দন্তহীন বার্সেলোনাকে গোলশূন্য রুখে দিল লিঁও
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
‘মেসি কখনোই আমাদের বিপক্ষে অপ্রতিরোধ্য নন।’ ম্যাচের আগে এমন বিস্ফোরক মন্তব্যই করেছিলেন অলিম্পিক লিঁও’র প্রেসিডেন্ট জ্যঁ-মিচেল আউলাস। মেসিকে মানসিক চাপে রাখতেই হয়তো এমন বিদ্রূপ করেছিলেন তিনি। তবে কথাটা তিনি যে উদ্দেশ্যেই বলুন, অলিম্পিক লিঁও’র বিপক্ষে মেসি যে অপ্রতিরোধ্য নন, সেটা গতকাল রাতে আরেকবার প্রমাণ হয়ে গেল।
ক্লাব প্রেসিডেন্টের কথাকে সঠিক প্রমাণ করতে ঠিকই মেসিকে নিষ্প্রভ রেখেছে লিঁওর ডিফেন্ডাররা। আর মেসির নিষ্প্রভ থাকার ম্যাচে বার্সেলোনার ভাগ্যটা অনুমিতই। লিঁও’র মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।
গত কয়েক মৌসুম ধরেই চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে দলকে হতাশা উপহার দিয়েছে চলেছেন মেসি-সুয়ারেজরা। গোল করার মন্ত্রটাই যেন ভুলে যান। গত মৌসুমে যেমন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এএস রোমার মাঠে গিয়ে ৩-০ গোলে বিধ্বস্ত হয় মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। বাদ পড়তে হয় কোয়ার্টার ফাইনাল থেকেই। ২০১৬-১৭ মৌসুমে তো দুইবার অ্যাওয়ে কষ্ট পেতে হয় বার্সেলোনাকে।
এই শেষ ষোল’র প্রথম লেগেই পিএসজির মাঠে গিয়ে ৪-০ গোলে হেরে যায় বার্সা। ন্যু-ক্যাম্পের ফিরতি লেগে অবশ্য রূপকথার গল্প লিখেছিল বার্সা। নেইমার জাদুতে ৬-১ গোলে জিতে ঠিকই পা রাখে কোয়ার্টার ফাইনালে। কিন্তু শেষ আটের প্রথম লেগে আবার সেই অ্যাওয়ে কষ্ট। জুভেন্টাসের মাঠে গিয়ে বিধ্বস্ত হয় ৩-০ গোলে। গোল কিভাবে করতে হয়, সেটিই ভুলে যান মেসি- সুয়ারেজরা।
পিএসজির বিপক্ষে ফিরতি লেগে প্রত্যাবর্তনের রূপকথার গল্প লিখলেও জুভেন্টাসের বিপক্ষে তা সম্ভব হয়নি। বরং ন্যু-ক্যাম্পেও মেসি-সুয়ারেজদের বোতলবন্দী রেখে গোলশূন্য ড্র করে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে জুভেন্টাস উঠে যায় সেমিতে। বাদ পড়ে বার্সা।
অলিম্পিক লিঁও পিএসজি, জুভেন্টাস, রোমার মতো বড় ধাক্কা দিতে পারেনি সত্য। তবে পুঁচকে লিঁও’র বিপক্ষে গোলশূন্য ড্র করাটাই বিশ্বসেরা বার্সেলোনার জন্য পরাজয়ের সমান! তবে এই ড্রয়ের পরও কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে বার্সেলোনাই এগিয়ে। কারণ, আগামী ১৩ মার্চ ফিরতি লেগ ম্যাচটি হবে বার্সেলোনার দূর্গ ন্যু-ক্যাম্পে।
গত শনিবার লা লিগায় পুঁচকে ভাল্লাদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। তবে সেই জয়টা ছিল পেনাল্টি গোলে। মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেই দেন, এমন খেললে লিঁও’র বিপক্ষে পার পাওয়া যাবে না। হলো সেটাই। মেসিরা শনিবারের মতোই নিষ্প্রভ থাকলেন পুরো ম্যাচে। এবার আর ভাগ্য দেবীও সহায়তা করেনি।
ফল, লিঁওর মাঠ থেকে হতাশা নিয়েই ফিরতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই নিজেদের স্টাইল মতো বল পজেশনে রেখে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার পরিকল্পনা নিয়ে এগোতে থাকেন মেসিরা। কিন্তু প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে যে রকম গতি, ক্ষীপ্রতা থাকা দরকার-মেসিদের শরীরি ভাষায় তা ছিল না। বরং শুরু থেকেই তারা কেমন যেন ম্রিয়মাণ। বার্সা বল পজেশনে রেখে খেললেও প্রতি আক্রমণে স্বাগতিক লিঁওই বরং ভয় ছড়িয়েছে বেশি।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা প্রাণ ফিরে বার্সেলোনায় খেলায়। কিন্তু জিততে হলে যা দরকার, সেই গোলই করতে পারেননি মেসি, সুয়ারেজ, ডেম্বেলে, কুতিনহোরা।
ম্যাচ শেষে লিঁও’র প্রেসিডেন্ট মেসিকে নতুন করে খোঁচা মারেননি। তবে ম্যাচের ফল এবং মেসির নিষ্প্রভতাই কথাটা ফিসফিস করে বলে দিচ্ছে—‘লিঁও’র বিপক্ষে মেসি আসলেই নখদন্তহীন, সাধারণ খেলোয়াড়!’
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
