মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৩ ১৪৩৩   ১৬ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬

ডিমের বাজারে বড় সিন্ডিকেট

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬  

গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ডিমের বাজারেও এখন অস্থিরতা চলছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে ১০ টাকা, দুই মাসে বেড়েছে প্রায় ৩০ টাকা। অভিযোগ উঠেছে, এভাবে দাম বাড়ার পেছনে পাইকারি ব্যবসায়ী ও বড় প্রতিষ্ঠান ‘সিন্ডিকেট’ হয়ে কাজ করছে। যদিও অভিযোগ অস্বীকার করছেন ব্যবসায়ীরা। এদিকে ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে মাছ-মাংসের বিকল্প হিসেবে ডিমের ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যম আয়ের মানুষ পড়েছে বাড়তি চাপে।

রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর-১১ কাঁচাবাজার ও মুসলিম কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ফার্মের বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সাদা ডিম ১৫০ টাকা। পাড়ামহল্লার বাজারে দাম আরও বেশি। সেখানে বাদামি ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। সে হিসেবে ডজনপ্রতি দাম পড়ছে ১৬৫ টাকা। বাজারে অবশ্য বাদামি ডিমের চাহিদাই বেশি।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় থেকে দুই মাস আগেও ডজনপ্রতি ডিমের দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। দুই সপ্তাহ আগে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৫০ টাকায়। গত সপ্তাহ থেকে আরও ১০ টাকা বেড়ে এখন রাজধানীর খুচরা বাজারে ডজনপ্রতি দাম উঠেছে ১৬০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ হিসাবেও ডিমের দাম বাড়ার চিত্র উঠে এসেছে। গতকালের হিসাব অনুযায়ী, এক মাসের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। এক বছরে বেড়েছে প্রায় ১১ শতাংশ। বাজার নিয়ন্ত্রণ কার হাতে : ডিমের দাম বাড়ার কারণ নিয়ে খুচরা বিক্রেতা, পাইকারি ব্যবসায়ী ও খামারিদের বক্তব্যে মিল নেই। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই তাঁদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। ফলে বাড়তি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা দাম বৃদ্ধির জন্য উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করছেন। প্রান্তিক খামারিদের অভিযোগ আরও ভিন্ন। তাঁদের দাবি, ডিম উৎপাদন করলেও বাজারদর নির্ধারণে তাঁদের নিয়ন্ত্রণ নেই। কিছু বড় প্রতিষ্ঠান ও ঢাকার আড়তদারদের, বিশেষ করে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির নির্ধারিত দামের প্রভাব দেশের অন্যান্য বাজারেও পড়ে। ফলে উৎপাদক পর্যায়ে কম দামে বিক্রি করলেও ভোক্তাপর্যায়ে ডিমের দাম অনেক বেড়ে যায়।

পোলট্রি খাতের বর্তমান অস্থিরতার পেছনে করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ও বাজার কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক। তাঁর অভিযোগ, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসহ দেশের কয়েকটি বড় প্রতিষ্ঠান তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির মাধ্যমে ডিমের বাজারে প্রভাব বিস্তার করছে। তিনি উল্লেখ করেন, প্রান্তিক খামারিদের ডিম বাজারে আসার সময় কম দামে কিনে নেওয়া হয়। পরে তেজগাঁও সমিতির মাধ্যমে সেগুলো বেশি দামে বিক্রি করা হয়। আবার বড় প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত মুরগি ও ডিম বাজারে আসার সময়ও নানা কৌশলে বাজার নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে মাসের একেক সময়ে মুরগি ও ডিমের দাম অস্বাভাবিক হারে বাড়ে, আবার হঠাৎ কমে যায়। তাঁর অভিযোগ, বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে উৎপাদন ও সরবরাহের বিষয়ে পরিকল্পনা করে। হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে সমন্বয় করে তারা কখন কত পরিমাণ মুরগি ও ডিম বাজারে ছাড়বে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে একপর্যায়ে প্রান্তিক খামারিরা পোলট্রি ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবেন। তখন পুরো বাজার করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রান্তিক খামারিরা টিকে না থাকলে ভবিষ্যতে ডিম ও মুরগির দাম নির্ধারণের ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র প্রভাব তৈরি হতে পারে। তখন তারা যে দাম নির্ধারণ করবে, ভোক্তাদের সে দামেই পণ্য কিনতে হতে পারে।’ তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন ডিম ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ ডিম উৎপাদন হয়। প্রতিদিন লাখ লাখ ডিম উৎপাদন ও কেনাবেচা হচ্ছে। সারা দেশের উৎপাদন ও বাজারের তুলনায় তেজগাঁওয়ে যে পরিমাণ ডিম বেচাকেনা হয়, তা খুবই সামান্য। তাই তেজগাঁওয়ের ব্যবসায়ীরা পুরো দেশের বাজার নিয়ন্ত্রণ করেন-এমন অভিযোগের বাস্তব ভিত্তি নেই।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আমানত উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ডিমের দাম এখন কিছুটা বাড়তি, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে। আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যেই দাম কমতে পারে।’ পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগও নাকচ করে তিনি বলেন, ‘সিন্ডিকেটের কোনো বিষয় এখানে নেই। আমরা যে দামে ডিম কিনি, সে দামেই বাজারে ছাড়ি। এককভাবে কারও পক্ষে ডিমের দাম নির্ধারণ করা সম্ভব নয়। মূলত চাহিদা ও সরবরাহের ওপরই বাজারদর নির্ভর করে।’

