তাড়াহুড়ো নেই মমতাজের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
ফোক সম্রাজ্ঞী মমতাজ নতুন গানে দীর্ঘদিন ধরেই তেমন নিয়মিত নন। যদিও-এর মধ্যে হাতেগোনা যে গানগুলোই করেছেন তার মাধ্যমেই সফলতা পেয়েছেন তিনি। সর্বশেষ তার ‘লোকাল বাস’ শীর্ষক গানটি পরিণত হয় সুপার ডুপার হিট গানে। তাছাড়া সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে এই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। মমতাজ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রাজনীতি ও সমাজসেবা নিয়ে। এর বাইরে বড়মাপের স্টেজ শোগুলোই শুধু করছেন। আর নতুন গান গাওয়ার প্রস্তাব রয়েছে অনেক। কিন্তু এসব গানে কণ্ঠ দিতে চান না তিনি।
বেছে বেছেই শুধু কাজ করবেন বলে জানিয়েছেন। মনঃপূত হলে তবেই তিনি সে গানে কণ্ঠ দেবেন। নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে মমতাজ বলেন, আমি গান দিয়েই আজ মমতাজ হয়েছি। তাই গানের প্রতি ভালোবাসা ও টানটা সব সময় থাকবে। কোনোদিনও এটা কমবে না। আমি রাজনীতি কিংবা অন্য ব্যস্ততায় থাকতে পারি। কিন্তু গান আমার হৃদয় জুড়ে বহমান থাকে। সেদিক থেকে চেষ্টা করি ব্যস্ততার মাঝেও গানের কাজ করে যেতে। বড় ও ভালো মানের শোগুলো করছি। শ্রোতাদের সরাসরি গান শোনাতে বরাবরই আমার ভালো লাগে। সেই কাজটি নিয়মিত করার চেষ্টা করছি। আর নতুন গানের প্রস্তাব তো অনেক থাকে। কিন্তু সব গান করতে চাই না। বিশেষ গানগুলো শুধু করে যাবো। তাছাড়া এখন তো অ্যালবামের যুগও নেই। মমতাজ আরো বলেন, এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। সেদিক থেকে একটি গান ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এটা নিয়ম হয়ে গেছে। সেরকম করেই কিছু গান করছি, যেগুলো সামনে আসবে। আর চলচ্চিত্রেও কয়েকটি নতুন গানের প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিললে তবেই করবো সেগুলো। তবে একটা কথা কি, এই পর্যায়ে এসে গান নিয়ে আমার তাড়াহুড়ো নেই। বরং, সময় নিয়ে ভালো মানের গান করতে চাই।
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
