দখলদারের কবজায় ১২ লাখ কোটি টাকার বনভূমি
প্রকাশিত: ২০ মে ২০২৫
♦ গড়ে উঠেছে রিসোর্ট কটেজ ঘরবাড়ি শিল্পকারখানা দোকানপাট
♦ ৮ সহস্রাধিক মামলা বন বিভাগের, তিন পুরুষ ধরে বনের জমি ভোগদখল
দেড় লক্ষাধিক দখলদারের কবজায় আড়াই লাখ একরের বেশি বনভূমি; যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ কোটি টাকা। সংরক্ষিত বনভূমিই জবরদখল হয়েছে ১ লাখ ৩৮ হাজার একরের বেশি। অন্যান্য ভূমি দখল হয়েছে ১ লাখ ১৮ হাজার একরের মতো। বনের জায়গা দখল করে গড়ে উঠেছে রিসোর্ট, কটেজ, ঘরবাড়ি, শিল্পকারখানা, দোকানপাট, গবাদি পশুর খামারসহ নানান স্থাপনা। সরকারি প্রতিষ্ঠানের দখলেও রয়েছে বনের অনেক জায়গা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বনভূমি উদ্ধারে জোর পদক্ষেপ নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া জমি ফেরত আনা হচ্ছে। বনভূমি উদ্ধার কার্যক্রম জোরদারে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। গত নয় মাসে উদ্ধারের পরিমাণ ১ শতাংশের কম।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দখলদারদের পেছনের শক্তি অনেক বেশি। আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে, তা নিয়ে রাতারাতি এত জমি উদ্ধার সম্ভব না। অনেক স্থানে বনভূমি দখল করে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তিন পুরুষ ধরে বনের জমি ভোগদখল করছে। এসব জমি নিয়ে অনেক মামলা রয়েছে। আদালতের স্থগিতাদেশ আছে। উচ্ছেদে যেতে পারছি না। গাজীপুরের বেদখল ৮৮ একর বনভূমি থেকে ৫০ একর উদ্ধার করতেই নয় মাস লেগে গেছে। তাই আমরা নতুন দখল উচ্ছেদ করছি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া বনের জমি ফেরত আনছি।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার সীমিত সময় বিবেচনায় কয়েকটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছে। বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দ করা কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হচ্ছে। আমার লক্ষ্য অন্তত ২০ হাজার একর বনভূমি উদ্ধার করা ও ১০ হাজার একর উদ্ধারের পথ তৈরি করে দিয়ে যাওয়া।’ বন অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে জবরদখল করা বনভূমির পরিমাণ ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর। জবরদখলে রয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে স্থায়ী স্থাপনাসহ কলকারখানার দখলে ১ হাজার ৭২২ একর। হাটবাজার, দোকানপাট, রিসোর্ট/কটেজ, কৃষি ফার্ম, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে ১৩ হাজার ৪৩৫ একর; ব্যক্তিমালিকানাধীন ঘরবাড়ি গড়ে উঠেছে ১ লাখ ৮ হাজার ৪৫৮ একরে এবং স্থায়ী স্থাপনাবিহীন (কৃষিজমি, চারণভূমি, বাগান, লবণ চাষ, পতিত ভূমি ইত্যাদি) ব্যক্তিমালিকানাধীন দখলে আছে ১ লাখ ৩৩ হাজার ৫৪৩ একর। এসব বনভূমি উদ্ধারে বন বিভাগের দায়ের করা মামলার সংখ্যা ৮ হাজার ৬০৬টি। অনেক মামলা যুগ যুগ ধরে চলছে। সূত্র জানান, মামলাগুলো দ্রুত এগিয়ে নিতে বন বিভাগেরই আগ্রহ কম। কারণ অধিকাংশ জমি বেদখল হওয়ার পেছনে বন বিভাগের কর্মকর্তাদের হাত রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সরকার গত বছরের আগস্ট থেকে মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার ৭১৬ দশমিক ৯৮ একর জবরদখল করা বনভূমি উদ্ধার করতে পেরেছে, যার অধিকাংশ চট্টগ্রাম ও কক্সবাজারে। এ ছাড়া কক্সবাজারে লোকপ্রশাসন একাডেমি স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া ৭০০ একর সংরক্ষিত বনভূমির বরাদ্দ বাতিল করা হয়েছে। কক্সবাজারে ফুটবল ফেডারেশনের জন্য ২০ একর সংরক্ষিত বনভূমি অবমুক্তকরণবিষয়ক প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুকূলে সোনাদিয়া দ্বীপে বরাদ্দ দেওয়া জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, কক্সবাজারে শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের (বেসরকারি) অনুকূলে ১৫৫.৭০ একর বনভূমি বন্দোবস্ত বাতিল করা হয়েছে। মিরসরাই রেঞ্জে বেজার অনুকূলে বন্দোবস্ত দেওয়া ২২ হাজার ৩৩৫ একর বনভূমির মধ্যে গাছপালা বিদ্যমান ৪ হাজার ১০৪ একর ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দখলের খবর পেয়ে ২৬ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটে যৌথ বাহিনীর অভিযানে সদ্যনির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৪ একর বনভূমি উদ্ধার করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, বাংলাদেশের সব স্থানে জমির দাম এক নয়। কোথাও বেশি, কোথাও কম। সম্প্রতি গাজীপুরে ৪ একর বনভূমি উদ্ধার করা হয়েছে; যার মূল্য ২০ কোটি টাকা বলে গণমাধ্যমে এসেছে। এ হিসেবে ১০ থেকে ১২ লাখ কোটি টাকার বনভূমি জবরদখলে আছে। দাম মুখ্য ব্যাপার নয়, বনভূমি উদ্ধারটা বড় কথা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দখলেই বনের প্রচুর জমি রয়েছে। আগে সেগুলোই উদ্ধার করুক না, সেটা হলে বাকিগুলোও করা যাবে।
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
