সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১২ ১৪৩৩   ১৫ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৯

ঢাকায় কবরের সংকট

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬  

মেগাসিটি ঢাকায় মানুষের আবাসন সংকট যেমন আছে একইভাবে মৃত্যুর পরও একজন মানুষের শেষ ঠিকানা অর্থাৎ কবর নিয়ে সংকট তৈরি হয়েছে। ঢাকায় এখন জমি বা অ্যাপার্টমেন্টের দাম আকাশছোঁয়া। আরও উদ্বেগের বিষয়, মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির  শেষ ঠিকানা এখন আরও বেশি উচ্চমূল্যের। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বনানী কবরস্থানে সাধারণ কবর এলাকায় ২০ বর্গফুটের মতো একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে গুনতে হবে সাড়ে ৪ কোটি টাকা। যদিও সাধারণ দাফনের সরকারি নিবন্ধন ফি মাত্র ৫০০ টাকা। অর্থাৎ দাফনের সময় খরচ কয়েক শ থেকে দেড় হাজার টাকা। কিন্তু কবরসংকটের এই সময়ে কেউ প্রিয়জনের কবর দীর্ঘদিন ধরে রাখতে চাইলে এই দাম বদলে যায়। কোথাও কয়েক লাখ, কোথাও ১০ লাখ আর বনানীর মতো বনেদি এলাকায় কোটি কোটি টাকা পর্যন্ত গুনতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকাজুড়ে কবরসংকটের এই সময়ে কবরস্থান দীর্ঘ সময়ে ধরে রাখার এই আকাশচুম্বী মূল্য হওয়া উচিত নয়। এ ব্যাপারে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাড়ে তিন হাত জায়গার জন্য কোটি টাকা : অভিজাত এলাকা বনানীর একটি কবরের জায়গা দীর্ঘ মেয়াদে ধরে রাখার খরচ বেশ ব্যয়বহুল। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাধারণ সারিতে দাফনের পর কোনো কবর ১৫ বছর সংরক্ষণ করতে চাইলে খরচ প্রায় ৩ কোটি টাকা। আর ২৫ বছরের জন্য দিতে হয় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। অথচ কবরটির আয়তন প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ-২০ বর্গফুটের কিছু বেশি। এই হিসাবে জীবিত অবস্থায় একজন মানুষ যে অর্থে একটি বড় ফ্ল্যাট কিনতে পারবেন, প্রায় সেই অর্থেই রাজধানীতে একজন মানুষ তাঁর মৃত্যুর পর কয়েক হাত মাটির জায়গা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। খোঁজ নিয়ে জানা যায়, সচ্ছল বয়স্কদের অনেকে কয়েক বছর ধরে নিজের জন্য কবরের জায়গা খুঁজছেন। তাঁদের আকাক্সক্ষা, সাধারণ মৃত্যুর পর যেন নিজের জন্য একটি জায়গা থাকে। কিন্তু অর্থ থাকার পরও তাঁরা জায়গা পাচ্ছেন না। কারণ সংকট শুধু টাকার নয়, জমিরও। বনানী কবরস্থানে প্রতিদিন এমন অনেকে আসেন, যাঁরা প্রিয়জনের জন্য কিংবা নিজের ভবিষ্যতের কথা ভেবে কবরের জায়গা সম্পর্কে জানতে চান। কিন্তু জায়গার সীমাবদ্ধতার কারণে অনেককেই ফিরে যেতে হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বনানী কবরস্থানে কবরগুলো অনেক আগের। এখানে নতুন করে জায়গার ব্যবস্থা করার সুযোগ নেই। এ কারণে কবর সংরক্ষণকে নিরুৎসাহিত করার জন্যই কবরস্থান দীর্ঘ মেয়াদে ধরে রাখার জন্য উচ্চমূল্য নির্ধারণ করা হয়েছে।

টাকা থাকলেই মিলছে না শেষ ঠিকানা : বনানী কবরস্থানে ৯ হাজারের বেশি কবর রয়েছে। এর মধ্যে পুরোনো সংরক্ষিত কবরের পাশাপাশি সাধারণ কবরের জন্যও নির্দিষ্ট এলাকা রয়েছে। সাধারণ কবরের সরকারি নিবন্ধন ফি ৫০০ টাকা। কবর খনন, বাঁশ, চাটাইসহ অন্যান্য নির্ধারিত খরচ আলাদা। সাধারণ কবরের মেয়াদ দুই বছর। এরপর জায়গাটি পুনর্ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। তবে কোনো কবর সংরক্ষিত হলে সেখানে পরিবারের নির্দিষ্ট সদস্যদের পুনরায় দাফনের সুযোগ থাকে। সংরক্ষিত কবরে পুনরায় দাফনের জন্য প্রতিবার দিতে হয় ৫০ হাজার ৫০০ টাকা।

