তাদের মতো অভিনেত্রীদেরও যৌন হেনস্তা হতে হয়েছিল?
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯
নায়কের পাশাপাশি বলিউডে নায়িকারাও এখন অনেক জনপ্রিয়। আগে একটি সিনেমার শুটিং শুরু করতে গেলে নায়ক নির্বাচনে অনেক সময়ই নিতেন পরিচালকরা। কারণ ওইসময় মনে করা হত একটা ছবি হিট হতে নায়িকা নয়, একজন নায়কই যথেষ্ট। এমনকি সেই সময় নায়িকা নির্বাচনে কোন গুরুত্বই দিত না নির্মাতারা। তবে এখন যুগ পাল্টেছে, বর্তমানে নায়কের চেয়ে নায়িকা নির্মাণে বেশি সময় নেন নির্মাতারা। কেমন নায়িকা নিবেন? কোন নায়িকা হলে সিনেমা দেখতে হলে দর্শক যাবে ইত্যাদি ভাবেন তারা।
তবে ওই সময় নায়কের তুলনায় অনেক কম পারিশ্রমিক দেয়া হত নায়িকাদের। তবে এখন সময় যেমন পাল্টেছে বিবর্তনও তেমন এসেছে বলিউড সিনেমায়। সম্প্রতি এমনও হয়েছে অনেক সিনেমায়, যেখানে নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন নায়িকারা। এমনই একটি ছবির নাম যদি বলি তাহলে উঠে আসবে চলতি বছরে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’। যেখানে দুই নায়ক তথা শহিদ কাপুর ও রণবীরের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা।
তবুও এখনো একটা জিনিসের ক্ষেত্রে নায়িকারা বড়ই অসহায়। তা হলো পরিচালক বা প্রযোজক দ্বারা যৌন হয়রানি। তবে সেটি নিয়েও গেলো বছরটিতে বেশ জেগে উঠেছেন বলিউড নায়িকারা। পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি তারা করছেন অন্যায়ের প্রতিবাদও। তাছাড়া গেলো বছর বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে শুটিং সেটে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। দশ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা প্রকাশ্যে আনায় তার সাহসিকতার প্রশংসা করছেন বলিউড তারকারা।
তবে তনুশ্রীর মত আরো অনেক নায়িকা আছেন, যারা শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। গেলো বছর সবচেয়ে জনপ্রিয় খবর তনুশ্রী হলেও অভিযোগ তুলেছেন আরো অনেক নায়িকা। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য আজ থাকছে তাদের গল্প। যারা তনুশ্রীর পরে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া শারীরিক হেনস্তা নিয়ে কথা বলেছেন।
মাধুরী দীক্ষিত
অভিনয়ের প্রথম জীবনে জোর করে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল মাধুরী দীক্ষিতকে। পরে ২০১৭ সালে এক রেডিও শো-তে এসে এমন অভিযোগ করেন এই হার্টথ্রব নায়িকা। এই ঘটনাটি ১৯৮৯ সালে ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির সেটের। সিনেমাটির একটি দৃশ্যে মাধুরীকে ধর্ষণ করবেন খলনায়ক রঞ্জিত। সেই দৃশ্যে কাজ করতে অপারগতা প্রকাশ করেন মাধুরী।
তাছাড়া বেশ কয়েকবার পরিচালককে বলেছিলেন দৃশ্যটি বাদ দেয়ার। কিন্তু পরিচালকও ছিলেন নাছোড়বান্দা। শেষমেশ তিনি এটা বাদ দেননি। উল্টো তিনি জোর দিয়ে বলেছিলেন, ধর্ষণ দৃশ্যটি থাকবেই। যার ফলে বাধ্য হয়েছিলেন দৃশ্যটি করতে মাধুরী।
রেখা
বলিউড তারকা রেখা। বিখ্যাত তামিল অভিনেতা জেমেনি গণেশনের কন্যা তিনি। তবে বাবা তারকা হয়েও কন্যা পার পায়নি যৌন হয়রানি থেকে। ১৯৬৯ সালে ‘আঞ্জনা সফর’ ছবির সেটে শিল্পী বিশ্বজিৎ-রেখার অনুমতি ছাড়াই তাকে জোর করে চুমু দেয়। তখন নায়িকার বয়স ছিল মাত্র ১৫ বছর। সেইসময় রেখা জানতেন না যে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে হয়। তার আত্মজীবনীতে উঠে আসে এমন সব তথ্য।
রাধিকা আপ্তে
বলিউড অভিনেত্রী হলেও ক্যারিয়ারের শুরুতে দক্ষিণী সিনেমায় নিয়মিত কাজ করতেন রাধিকা আপ্তে। সেই সময়ের একটি ঘটনা কিছুদিন আগে প্রকাশ্যে আনেন তিনি। তামিল ছবির সেটে এক নামী তারকা রাধিকার সঙ্গে তখন শুটিং করছিলেন। এরপর শুটিংয়ের মাঝে বিশ্রাম নেওয়ার সময় নাকি সেই অভিনেতা তার পায়ে সুরসুরি দিচ্ছিলেন, এতেই নাকি চটে গিয়ে রাধিকা তাকে সবার সামনে চড়ও মেরেছিলেন। এমনকি ওইদিন ছিল তার প্রথম শুটিং। সেই জন্য এমন অশ্লীন আচরণ স্বাভাবিকভাবে নিতে পারেননি রাধিকা।
ফারিয়াল
১৯৬৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘গোল্ড মেডেল’। সেই ছবিটির একটি দৃশ্য নাকি এমন ছিল যে, খলনায়ক প্রেমনাথ উত্যক্ত করবেন নায়িকা ফারিয়ালকে। কিন্তু খলনায়ক নাকি চিত্রনাট্যের বাইরে গিয়ে তার ওপরে ঝাঁপিয়ে পড়েন। তখন সেটে অনেক মানুষ থাকলেও কেউ তা আমলে নেয়নি। ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’ দেয়া এক সাক্ষাৎকারে পুরো ঘটনাটি জানিয়েছিলেন সত্তরের দশকের এই নায়িকা।
জেরিন খান
‘আকসার ২’ ছবির নায়িকা ছিলেন জেরিন খান। ছবিটির প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার হন এই নায়িকা। তাছাড়া ওই ছবির শুটিংয়ের সময় নাকি পরিচালক তাকে যৌন হয়রানি করেন। এই বলে অভিযোগ এনেছিলেন এই বলিউড নায়িকা।
মমতা কুলকার্নি
নব্বই দশকের এই অভিনেত্রিও নাকি শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছিলো। সেই সময় মমতা কুলকার্নি ‘চায়না গেট’ ছবির শ্যুটিং করছিলেন। তখন পরিচালক রাজকুমার সন্তোষী তাকে এমন আপত্তিকর প্রস্তাব দেন। তবে তাতে একদমই সাড়া দেননি তিনি। এমনকি সেইজন্য ছবিতে মমতার চরিত্রের গুরুত্বও কমিয়ে দেন এই পরিচালক।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
