ডন’এ সমালোচিত, মুক্তিতে আলোচিত এক কারিনার গল্প
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
মাত্র এক যুগ আগের কথা। ২০০৭ সালের অক্টোবর মাস। ওই সময় মুক্তি পায় কাপুর পরিবারের ছোট মেয়ে কারিনা কাপুর অভিনীত ছবি ‘জাব উই মেট’। এই সিনেমাটির পরিচালনায় ছিলেন ইমতিয়াজ আলী। ছবিটি মুক্তির সময় ক্যারিয়ারের সাতটি বছর কাটান কারিনা। অর্থাৎ তারো সাত বছর আগে বলিউড সিনেমায় আবির্ভাব ঘটে তার। তখনো তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। দর্শক থেকে সমালোচক সবার কাছেই তখন কারিনা ছিলেন আলোচিত, তবুও ব্যবসায়িক সফলতা যেন ডুমুরের ফুল।
২০০৭ সালে তিনি এক সিনেমায় সফলতা পান তো, পরের সিনেমায় পান ফ্লপের স্বাদ। এর মধ্যে প্রেমিক শহীদ কাপুরের সঙ্গে জুটিও ভেঙে যায় কারিনার। এর ঠিক আগের বছর ‘ওমকারা’র জন্য প্রশংসা পেলেও ‘ডন’ সিনেমার আইটেম গানে অংশ নিয়ে হয়েছিলেন প্রচুর সমালোচিত। অনেকেই বলেছিলেন সিনেমাটি চলবে না, কারিনা থাকায় হলে দর্শক যাবে না। তবে মুক্তির পর পুরো বদলে যায় প্রেক্ষাপট।
বছরের অন্যতম ব্যবসায়িক ভাবে সফল হয় সে সিনেমা। ভালোবাসার সিনেমা হিসেবেও জায়গা করে নেয় সেটি। তবে ছবিটি বেশি ভিন্নমাত্রা পেয়েছে নায়িকার জন্য। ‘ম্যায় আপনি ফেভারিট হু’খ্যাত প্রানোচ্ছল ‘গীত’ চরিত্রে কারিনা এতটাই ভালো অভিনয় করেছিলেন যে, দর্শক থেকে সমালোচক সবার মন জয় করেছিলেন।

এই একটা সিনেমা দিয়েই বছর শেষে কারিনা পেয়েছিলেন সেরা নায়িকার খেতাব। এখনো তার নাম নিলে সবার আগে এই সিনেমার নামই স্মৃতিতে ভেসে আসে, সঙ্গে শ্রেয়া ঘোষালের কন্ঠে ‘ইয়েহি ইশক হ্যায়’র মত জনপ্রিয় গানতো আছেই।
কারিনা কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রাজ কাপুরের ছেলে রনধীর কাপুরের ছোট কন্যা। তার বড় বোন কারিশমা কাপুরের পথ ধরে তিনিও এসেছিলেন চলচ্চিত্রে। ২০০০ সালে প্রখ্যাত নির্মাতা জে.পি.দত্তের ‘রিফিউজি’ সিনেমার দিয়ে তার অভিষেক। প্রথম সিনেমা ব্যবসায়িক ভাবে সফল হয়নি। তবে প্রশংসিত হয়েছিলেন, পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা নবাগতার পুরস্কার।
সবচেয়ে আলোচিত তথ্য হলো অভিষেকের পরের বছরেই মুক্তি পেয়েছিল কারিনার পাঁচটি সিনেমা। বছরের শুরুতেই আনকোড়া তুষার কাপুরকে নিয়ে ‘মুঝে কুছ ক্যাহনা হ্যায়’র মত সুপার হিট সিনেমা উপহার দিলেন তিনি। সবাই ভাবলেন বলিউডে আসলো আরেক সফল নায়িকা। কিন্তু এরপর ‘ইঁয়াদে’, ‘আজনাবি’, ‘অশোকা’ -পরপর তিন সিনেমা ফ্লপ। সেই বছরের দিওয়ালিতে মুক্তি পায় তারকাবহুল সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’।
আর এর মাধ্যমে প্রথমবারের মত কারিনা পেয়েছিলেন ব্লকব্লাষ্টারের স্বাদ। অনেক তারকার ভিড়ে এই সিনেমায় তিনিও নায়িকা। অভিনয়ের জন্য এই সিনেমা তার ক্যারিয়ারে উল্লেখ করার মত না, তবে ‘বোলে চুড়িয়া’ বা ‘ইউ আর মাই সোনিয়া’র মত সাড়া জাগানোর গানের নায়িকা হবার জন্য এই সিনেমাটি বিশেষ স্থান করে নিয়েছিল।

