ঢাকার ভোর ভয়ংকর
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬
► পথে পথে ছিনতাই আতঙ্ক ৪ শতাধিক হটস্পট ► সক্রিয় প্রায় ১৪০০ ছিনতাইকারী
কোলাহলমুক্ত নিস্তব্ধ ভোরের ঢাকাকে ভয়ংকর করে তুলেছে ছিনতাইকারীরা। ফাঁকা রাস্তা আর আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল নজরদারিকে কাজে লাগিয়ে তারা লুটে নিচ্ছে পথচারীদের সর্বস্ব। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ যেসব সড়কে দূরপাল্লার যাত্রী চলাচল করে সেসব জায়গার পথে পথে ওত পেতে থাকছে তারা। টার্গেটকৃত যাত্রী সুবিধাজনক জায়গায় পৌঁছালেই ছোঁ মেরে কিংবা ছুরি-চাপাতি ঠেকিয়ে লুট করা হচ্ছে সবকিছু। মোটরসাইকেল ও প্রাইভেট কারে ঘুরে বেড়ানো ছিনতাইকারীচক্র রিকশা কিংবা অটোরিকশা যাত্রীদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়া এখন ‘স্বাভাবিক নিয়মে’ পরিণত হয়েছে।
বাস্তবতা অনুযায়ী, অজানা ভীতি নিয়ে ভোরের ঢাকায় চলাচল করছেন মানুষ। সবশেষ গত শনিবার চোখের ডাক্তার দেখাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার পর আবারও আলোচনায় ভোরের ঢাকার নিরাপত্তা। একইদিন ভোরে শ্যামপুর বরইতলা এলাকায় সাতক্ষীরা থেকে আসা দুই ব্যক্তির পথরোধ করে ছিনতাই করতে গিয়ে সহযোগীর ছুরিকাঘাতে জনি নামে এক ছিনতাইকারী নিহত হন। সংশ্লিষ্ট সূত্র বলছে, গভীর রাত থেকেই রাজধানীতে ছিনতাইকারীদের তৎপরতা বাড়তে শুরু করে। তবে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত টার্মিনাল, রেলস্টেশন ছাড়াও হাসপাতাল এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে ছিনতাইকারীরা। কারণ এ সময়ে লোকের সমাগম কম থাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়া সবচেয়ে সুবিধা। ৪ শতাধিক হটস্পট, সক্রিয় প্রায় ১৪০০ : সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে রাজধানীতে ডিএমপির তালিকাভুক্ত প্রায় ১৪০০ ছিনতাইকারী সক্রিয় রয়েছে। এর বাইরেও রাজধানীজুড়ে হাজারের বেশি ভাসমান ছিনতাইকারী রয়েছে। যারা ঢাকার বাইরে থেকে এসে একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটিয়ে আবার চলে যায়। ডিএমপির তথ্য বলছে, তালিকাভুক্ত ছিনতাইকারীদের মধ্যে ওয়ারীতে সর্বোচ্চ ৩৪০ জন সক্রিয় রয়েছে। এরপরেই ২৪০ জন করে সক্রিয় তেজগাঁও ও উত্তরা বিভাগে। মতিঝিলে সক্রিয় ১৬৮ জন। সুযোগ পেলেই বিভিন্ন সড়কে ছুরি, চাপাতি অথবা সামুরাই নিয়ে ছিনতাই করছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত ছিনতাইকারীর সঙ্গে ছিনতাইয়ের হটস্পটও নির্ধারণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ তালিকায় মোহাম্মদপুর, পল্লবী, যাত্রাবাড়ী, দারুসসালাম, উত্তরা পূর্ব ও পশ্চিম, বিমানবন্দর, তেজগাঁও, কোতোয়ালি, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলানগর, আদাবর ও খিলক্ষেত অন্যতম। সূত্র জানিয়েছে, ঢাকার ৫০ থানা এলাকায় ৪ শতাধিক ছিনতাইয়ের হটস্পট রয়েছে। যেখানে গভীর রাত ও ভোরে ছিনতাই হচ্ছে সবচেয়ে বেশি।
ঢাকায় বেশি ঝুঁকিপূর্ণ তেজগাঁও ও ওয়ারী : ডিএমপির পরিসংখ্যান বলছে, তেজগাঁও ও ওয়ারী বিভাগ ছিনতাইকারী গ্রেপ্তার ও মামলাতে যেমন এগিয়ে, ছিনতাইয়ের হটস্পটেও শীর্ষে। বছরের পর বছর ধরে একই স্পটে প্রায় একই কায়দায় একই ছিনতাইকারীরা লুট অব্যাহত রেখেছে। ছিনতাইয়ে ঘটছে মিনি অপহরণ : রামদা, চাপাতি, ছুরি ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা রাজধানীতে নিত্যদিনের ঘটনা। তবে সম্প্রতি সময়ে ছিনতাইয়ে নতুন কৌশল নিয়েছে ছিনতাইকারীরা। রাত ১০টার পর বিভিন্ন সড়ক থেকে অটোরিকশায় করে মিনি অপহরণ করা হচ্ছে পথচারীদের। ছুরি ঠেকিয়ে সবকিছু লুটে নেওয়ার পর সড়কেই ফেলে দেওয়া হচ্ছে।
পুলিশের টহল কার্যক্রমে দুর্বলতা রয়েছে : অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, ছিনতাই প্রতিরোধে সরকার ও পুলিশের ঊর্ধ্বতনের মধ্যে প্রবল স্বদিচ্ছা দেখা যাচ্ছে। তবে পৃষ্ঠপোষকরা অধরা থাকা, জামিনে সিন্ডিকেট গড়ে ওঠা ও দুর্বল চার্জশিটের কারণে এ স্বদিচ্ছা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না। ডিএমপির সব থানায় কঠোর বার্তা : ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ওসমান গণি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছিনতাই প্রতিরোধে সবসময় কঠোর নির্দেশনা দেওয়া থাকে। তবে শিক্ষিকার মৃত্যুর সব থানায় নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া আছে। হটস্পটগুলোতে গোয়েন্দা নজরদারি, টহল ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বাড়ানো হয়েছে।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
