তিন সপ্তাহের জন্য ‘শাটডাউন’ বন্ধের ঘোষণা ট্রাম্পের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
টানা ৩৫ দিন অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ বা সরকারের অচলাবস্থা ৩ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাটডাউনের ৩৫ তম দিন শুক্রবার হোয়াইট হাউসে এ ঘোষণা দেন তিনি।
এ দিন তিনি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থায় তহবিল যোগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন ট্রাম্প। এ সময়ের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে বা যথাযথ চুক্তি না হলে ফের শাটডাউনের হুমকি দেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসের গোলাপ বাগানে ট্রাম্প বলেন, চুক্তি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে। যেসব সরকারি কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ‘অভাবনীয় দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা পূর্ণ মজুরি পাবেন।
২২ ডিসেম্বর থেকে অচল মার্কিন প্রশাসনের একাংশ। অর্থ বরাদ্দ নিশ্চিত না হওয়ায় বাধ্যতামূলক ছুটি বা বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন লাখ লাখ সরকারি কর্মী। সরকারি অর্থ বরাদ্দের কোনো প্রস্তাব কার্যকর করাতে সংশ্লিষ্ট বিলকে দুই কক্ষের অনুমোদন ছাড়াও পেতে হয় প্রেসিডেন্টের সম্মতি।
সর্বশেষ অর্থ বরাদ্দের প্রস্তাবে দেয়াল নির্মাণে ৫০০ কোটি ডলার বরাদ্দে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা একমত না হওয়ায় তাতে সম্মতি দিতে অস্বীকার করেন ট্রাম্প। হাউস অব রিপ্রেজেন্টিটিভে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিল পাস করাতে ডেমোক্র্যাটদের ওপর নির্ভর করতে হচ্ছে ট্রাম্পকে।
সীমান্ত দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া সরকারের অচলাবস্থা কাটাতে ট্রাম্প উদ্যোগী না হওয়ায় বিষয়টি নিয়ে তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন মার্কিন কংগ্রেসের নেতারা। বৈঠকে অংশ নেয়া শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছিলেন, তারা ট্রাম্পের কাছে ব্যাখ্যা চেয়েছেন যে, কেন তিনি সরকারের বিদ্যমান অচলাবস্থার অবসান ঘটাচ্ছেন না?
সিনেটরদের সঙ্গে এই বৈঠকের পর টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর আগে একাধিক টুইট বার্তায় তিনি বলেন, দেয়াল নির্মাণের পরিকল্পনার বিকল্প হবে মেক্সিকো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া।
এর ফলে মার্কিন গাড়ি কোম্পানিগুলো মেক্সিকোতে থাকা তাদের কারখানা গুটিয়ে নিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি। গত অক্টোবরেও ওই সীমান্ত বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সীমান্তে আসা অবৈধ অভিবাসীদের ঢল থামাতে লাতিন আমেরিকার সরকারগুলোর ওপর চাপ তৈরিতেই ওই হুমকি দিয়েছিলেন তিনি।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘যদি প্রগতিবিরোধী ডেমোক্র্যাটরা দেয়াল নির্মাণ শেষ করার অর্থ না দেয় তাহলে আমরা দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হব।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