সেই সময় সিনেমা হিট হবার পিছনে অন্যতম প্রভাবক ছিল গান, সিনেমার অ্যালব্যাম সুপারহিট। ‘ও মাই ডার্লিং আই লাভ ইউ’ গানটি তখন তরুনদের মুখে মুখে, তার পাশাপাশি আরো আছেন দুই উজ্জ্বল তারকা। কিন্তু বিধিবাম, সেই আলোচিত সিনেমাটি স্থান পেলো ফ্লপের তালিকায়। এই থেকেই শুরু হল ফ্লপের ধাক্কা ‘জিনা সির্ফ মেরে লিয়ে’, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’, ‘ফিদা’সহ পরপর কয়েকটি ফ্লপ ছবি উপহার দেন কারিনা।
পরবর্তীতে ‘চামেলি’ সিনেমাটিও ফ্লপ হয় তার। তবে সেই সময় এমন সাহসী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন কারিনা। তার ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচিত এই ‘চামেলি’ সিনেমাটি। সেই দু:সময়ে মনিরত্নমের তারকাবহুল সিনেমা ‘যুবা’য় তিন নায়িকার একজন হলেন।
‘অ্যায়েতরাজ’ সিনেমার নায়িকা হয়েও কোনো আলোচনায় আসলেন না কারিনা। ঠিক সেই সময়ে এক ফালি রোদ হয়ে এসেছিল ‘হালচাল’ সিনেমাটি। অনেকদিন পর পেলেন ব্যবসায়িক হিটের স্বাদ। ‘কিঁউ কি’, ‘চুপকে চুপকে’, ‘৩৬ চায়না টাউন’-এর পর বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ সিনেমায় অভিনয় তার ক্যারিয়ারে অন্যতম সেরা প্রাপ্তি।
২০০৭ সালে ‘জাব উই মেট’ এর ব্যাপক জনপ্রিয়তার গুণে ক্যারিয়ারের মোড় অনেকটাই ঘুরে যায় কারিনার। কিন্তু ‘বিধিবাম’ শব্দটি তার পিছু ছাড়ছেই না। মুক্তির আগে বহুল আলোচিত ‘তাশান’ থেকে ‘ম্যায় অওর মিসেস খান্না’ গেলো ফ্লপের ঘরে শুধু ‘গোলমাল রিটার্নস’ দিয়ে পেলেন সফলতার স্বাদ।
এরপর প্রেমিক সাইফ আলী খানের সঙ্গে ‘কুরবান’ সিনেমা ফ্লপ দিয়ে বলিউডের ইতিহাসের যুগান্তকারী সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর নায়িকা হয়ে গেলেন কারিনা। তিন বন্ধুর এই সিনেমায় হয়তো তিনি খুব বড় ভূমিকা পাননি। তবুও তিনি এই ইতিহাস সৃষ্টিকারী সিনেমার একমাত্র নায়িকা। পরের বছর পুরনো ছবি ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ বছরের যেমন সেরা ফ্লপ, তেমন ‘গোলমাল ৩’ ব্লকব্লাষ্টার।

তবে ‘উই আর ফ্যামিলি’-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন কারিনা। ‘থ্রি ইডিয়টস’, ‘গোলমাল ৩’র পর ‘বডিগার্ড’, ‘রা ওয়ান’, ‘সিংঘাম রিটার্নস’, ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মত সিনেমা দিয়ে শতকোটির নায়িকা হয়েছেন তিনি। ‘হিরোইন’ সিনেমা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও ‘এজেন্ট বিনোদ’ও ফ্লপ, ‘দাবাঙ ২’-তে ‘ফেভিকল’ গানে আইটেম গার্ল হয়েছেন কারিনা।
তবে ‘কি এন্ড কা’ সেদিক থেকে বলতে গেলে সফল। ‘উড়তা পাঞ্জাব’-এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। দুই বছরের বিরতির পর সর্বশেষ মুক্তি পেয়েছে ‘ভিরে ডি ওয়েডিং’। সফলতার স্বাদ পেলেও সমালোচিত হয়েছেন কারিনা। তবে আক্ষেপ থাকবে হয়তো ‘ফ্যাশন’ আর ‘কুইন’-এর মত সিনেমা ছেড়ে দিয়ে বড়ই ভুল করেছেন কারিনা!
বর্ণাঢ্য ক্যারিয়ারে ফিল্মফেয়ার পেয়েছেন পাঁচবার। পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালে বিয়ে করেছেন জনপ্রিয় নায়ক ও নবাব পরিবারের ছেলে সাইফ আলী খানকে। সে সংসারে রয়েছে তার এক ছেলে। প্রয়াত মনসুর আলী খান টাইগার পতৌদি ও শর্মিলা ঠাকুর তার শ্বশুর-শাশুড়ি।
যদিও, এককালে অভিনেতা শহীদ কাপুরের সাথে ‘ইন অ্যান ওপেন রিলেশনশিপ’-এ ছিলেন কারিনা। শোনা যায়, এর আগে কিছুদিন হৃত্বিক রোশনকেও ডেট করেছেন তিনি। কারিনার মা ববি কাপুরও এক সময় নায়িকা ছিলেন। চাচা ঋষি কাপুর, চাচাতো ভাই রনবীর কাপুরসহ পুরো পরিবারেই প্রজন্ম থেকে প্রজন্ম রয়েছে চলচ্চিত্রের মানুষ।

১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তারকা তার পরিবারের সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন হওয়ার পরও সাদামাটা জীবনেই বিশ্বাস তার। সারাদিনের শ্যুটিং শেষে তার প্রিয় খাবার ভাত আর ডাল, সঙ্গে অল্প একটু ঘিঁ। বাড়িতে কারিনাকে সবাই ‘বেবো’ বলে ডাকে। নামটা বাবা রণধীর কাপুরের দেওয়া। ‘কারিনা’ নামটা রাখার পেছনেও একটা গল্প আছে। খুব কম লোকই সেটা জানেন। দাদা রাজ কাপুর প্রথমে কারিনার নাম রেখেছিলেন সিদ্ধিমা। কিন্তু, মা ববি কাপুর আপত্তি করেন।
এরপর কারিনা যখন পেটে আসলেন, তখন তিনি লিও টলস্টয়ের ‘আন্না কারেনিনা’ বইটা পড়ছিলেন। তখনই মেয়ে হলে নামটা ‘কারিনা’ রাখবেন বলে ভেবে রেখেছিলেন। মায়ের ইচ্ছাতেই রাজি হয়ে যায় পুরো কাপুর পরিবার। সেদিন কে জানতো, একদিন এই নামটাই কাপুর পরিবারের শ্রেষ্ঠত্বে নতুন মাত্রা যোগ করবে! যাইহোক ফ্লপ ও হিটের জোয়ারে বেশ নাম খুঁড়িয়েছেন এই নায়িকা।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
