দর্শকের গল্পে মমর ‘সিঙ্গেল মাদার’
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
নারী দিবসের বিশেষ নাটকে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকে। নাটকটির শিরোনাম ‘সিঙ্গেল মাদার’। দর্শকের পাঠানো গল্পে নাটকটি নির্মাণ করেছেন প্রীতি দত্ত। নাটকটিতে মমর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
নাটকটির গল্পে দেখা মিলবে, একটি গায়ে হলুদ অনুষ্ঠানে আদনানের মা নম্রতা দেখে পছন্দ করে। আদনানেরও ভালো লেগে যায় নম্রতাকে। এরপর পারিবারিক ভাবেই তাদের বিয়ে। বাসর রাতেই আদনান বলে দেয় নম্রতার কাছ থেকে তার পরিবারের কি কি চাওয়া। কিন্তু একবারের জন্যও জানতে চায় না নম্রতার কি কি চাওয়া আছে আদনানের কাছ থেকে।
একটা স্কুলেও চাকরী করে নম্রতা। খুব ভাল গান ও গায়। গায়ে হলুদ, জন্মদিন কিংবা বিশেষ কোন দিবসে প্রায়ই ডাক পড়ে গান গাওয়ার জন্য। সেজন্য বাড়ী ফিরতেও রাত হয়। একদিন আদনানের বাবা আদনানকে বলে বাড়ীড় বউ কে কন্ট্রোল করতে। আদনান বাবাকে খুশি করতে নম্রতাকে গান ও চাকরী ছেড়ে সংসারে মনোযোগী হতে। নম্রতার শ্বাশুড়ী বুঝতে পারে ন্ম্রতার অবস্থা। সে ন্ম্রতাকে বলে সংসারও একটা চাকরি এখানে বেতন হিসেবে টাকা না মিললেও মিলে সবার ভালবাসা।
এর মাঝে সন্তানসম্ভবা হয় নম্রতা, বাসার ঝগড়া সব কিছু মিলে চাকরিটা ছেড়ে দেয় নম্রতা। একদিন একটা পুরান অ্যালবামে দেখে তার শ্বাশুরির অনেক আগের নাচের ছবি। বুঝতে পারে সেও তারই মত। শেষ একটা অনুষ্ঠানে গান গাইতে যায় । সেদিন রাত হবে কিনা জেনে তারপর আদনানের সঙ্গে যেতে বলে। কিন্তু আদনান যায় না। পরিচিত একজন নামিয়ে দিয়ে যায় নম্রতাকে। সেদিন ঝগড়ার এক সময় নম্রতার গায়ে হাত তুলে আদনান। ডিভোর্সের কথা বলে।
নম্রতা ঠিক করে তার সত্ত্বাকে বাঁচাতে হলে বাকি লড়াইটা একাই করতে হবে। এই সংসারে থাকলে তার সন্তান ও হবে মনুষত্বহীন মানুষ। ডিভোর্স পেপারে সাইন করে একা রাস্তায় নামে নম্রতা। বাবা মা হারা মেয়েটি ফিরে যেতে চায় না আর তার মামা মামির কাছেও। তার জমানো টাকা তুলে বাসা ভাড়া নেয়। আবার চাকরি শুরু করে। অনুষ্ঠানে গান গায়। টাকা জমায় অনাগত সন্তানের জন্য। একদিন আদনান ফিরে আসে এবং ফিরিয়ে নিতে চায়। কিন্তু বাকি যুদ্ধটা একাই করতে চায় নম্রতা। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় নাটকটির দৃশ্য।
নাটকটির প্রসঙ্গে মম বলেন, নাটকটিতে বেশ কিছু বাচ্চাদের সঙ্গেও কাজ করতে হয়েছে। মূলত একজন নারীর স্বাধীনতার গল্পও বলা হয়েছে এতে। বিয়ের পর যার সংসারে দ্বন্দ্ব শুরু হয়। তারপর সে কীভাবে এটা মোকাবিলা করে তা দেখানো হবে।
নাটকটিতে নম্রতা চরিত্রে রূপদান করেছেন জাকিয়া বারি মম আর আদনানের চরিত্রে ইফরান সাজ্জাদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার ও মাসুম বাশারসহ অনেকে।
নির্মাতা সুত্রে জানা গেছে নারী দিবস উপলক্ষে আরটিভির তিনদিনের বিশেষ ‘প্রেরণায় নারীর গল্প’-এর শিরোনামের আয়োজনে নাটকটি নির্মিত হয়েছে। আসছে ৯ মার্চ শনিবার রাত আটটায় সম্প্রচারিত হবে ‘সিঙ্গেল মাদার’ নাটকটি।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
