দেন মালাইকার ছেলে আরহানও। ফলে তাঁদের সম্পর্কের জল্পনা আরো জোরালো হয়।
আর ‘কফি উইথ করণ’-এর সর্বশেষ পর্বে প্রিয়াঙ্কা চোপড়া নিশ্চিত করেন, মালাইকা-অর্জুনের প্রেম চলছে। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জানি, মালাইকার সঙ্গে ডেটিং করছে অর্জুন।’ এ বছরে যদি তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন, তবে অবাক হবে না বি-টাউন।
বলিউডে গুঞ্জন, এরই মধ্যে নতুন বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন মালাইকা ও অর্জুন। চলতি বছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন এ যুগল।
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
