ঢালিউডে বাড়ছে বেকারত্ব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
আগের মতো আর রমরমা অবস্থায় নেই এফডিসি। নেই শুটিংয়ের ব্যস্ততা। কমছে কাজ, বাড়ছে বাহাস।
এক্সট্রা থেকে চরিত্রশিল্পী তো বটে, হালে প্রতিষ্ঠিত নায়ক-নায়িকাদের মধ্যেও অনেকেই বেকার। দিন দিন এই বেকারত্বের হার বাড়ছে।
একটা সময় বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনে (বিএফডিসি) দিন ভর শুটিং চলত। অভিনয়শিল্পীদের সঙ্গে সঙ্গে কোলাহলমুখর থাকত শুটিং ফ্লোরগুলো। এখন আর শুটিং ফ্লোরের মুখরতা কিংবা অভিনয় শিল্পীদের সে ব্যস্ততা নেই।
এক্সট্রা হিসেবে যারা কাজ করতেন, তারা তো একেবারেই বিলীন হয়ে গেছেন। চরিত্র শিল্পীরা অনেকে গাড়ি ভাড়ার অভাবে প্রিয় আড্ডাস্থল এফডিসিতেও আসতে পারেন না।
এ সময়ের আলোচিত নায়ক-নায়িকাদেরও ক্রমশ বাড়ছে কর্মহীনতা। খোঁজ নিয়ে জানা গেছে, একসময় ব্যস্ত থাকা নায়ক-নায়িকারা এখন বিভিন্ন অনুষ্ঠান কিংবা শোতে পারফর্ম করে সময় কাটান।
ঢাকাই চলচ্চিত্রে একমাত্র নায়ক শাকিব খানেরই একের পর এক ছবির শুটিংয়ের খবর জানা যায়। বাকি সব নায়ক-নায়িকার হাতে ছবির সংখ্যা খুব নগণ্য।
পরিচিত কিংবা প্রতিষ্ঠিত নায়িকাদের মধ্যে বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন বেকার থাকার পর কিছুদিন আগে ‘সাপলুডু’ নামে একটি ছবির শুটিং করেছেন।
বছর শেষে ‘থাই কারি’ নামে কলকাতার একটি ছবিতে অভিনয়েরও খবর দিয়েছেন তিনি। আরেক আলোচিত নায়িকা বুবলীও অনেকটা বেকার এখন। শাকিব খানের সঙ্গে ‘একটা প্রেম দরকার’ নামে একটি ছবির শুটিং শুরু করে মাঝপথে থেমে আছে।
এক সময়ের ব্যস্ত নায়িকা অপু বিশ্বাসের অবস্থাও তথৈবচ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ একটি ছবির শুটিং শেষ করে এখন বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেই সময় কাটাচ্ছেন এ নায়িকা।
নুসরাত ফারিয়াও দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। কিছুদিন আগে ‘শাহেনশাহ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে। এ ছাড়া আর কোনো ছবির খবর দিতে পারেননি তিনি।
দীর্ঘদিন পর ‘জ্যাম’ নামে একটি ছবি দিয়ে ঢালিউডে প্রত্যাবর্তন ঘটলেও কতদিন টিকে থাকতে পারবেন সেটা নিয়ে সন্দিহান চিত্রনায়িকা পূর্ণিমা। এ নায়িকার হাতে ‘গাঙচিল’ নামেও একটি ছবি আছে বলে জানা গেছে। তবে এখনও ঠিক হয়নি কবে এ ছবির শুটিং শুরু হবে। আর শাবনূর তো একেবারেই কর্মহীন।
মাঝে মধ্যে দু-একটি স্টেজ শোতে দেখা গেলেও সিনেমার পর্দায় অনুপস্থিত। পরীমনি এখনও ‘স্বপ্নজাল’ই আটকে আছেন। ‘ক্ষত’ নামে একটি ছবির প্রযোজক হলেও এর ভবিষ্যৎ কেউ জানে না। জানা গেছে, সিনেমার বেকারত্ব কাটাতে ইদানীং কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন এ নায়িকা। চিত্রনায়িকা পপিও ওয়েব সিরিজে ব্যস্ত আছেন।
তবে সিনেমায় কিছু কাজ করে নিজেকে এ মাধ্যমেও ব্যস্ত রাখার চেষ্টা করছেন। এক সময়ের অগ্নিকন্যা মাহিয়া মাহিকে এ মুহূর্তে কর্মহীনই বলা চলে। অবশ্য তার অভিনীত কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ববিও নেই কোনো আলোচনায়।
একমাত্র জয়া আহসান দুই বাংলা মিলিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। সিনিয়র কিংবা পুরনো নায়িকাদের অবস্থা যখন এরকম, তখন নতুন নায়িকাদের অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই অনুমেয়।
নায়কদের মধ্যে একমাত্র শাকিব খান ছাড়া কারও হাতে সংখ্যাধিক ছবি নেই। আরিফিন শুভর ‘জ্যাম’ নামে একটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। সিনেমায় কর্মহীন সিনিয়র নায়ক ফেরদৌস ও রিয়াজ এখন নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।
বাপ্পি চৌধুরীর কাছে কয়েকটি ছবির কাজ থাকলেও সাইমনের অবস্থা খুব বেশি ভালো নয়। জায়েদ খানের অবস্থাও তথৈবচ। নিরব, ইমনও ‘করে খাচ্ছেন’ টাইপে চলছেন। এক সময় ছবির ভিলেন মানেই মিশা সওদাগরের নাম ছিল। তারও এখন কাজের সংখ্যা ক্রমশ কমে গেছে।
বছর শেষ হতে আর দেড় সপ্তাহ বাকি। কর্মহীন তকমা এঁটেই এ বছর পার করতে হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের। অথচ এক সময় বছরের হিসাব নয়, প্রতিদিন ব্যস্ত থাকতে হতো ঢাকাই চলচ্চিত্রের সব নায়ক-নায়িকা ও কলাকুশলীদের। ভবিষ্যৎই বলে দেবে এ কর্মহীনতা কতদিন থাকবে?
নাকি অন্য পেশায় মনোনিবেশ করবেন চলচ্চিত্রের তারকারা? যদিও বেশ কয়েকজন তারকা যুগান্তরকে বলেছেন, ‘কাজ কমে যাচ্ছে তাই হয়তো আমাদের অন্য পেশা খুঁজতে হবে।’ কর্মহীনতার এ দুঃসময় কাটবে কিনা? এ প্রশ্ন এখন সময়ের দাবি!
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
