ত্বক উজ্জ্বল করতে এই উপায়ে ব্যবহার করুন আম
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
‘পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ’। আসলেই তাই, আমের এই মৌসুমে ঘরে ঘরে এখন আমের জয়জয়কার। এই ফল খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়াই ভার। পাকা আমের মধুর রস যাদের ভালো লাগে না, তাদেরও মেনে নিতে হবে যে আম গুণী একটা ফল। মোট ২০ ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ যে ফলে আছে, তা গুণী না হয়ে যায় কোথায়! তাই আম শুধু খেয়েই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায়।
পাকা আমে প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, কে, বি৬ ইত্যাদি রয়েছে। ত্বকের জন্য এটি খুব উপকারী। আম তো ঘরে আছেই। কয়েকটা প্যাক বানিয়ে ত্বকের যত্ন শুরু করে দিতে পারেন। রাহিমা সুলতানা বাতলে দিলেন কীভাবে এই প্যাকগুলো তৈরি করতে হয়। সপ্তাহে অন্তত তিন দিন পাকা আমের প্যাক ব্যবহার করলে ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল। বজায় থাকবে সঠিক আর্দ্রতা।
* ২ টেবিল চামচ আমের মণ্ড, ১ চা-চামচ দুধ ও আধা চা-চামচ মধু নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই প্যাক ত্বকের যত্নে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পায়।

আমের ফেস প্যাক
* পাকা আমের খোসাও কিন্তু বেশ উপকারি। রোদে শুকিয়ে ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। রোদে পুড়ে যাওয়া ত্বক সুস্থ করতে চাইলে এই প্যাক ব্যবহার করতে পারেন।
* লাল আটার সঙ্গে আমের মণ্ড মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই প্যাক ব্রণের গভীরে ঢুকতে পারে। ব্রণ শুকিয়ে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে।
* বলিরেখা কিংবা ত্বকের পোড়া ভাব দূর করতে পাকা আমের ক্রিম ব্যবহার করতে পারেন। ঘরে বসেই তৈরি করতে পারবেন এই ক্রিম। প্রথমে ৪ টেবিল চামচ আমের মণ্ড নিয়ে ছেঁকে নেবেন। এর সঙ্গে পরে ২ টেবিল চামচ গোলাপজল, ১ চা-চামচ গ্লিসারিন, ২টি ভিটামিন ই ক্যাপসুল ও ব্লেন্ড করা অ্যালোভেরার মণ্ড মিশিয়ে নিন। বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার না করে তাজা অ্যালোভেরা ব্যবহার করাই উত্তম। সঙ্গে আরো মেশাতে পারেন কাঁচা হলুদের পেস্ট অথবা গুঁড়ো। তবে হলুদে যদি কারও অ্যালার্জি থাকে তাহলে তা না মেশালেও হবে। সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিলে ক্রিম প্রস্তুত হয়ে যাবে। কাচের বয়ামে ভরে এই ক্রিম ফ্রিজে রেখে দিতে পারবেন অন্তত সাত দিন পর্যন্ত। ত্বকে লাগিয়ে ২০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলতে পারেন।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
