তেল সংকট জিইয়ে রেখেছেন ব্যবসায়ীরা
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা গত ছয় মাসে অনেকটাই কমে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে ভোগ্য পণ্যের বাজারের অস্থিতরা কাটেনি এখনো। উল্টো সরকারের নানা পদক্ষেপের পরও সংকট কাটেনি। এখনো কোনো না কোনো পণ্য নিয়ে দামের জটিলতা লেগেই থাকছে বাজারে। দাম বেড়ে একের পর এক রেকর্ড গড়ছে। এর মধ্যে তেল নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের ‘তেলেসমাতির’ ফলে আবারও সরবরাহ সংকট দেখা দিয়েছে এই পণ্যটির। সংশ্লিষ্টরা বলছেন, সামনে রমজানকে লক্ষ করে ব্যবসায়ী সিন্ডিকেট তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে, সংকটকে দীর্ঘায়িত করছে, সংকট জিইয়ে রেখেছে।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দোহাই দিয়ে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে প্রতি লিটার তেলের দাম ৮ টাকা বাড়িয়েছে সরকার। তবে এরপরও কয়েক ধাপে সিন্ডিকেটের মধ্যদিয়ে এই সংকট আরও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে খুচরা বাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে প্রায়। এতে করে তাতে আগামী রোজায় তেলের দামে নতুন কোনো উল্লম্ফনের আশঙ্কা দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে। উদ্বেগ আছে খুচরা ব্যবসায়ীদেরও।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বড় ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে বারবার তাদের দাবি আদায় করে নেন। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির দোহায় দিয়ে যে হারে দাম বাড়ান, সেই হারে কখনো দেশের বাজারে তেলের দাম কমান না। তাছাড়া আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বছরের পর বছর জিম্মি করে ভোক্তার পকেট লুটেন মুনফাখোর ব্যবসায়ী।
সরেজমিনে গত শনিবার রাজধানীর বিভিন্ন বাজার, পাড়া মহল্লা ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোম্পানিগুলো হঠাৎ করে কয়েকদিন ধরে তেলে সরবরাহ বন্ধ করে দিয়েছে। দুই কোম্পানির তেল পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য। আবার এক কোম্পানির তেল নিতে হলে তেলের সঙ্গে তাদের শর্তের পণ্য কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের।
এ বিষয়ে জানতে চাইলে ফার্মগেট এলাকার হাজি স্টোরের মো. ইমাম হাসান দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরেই দামের অস্থিরতা চলছে তেলের বাজারে। এর মধ্যে নতুন করে কোম্পানিগুলো পরিশোধিত সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে। দু-একটা কোম্পানি তেল সরবরাহ করলেও তা চাহিদা তুলনায় খুবই সামান্য। আবার এসব তেল পেতে হলে তাদের শর্ত মেনেই প্রতি লিটার তেলের সঙ্গে আটা, সুজি, চিনি ও সুগন্ধি চাল নিলেই মেলে কাক্সিক্ষত তেল।
বাজার ঘুরে দেখা যায়, বড়া বাজারগুলোতে হাতেগোনা কয়েকটি কোম্পানির পরিশোধিত ৫ লিটারের তেলের বোতল বাজারে পাওয়া যাচ্ছে। ১ লিটার ও আধা লিটারের বোতলের তেল নেই বললেই চলে। আবার পাড়া-মহল্লার দোকানগুলোতে তেল না থাকার মতো চিত্র দেখা গেছে। কোনো কোনো দোকানে তেল থাকলেও তা পরিচিত গ্রাহক ছাড়া বিক্রি করছে না।
বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়, খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫৭ টাকা এবং বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৬০ টাকায়।
এর আগে গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় পর্যায়ে মূল্য বৃদ্ধি না করে আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক ১৫ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা এবং স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়। অর্থাৎ দুই পর্যায়ে মোট ১০ শতাংশ শুল্ক প্রত্যাহারের আবেদন করে এ মন্ত্রণালয়। পরে সেটি আমলে নিয়ে আমদানি শুল্ক ৫ শতাংশ ও স্থানীয় উৎপাদনে মূল্য সংযোজন কর প্রত্যাহার করে এনবিআর।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন দেশ রূপান্তরকে বলেন, দেশের প্রতিযোগিতামূলক বাজার এখনো গড়ে উঠেনি। তা না হলে একই পন্থায় বারবার কেন ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হবে? এ ক্ষেত্রে সরকারের সংস্থাগুলোর দায়িত্বশীলতার যথাযথ গ্যাপ রয়েছে।
তিনি বলেন, বাজারে একাধিক সংস্থা তদারকি করে। কিন্তু ভোক্তা এ থেকে কোনো সুফল পাচ্ছে না। পণ্যের দাম বাড়লেই কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। কিন্তু যে স্তরে কারসাজি হয়েছে, সেই স্তরে মনিটরিং হয় না। ফলে অসাধুরা এ সুযোগে ভোক্তাকে বেশি করে নাজেহাল করে তোলে। তাছাড়া দেশের আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ব্যবসায়ীরা এ কাজ বারবার করে যাচ্ছেন। এখন পুরনো কায়দায় রোজার বাজার অস্থিতিশীল করতেই বাজারে তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