অস্থিরতায় জড়িত বড় প্রতিষ্ঠান : কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘ডিমের বাজারে অস্থিরতার পেছনে কয়েকটি সিন্ডিকেট গ্রুপ কাজ করছে। এর মধ্যে পাইকারি ব্যবসায়ী ও কিছু বড় প্রতিষ্ঠান রয়েছে। দেশে এমন বড় কোনো ঘটনা ঘটেনি, যার কারণে ডিমের দাম এভাবে বেড়ে যাওয়ার কথা।’ বাজার স্থিতিশীল রাখতে দ্রুত মনিটরিং জোরদার, মজুত ও কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা এবং উৎপাদক পর্যায়ে সহায়তা বাড়ানোর দাবি জানান তিনি।

প্রান্তিক খামারিরা যা বলছেন : নরসিংদী জেলা খামারিদের মতে জেলার পোলট্রি শিল্পে প্রতিদিনের ডিমের উৎপাদন বেশ ভালো। কিন্তু খুচরা বাজারের এই চড়া দামের সুফল প্রান্তিক খামারিরা পাচ্ছেন না। খামারি ফারুক মিয়া বলেন, ‘বড় প্রতিষ্ঠান ও ফিড মিলগুলোর সিন্ডিকেটের কারণে ক্ষুদ্র খামারিরা বাজারে নিজেদের পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে পারছেন না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে লাভের গুড় খাচ্ছে অসাধু চক্র।’ গাজীপুরের শ্রীপুরের খামারিদের অভিযোগ, পোলট্রি শিল্পে সরকারের কার্যকর নজরদারি না থাকায় সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে। ডিমের দাম যেমন ওঠানামা করে, তেমন খাবারসহ অন্যান্য উপকরণের দামও বাড়ে। ফলে প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন খরচ। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল আলীম বলেন, ‘মুরগির খাবারের দাম অতিরিক্তবৃদ্ধি পাওয়ায় খামারিরা লোকসানে আছেন। সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগ খামারিদের পৌঁছে দেওয়ার পাশাপাশি কীভাবে উৎপাদন খরচ কমিয়ে এনে ডিম উৎপাদন করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া যায় এ লক্ষ্যে সরকার কাজ করছে।’ রংপুরে খামার পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১১ টাকা ২৫ পয়সায়। ওই ডিম পাইকারি ও খুচরা বিক্রেতাদের হাত ঘুরে বিক্রি হচ্ছে সাড়ে ১৩ থেকে ১৪ টাকা। মাঝখানে প্রতি পিস ডিমে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা লাভ করছেন ৩ টাকার ওপর। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন. হাতেগোনা তিন-চারটি ইন্ডাস্ট্রিয়াল খামারের মালিকরা ডিমের দাম বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করছেন। জেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন জানান, ডিম নিয়ে মধ্যস্বত্ব শ্রেণি গড়ে উঠেছে। তারাই দাম নিয়ন্ত্রণ করে অধিক মুনাফা করছেন। কয়েক দিনের প্রচ- গরমে ৩-৪ শতাংশ মুরগি মারা যাওয়ায় ডিমের উৎপাদন কমার একটি কারণ বলে তিনি মনে করছেন। -বাংলাদেশ প্রতিদিন 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর