ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিকদের প্রেসক্লাবে মতবিনিময় অনুষ্ঠান
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘের ৮০ তম সাধারণ অধিবেশন কাভার করতে নিউইয়র্কে আসা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্কের সাংবাদিকদের এক মতবিনিময় সভার আয়োজক করেছে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব। গত ২৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োাজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মজুমদার।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, বিএনপি নেতা গিয়াস আহমেদ, মূলধারার রাজনৈতিক এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬- এর আগামী নির্বাচনে প্রার্থী মেরি জোবায়দা প্রমুখ।
নিউইয়র্ক ও বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক এ মতবিনিময় সভায় অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন ঢাকা থেকে আসা। জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমীন রোকন, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও ডিইউজে নেতা আবুল কালাম, চ্যানেল ওয়ান-এর মোহাম্মদ হাবিবুর রহমান, নিউজ ২৪-এর এম মোশাররফ হোসাইন, বাংলাদেশ প্রতিদিন-এর সাখাওয়াত কাওসার, জিটিভি’র মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, দৈনিক যুগান্তরের মুজিব মাসুদ, দৈনিক জনকন্ঠের মীর মোহাম্মদ জসিম, বাংলা এডিশন-এর মোহাম্মদ শিমুল ইসলাম, রূপালী বাংলাদেশ-এর শাওন সোলায়মান ও দীন ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল ও স্টার নিইজ-এর খুলনা বরো চীফ রফিউল ইসলাম টুটুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সব সময় অবহেলিত নির্যাতিত। পত্রিকা-টিভিসহ বাংলাদেশের হাতে গোনা ১০-১২ টি গণমাধ্যম ছাড়া অধিকাংশ গণমাধ্যমেই সাংবাদিকরা নিয়মিত বেতন-ভাতা পান না। যারা নিয়মিত বেতন পান এবং যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন। কিন্তু দেশির সব কিছুর জন্য সাংবাদিকদেরই দোষ দেয়া হয়। অথচ তাদের সুযোগ সুবিধার কথা কোন সরকারই বলে না। নিজেদের নাম কামানোর জন্য যেমন তেমন ভাবে পত্রিকা চলছে, তা দেখার জন্যও কেউ নেই। যে পত্রিকা ২ হাজার কপি ছাপে না তারা তথ্য মন্ত্রণালয় থেকে ২লাখ কপি ছাপানোর পত্র যোগাড় করে। এমন চলতে দেওয়া যায় নাা।
তারা বলেন, শুধু বাংলাদেশই নয়, নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও কোন সাংবাদিক শুধু সাংবাদিকতা করে জীবন নির্বাহ করতে পারে না। তাদের উপর সবার প্রত্যাশা থাকে। কিন্তু তারা কিভাবে সংসার চালাবেন, তা নিয়ে কেউ ভাবে না।
মতবিনিময় সভার এক পর্যায়ে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে। সভায় ঢাকার সাবেক সাংবাদিক সুলতানা রহমানের বক্তব্য প্রদানকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেন উপস্থিত অনেকেই। এসময় তার সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা ও আওয়ামীলীগের সাথে আঁতাত করে সাংবাদিকতার অভিযোগে ঢাকার বেশ কয়েকজন সাংবাদিককের তোপের মুখে পড়েন তিনি। একপর্যায়ে সভায় তর্ক-বিতর্ক ও হৈচৈ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। পরে তিনি বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন।
সুলতানা রহমান নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করার জন্য কেউ যদি আমাকে ফ্যাসিস্ট বলে বলুক। আমি প্রাউড করি ফ্যাসিস্ট হতে পেরে। হেনস্তার ঘটনায় সুলতানা রহমান বলেন আমার উপর মৌখিক মব সৃষ্টি করা হয়েছে। বক্তব্যে সুলতানা রহমান দাবি করেন যারা বিগত সরকাররের কাছ থেকে কোন ‘কিছু’ পাওয়া আশা করেছিলেন তারাই সমস্যায় পড়েছে। বর্তমান সরকারের সময়ে দেশে অনেক সাংবাদিকদের নামে হত্যা মামলার হয়েছে।
তার এ বক্তব্যের প্রতিবাদ করেন ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিকরা। তারা বলেন, সুলতানা ফ্যাসিস্টের দোষর ছিলেন তাই তার কোন সমস্যা হয়নি। তিনি শেখ হাসিনার এক ডেপুটি প্রেস সেক্রেটারির ঘনিষ্ট ছিলেন, তিনিতো ভালো থাকবেনই। সাগর-রুনিসহ আরো সাংবাদিক হত্যা নিয়ে তিনি নির্বকার। তিনি তার সমমনা ফ্যাসিষ্টের দোষরদের জন্য চিন্তিত। জুলাই-আগষ্টের আন্দোলন কালে হাজার-হাজার ছাত্র-জনতার খূনের সময়ও যেসব সাংবাদিক শেখ হাসিনার এ ঘৃণ্য কাজের প্রশংসা করেছেন, এবং তা চালিয়ে যাবার উৎসাহ দিয়েছেন, তার সঙ্গে আছেন বলে খুনের সহায়তা করেছেন তাদের নামেই মামলা হয়েছে। কোনা সৎ ও নিরপেক্ষ সাংবাদিকের নামে মামলা হয়নি।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
