তারকাদের গানে-গল্পে বিটিভির জন্মদিন পালন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। বাংলাদেশ পা রেখেছিলো টেলিভিশন চ্যানেলের যুগে। তৎকালীন পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে চ্যানেলটির নাম রাখা হয় পাকিস্তান টেলিভিশন। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেলিভিশন। তবে খুব দ্রুতই বিটিভি নামে এটি পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে।
সাদাকালো ফ্রেমে বাক্সে বন্দি বিনোদন তখন ছিলো বিস্ময় জাগানিয়া এক ব্যাপার। প্যাকেজ নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, ছায়াছন্দ ও আলিফ লায়লার মতো ডাবিং করা বিদেশি সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলো বিটিভি। সময়ের স্রোতে বিটিভি হয়ে উঠলো মানুষের বিনোদনের অন্যতম এক সঙ্গী।
বিটিভি এদেশের শিল্প-সংস্কৃতিকে খুব সহজেই মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিটিভি প্রতিষ্ঠিত করেছে শত শত তারকা। ফজলে লোহানী, হুমায়ূন আহমেদ, আব্দুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হক, হানিফ সংকেতদের মতো ব্যক্তিত্বরাও বিটিভির কল্যাণে হয়েছেন বিখ্যাত, সমাদৃত।
১৯৮০ সালের ১ ডিসেম্বর রঙিন সম্প্রচারে যায় বিটিভি। তখন থেকে বিটিভির স্বর্ণযুগের শুরু হয়।
সেই বিটিভির ৫৫তম জন্মদিন আজ। নানা আয়োজনে একমাত্র রাষ্ট্রীয় চ্যানেলটির জন্মদিন উদযাপিত হচ্ছে।
সেই ধারাবাহিকতায় চ্যানেল আই নিজস্ব প্রাঙ্গণে বিটিভির জন্মদিনে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। এ দিনের ‘গানে গানে সকাল শুরু’র পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছিল এ প্রতিষ্ঠানটির জন্মদিনকে ঘিরে। শীত সুন্দর ভোর থেকে আয়োজনে অংশ নেন বিটিভি’র সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত ও রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আবদুল হাদী, দিনাত জাহান মুন্নী, সেরাকন্ঠের শিল্পীরা একই মঞ্চে ‘ধনধান্য পুস্পে ভরা’ গানটি সুরের ধারার শিল্পীদের সঙ্গে নিয়ে পরিবেশন করেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। আরো বক্তব্য রাখেন পরিচালক মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এর আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। বক্তব্য রাখেন বিটিভির মহা-ব্যবস্থাপক হারুন অর রশীদ ও সচিব আব্দুল মালিক।
বিটিভির শুরু ও সেই সময়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। বিটিভি নিয়ে স্মৃতিচারণ করেন মুস্তাফা মনোয়ার, আজাদ রহমান, শফিকুর রহমান, কেরামত মওলা, কামরুন্নেসা হাসান, জহিরুদ্দিন মামুন, সৈয়দ হাসান ইমাম, মহিউদ্দিন ফারুক, সালাউদ্দিন আহমেদ, আলী ইমাম, সাংবাদিক সাইফুল আলম, সৈয়দ আব্দুল হাদী, নাসির আহমেদ, শাহিদা আরবী, খায়রুল আলম সবুজ, কে এস ফিরোজ, গাজী আব্দুল হাকিম, রেজাউল করিম, মনোজ সেনগুপ্ত, লায়লা হক, ঝুনা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
