তিন মহাদেশে একসঙ্গে বন্যা, দাবানল, দাবদাহ
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩
বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া-এই তিন মহাদেশে একসঙ্গে চলছে বন্যা, দাবানল ও দাবদাহ। রোববারও বিশ্বজুড়ে এক কোটিরও বেশি মানুষ উচ্চ তাপমাত্রার সঙ্গে লড়াই করছে বলে খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত একটি শক্তিশালী তাপপ্রবাহে ‘অত্যন্ত গরম ও বিপজ্জনক সপ্তাহ’ সতর্কতা জারি করেছিল মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। দিনের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। দেশটির আরেক রাজ্য অ্যারিজোনার রাজধানী ফিনিক্সের তাপমাত্রা টানা ১৬ দিন ১০৯ ডিগ্রি ফারেনহাইট (৪৩ ডিগ্রি সেলসিয়াস) উপরে রেকর্ড করা হয়েছে।
শনিবার রাজ্যটি ১১১ ফারেনহাইট তাপমাত্রার মুখোমুখি হয়। অঞ্চলটির তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। রোববার এর তাপমাত্রা ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। অতিরিক্ত এই তাপমাত্রায় স্থানীয়দের দিনের বেলায় বাইরের কার্যকলাপ এড়িয়ে যেতে ও ডিহাইড্রেশন থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
টেক্সাসের হিউস্টনে ২৮ বছর বয়সি একজন নির্মাণ শ্রমিক এএফপিকে বলেন, ‘যখন আমি পানি পান করি তখন আমার মাথা ঘোরায়, প্রচণ্ড গরমে বমি ভাব হয়।’ চলমান এই তাপতাণ্ডবের মধ্যেই চরম আকার ধারণ করেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল। অঞ্চলটির রিভারসাইড কাউন্টিসহ ৭,৫০০ একরেরও (৩,০০০ হেক্টর) বেশি অংশ পুড়ে গেছে। আশপাশের অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। একই দশা কানাডাতেও। চলতি বছর রেকর্ড ছাড়ানো দাবানল শুরু হয়েছে উত্তর কানাডায়।
শনিবার দেশটির সরকারের এক পরিসংখ্যানে দেখানো হয়েছে, দাবানলে ১০ মিলিয়ন হেক্টর পুড়ে ছাই হয়ে গেছে। সামনে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
ইউরোপ মহাদেশের ইতালির রোম, বোলোগনা ও ফ্লোরেন্সসহ ১৬ শহরে অতিরিক্ত তাপপ্রবাহের ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোমে সোমবারের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস আর মঙ্গলবারের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা সিসিলি এবং সার্ডিনিয়া দ্বীপপুঞ্জ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে।
রোববার পর্যন্ত গ্রিসে চলছিল সবচেয়ে উষ্ণ তাপমাত্রা। অতিরিক্ত তাপমাত্রার কারণে গ্রিসের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ এথেন্সের অ্যাক্রোপলিস বন্ধ করে দেওয়া হয়েছে।
উচ্চ তাপমাত্রার ফল ভোগ করছে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। অতিরিক্ত তাপমাত্রার ফলে সৃষ্ট খরায় দেশের কৃষিশিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা অনুযায়ী, চলতি বছরের জুনে উষ্ণতার দিক থেকে ফ্রান্স ছিল দ্বিতীয়। মঙ্গলবার থেকে দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।
একটি নতুন তাপপ্রবাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে হবে বলে সতর্ক করেছে স্পেনের আবহাওয়া সংস্থা।
বন্যা-দাবদাহের শিকার এশিয়ার দেশগুলোও। গত কয়েক দিনের অতিবৃষ্টিতে জাপানে শুরু হয়েছে বন্যা। রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়িতে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে বন্যায় সাতজনের নিহতের খবর পাওয়া যায়। উলটো দিকে পূর্ব জাপানের কিছু অংশে রেকর্ড তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া সংস্থা।
রোববার ও সোমবারের তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। টোকিওসহ প্রায় ২০ অঞ্চলে হিটস্ট্রোক সতর্কতা জারি করেছে দেশটির সরকার। নাগরিকদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে থাকতে বলা হয়েছে। এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায় গত চার দিন ধরে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৩৩ জন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছে। রোববারও উদ্ধারকারীরা একটি বন্যার সুড়ঙ্গে আটকে পড়া গাড়িগুলো থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালায়। ইতোমধ্যে ৭টি লাশ উদ্ধার করেছে। বুধবার পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছিল ভারত। এবার অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উত্তর ভারতে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের বর্ষাকালে বড় ধরনের বন্যা এবং ভূমিধস সাধারণ ঘটনা হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের ফলে এর তীব্রতা বাড়ছে।
রোববার নতুন এক পরিসংখ্যানে বলা হয়েছে জুন মাস থেকে এ পর্যন্ত সারাদেশের বন্যা পরিস্থিতির কারণে ৬২৪ জনের প্রাণহানি হয়েছে। প্রতিবেশী দেশ চীনে দাবদাহ। রোববার বেশ কয়েকটি অঞ্চলে উচ্চ তাপমাত্রা সতর্কতা জারি করেছে বেইজিং। আংশিক মরু অঞ্চল জিনজিয়াংয়ে ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণ গুয়াংজি অঞ্চলে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পোঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রায় ইরাকের টাইগ্রিস নদী শুকিয়ে যাচ্ছে। দেশটিতে এখন বর্তমান তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
