তবু তিনি আসবেন সিনেমায়, হাসবেন ও হাসাবেন
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
তার উপস্থিতি মানেই ছিলো দর্শকের জন্য বাড়তি উন্মাদনা। তিনি অভিনয় করতেন না, অভিনয় তার মধ্যে বসতবাড়ি বানিয়েছিলো। মুখের অঙ্গভঙ্গি, সংলাপ, হাঁটাচলা- সবকিছুতেই ছিলো হাস্যরসের ছড়াছড়ি। তিনি সদ্য প্রয়াত অভিনেতা চিন্ময় রায়।
ছিলেন মঞ্চের অভিনেতা। সেই সুবাদে কলকাতায় সাদাকালো সিনেমার যুগে তার অভিনয়ে আগমন। উত্তমকুমার থেকে সৌমিত্র; সেই সময়ের সব নায়কদের সঙ্গেই তার সিনেমা রয়েছে। সবার সঙ্গেই তিনি ছিলেন সাবলীল ও স্বতন্ত্র।
তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ সিনেমা দিয়ে শুরু করেন সিনেমার অভিনয় জীবন। এরপর ‘মৌচাক’, ‘হাটেবাজারে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’র মতো অসংখ্য কালজয়ী ছবিতে তিনি অভিনয় করেছেন।
সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র ‘টেনিদা’। সেই চরিত্রে অভিনয় করেও তুমুল প্রশংসা পেয়েছেন চিন্ময় রায়। তবে সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিতে তিনি মুন্সিয়ানার পরিচয় দেন।
তার কমেডিতে ‘আলগা ভাড়ামো’ ছিলো না এখনকার যুগের কমেডিয়ানদের মতো। তিনি সহজাত কৌতুকে দর্শক মাতিয়ে দিতেন। তিনি হাসলে সারা শরীর দুলে উঠতো তার, দুলে উঠতো যেন পুরো সিনেমার গল্পটাই। ক্যামেরার সামনে তিনি ছিলেন এক মুগ্ধ জাদুকর।
বার্ধক্য তাকে থামিয়ে দিয়েছিলো। অনেকদিন ছিলেন না অভিনয়ে। প্রায় সময়ই অসুস্থতায় ভুগতেন। তবে সব কিছুই থেমে গেল চিরতরে। নন্দিত এই অভিনেতা রোববার রাত ১০টার দিকে পশ্চিমবঙ্গের সল্টলেকে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চিন্ময় রায়। বছর খানেক আগে নিজের ফ্ল্যাটের সামনে থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। তার পায়ে ও মাথায় গুরুতর চোট লাগে। সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন।
চিন্ময় রায়ের মৃত্যুতে শোক নেমেছে কলকাতার সিনেমা পাড়ায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিকসহ টালিগঞ্জের নানা অঙ্গনের তারকারা।
তবে অভিযোগ উঠেছে মৃত্যুর পর এই অভিনেতাকে শেষ দেখা দেখতে আসেননি তেমন কোনো তারকা। দুই একজন পুরনো সহকর্মীকে পাশে পেলেও চিন্ময় রায়ের শেষ যাত্রায় দেখা যায়নি বর্তমান ইন্ডাস্ট্রির কোনো তারকাকে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় এই অভিনেতার দেহ। সেখান থেকে ১টা নাগাদ নন্দনে পৌঁছায় মরদেহ। তারপর কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য সম্মন্ন হয় চিন্ময় রায়ের। সমাপ্তি হলো কলকাতার সিনেমায় কৌতুকের নন্দিত এক অধ্যায়ের।
কলকাতার সিনেমার স্বর্ণালী যুগের মানুষ চিন্ময় রায়। বিশেষ করে যে সময়ে ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, রবি ঘোষ, জহর রায়, তুলসী চক্রবর্তী, সন্তোষ দত্তরা সিনেমায় হাজির হতেন কমেডি নিয়ে সে সময়ের মজবুত একটি স্তম্ভ ছিলেন চিন্ময় রায়।
অল্প যে ক’জন সেই যুগের সাক্ষী হয়ে বেঁচে আছেন তাদের তালিকা থেকে তার নামটি মুছে গেল। তবে একজন তুখোড়-জাঁদরেল অভিনেতা চিন্ময় রায়ের নাম বাংলা সিনেমার দর্শকের অন্তরে চিরদিনই থেকে যাবে।
বহুমাত্রিক চরিত্রে করে যাওয়া চলচ্চিত্র দিয়ে তিনি বারবার পর্দায় আসবেন; হাসবেন, এবং হাসাবেনও।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