সংকট ঢাকার অন্য কবরস্থানেও : শুধু বনানীতেই নয়, কবরের জায়গার এই সংকট ঢাকার অন্য কবরস্থানেও। ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় বর্তমানে সাতটি নিবন্ধিত পাবলিক কবরস্থান রয়েছে বনানী, মিরপুর শহীদ বুদ্ধিজীবী, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন এবং উত্তরা ৪, ১২ ও ১৪ নম্বর সেক্টর ও চামুরখান কবরস্থান। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ৬৩ দশমিক ৫৪০ একর জায়গাজুড়ে বিস্তৃত। ১৯৮৩ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এখানে ৬৩ হাজার ৯১৭টি লাশ দাফন করা হয়েছে। এখানে সাধারণ দাফনের সরকারি নিবন্ধন ফি ৫০০ টাকা। বাঁশ, চাটাই, কবর খননসহ নির্ধারিত খরচ যোগ হয় আরও ১ হাজার ৪৫৬ টাকা।

গৌতম কুমার বিশ্বাস আরও জানান, দীর্ঘমেয়াদি সংরক্ষণে চিত্র ভিন্ন। ১৫ বছরের জন্য কবর সংরক্ষণে ২০ লাখ এবং ২৫ বছরের জন্য ৩০ লাখ টাকা লাগে। সাধারণ এলাকার একটি কবর দীর্ঘ মেয়াদে ধরে রাখতে চাইলে সেই ব্যয় ৩ গুণ হয়ে ৯০ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। রায়েরবাজারেও ১৫ বছরের কবর সংরক্ষণে ১০ লাখ এবং ২৫ বছরের জন্য ১৫ লাখ টাকা দিতে হয়।

বনানী কবরস্থানের মোহরার মো. হারুন অর রশিদ বলেন, ২০০৭ সালের আগে বিভিন্ন সময়ে বিক্রি করা কবরগুলোর মালিকানা সিটি করপোরেশনের হাতে নেই। এসব জমি ব্যক্তিমালিকানাধীন এবং দলিল করে দেওয়া হয়েছে। বর্তমানে এসব কবরে দাফনের ক্ষেত্রে সিটি করপোরেশন শুধু পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

দক্ষিণ ঢাকাতেও জমির সংকট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় মুসলিমদের দাফনের জন্য তালিকাভুক্ত কবরস্থান রয়েছে পাঁচটি-আজিমপুর, জুরাইন, ধলপুর ব্রাহ্মণচিরণ, মুরাদপুর ও খিলগাঁও। এখানেও সাধারণ দাফনের নিবন্ধন ফি ৫০০ টাকা। কবর খনন, বাঁশ, চাটাইসহ খরচ মিলিয়ে বড়দের দাফনে প্রায় ১ হাজার ৫৮০ টাকা, মাঝারি কবরের ক্ষেত্রে ১ হাজার ২১০ টাকা এবং শিশুর জন্য ৯৫৫ টাকা লাগে। কিন্তু দীর্ঘ মেয়াদে কবর সংরক্ষণ করতে গেলে দিতে হয় লাখ লাখ টাকা। আজিমপুরে ১০ বছরের জন্য কবর লিজের ফি ৫ লাখ, ১৫ বছরের জন্য ১০ লাখ, ২০ বছরের জন্য ১৫ লাখ এবং ২৫ বছরের জন্য ২০ লাখ টাকা। আজিমপুরে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি লাশ দাফন করা হয়। অথচ কবরস্থানের আয়তন বাড়ছে না। ফলে সাধারণ কবরের জায়গা দ্রুত পুনর্ব্যবহার করাই এখন বাস্তবতা।

এক কবরের ওপর আরেক কবর : কবরস্থানের জায়গা সীমিত হওয়ায় ঢাকার অনেক কবরস্থানেই নির্দিষ্ট সময় পর পুরোনো কবর পুনর্ব্যবহার করা হয়। সাধারণ কবরের ক্ষেত্রে দুই বছর বা নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পুরোনো কবরের জায়গায় নতুন লাশ দাফন করা হয়। দক্ষিণ সিটির কিছু কবরস্থানে সাধারণ কবর প্রায় এক বছর পর্যন্ত রাখা হয়। এই বাস্তবতা অনেক পরিবারের জন্য আবেগের। প্রিয়জনের কবরের পাশে দীর্ঘদিন বসে থাকা, ফুল দেওয়া কিংবা কবরটি আগলে রাখার যে মানসিক আকাক্সক্ষা-জায়গার সংকটের কারণে তা সব সময় সম্ভব হয় না।

তবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। উত্তর সিটি করপোরেশনের কবরস্থানগুলোতে সাধারণ এলাকায় দাফন করা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১০ বছর বিনামূল্যে কবর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। রায়েরবাজারে তাঁদের জন্য আজীবন সংরক্ষণের সুবিধার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, সংরক্ষিত হিসেবে চিহ্নিত কবর ছাড়া অন্যান্য কবর সাধারণ কবর হিসেবে বিবেচিত হয়। মেয়াদি সংরক্ষিত কবরের মেয়াদ শেষ হলে স্বজনরা সেটি নবায়ন বা সময় বৃদ্ধি না করলে কবরটি সাধারণ হিসেবে বিবেচিত হবে এবং সেখানে পরবর্তী সময়ে অন্য কাউকে দাফন করা যাবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ জানান, কবরস্থান মানুষের আবেগ ও সামাজিক স্মৃতির সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণের জন্য এত বেশি অর্থ নির্ধারণ করাই ইঙ্গিত করে রাজধানীতে কবরস্থানের সংকট কতটা গভীর।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর