ট্রাম্পের মামলার বিচারক হতে যেসব প্রশ্নের সম্মুখীন হতে হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুসের মামলার শুনানিতে যারা জুরি (বিচারকাজে আদালতের সহায়তায় বিচারক হিসেবে সম্পৃক্ত নাগরিক) হিসেবে দায়িত্ব পালন করবেন তারা নির্ধারিত কিছু প্রশ্নের সম্মুখীন হবেন।
সোমবার একটি আপিল আদালত মামলাটিকে বিলম্বিত করতে ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টা খারিজ করে দিয়েছে। ম্যানহাটনের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধেই মামলা করেছিলেন তিনি।
ওইদিনই নিউইয়র্কের এক আদালতের আদেশে সম্ভাব্য বিচারকদের জন্য প্রশ্ন প্রকাশ করা হয়। জুরি নির্বাচন শুরু হবে আগামী সপ্তাহের ১৫ এপ্রিল থেকে।
আদালতের আদেশে জুরির জন্য তালিকাবদ্ধদের নিজেদের সম্পর্কে জানাতে বলা হয়েছে। বিশেষ করে ট্রাম্পের বিরোধিতা বা সমর্থন করে এমন কোনো দল বা গোষ্ঠীতে তাদের অংশগ্রহণ আছে কিনা।
সুনির্দিষ্টভাবে কয়েকটি গোষ্ঠীর নামও উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- কিউঅ্যানন মুভমেন্ট, দ্য প্রাউড বয়েজ, দ্য ওথকিপারস, দ্য থ্রি পার্সেন্টারস, দ্য বুগালু বয়েজ এবং অ্যান্টিফা।
অন্যান্য প্রশ্নে বলা হয়েছে:
একজন সাবেক রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় আদালতে ফৌজদারিভাবে অভিযুক্ত করা যেতে পারে কিনা সে সম্পর্কে আপনার কি কোনো দৃঢ় মতামত বা দৃঢ় বিশ্বাস আছে?
এ মামলাটির ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে কী আচরণ করা হচ্ছে সে সম্পর্কে কি আপনার কোনো অনুভূতি বা মতামত আছে? তারা কোন গণমাধ্যম দেখেন এবং পড়েন এবং কোন সামাজিকমাধ্যম অনুসরণ করেন, জিজ্ঞাসা করা হবে সে ব্যাপারেও।
গত বছর প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে কথিত সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে।
যদিও তিনি ব্যবসায়িক তথ্য জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এ মামলাসহ সব আইনি তৎপরতা তার ওপর রাজনৈতিক নিপীড়নেরই ফল।
২০২৪ সালের জন্য রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মামলাটি ম্যানহাটনে করা হয়েছে কারণ এখানে বিপুল সংখ্যক ডেমোক্র্যাটিক ভোটার রয়েছেন।
তার দীর্ঘদিনের আবাসস্থল এই দ্বীপটিতে নিরপেক্ষ কোনো জুরি পাবেন না, এমন অভিযোগও তুলছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, বিচারের জুরি নির্বাচন, ট্রাম্পের আইনি দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। সাবেক ব্রুকলিন প্রসিকিউটর জুলি রেন্ডেলম্যান বলেন, এটি অসম্ভব নয়, তবে এটি কঠিন নিঃসন্দেহে।
রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে। তবে নভেম্বরে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের আগে একমাত্র এ ঘুসের মামলাটিরই বিচারকাজ সংঘটিত হতে পারে।
বিচার বিলম্বিত করার আপাত প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প সোমবার নিউইয়র্কের বিচারপতি হুয়ান মার্চানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আপিল আদালত কয়েক ঘণ্টার মাথায় সেই শেষ সময়ের চেষ্টাটিকে খারিজ করে দেন।
বিবিসির মার্কিন সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন বিচারের স্থান পরিবর্তন করতে। মামলার বিষয়ে সংশ্লিষ্টদের প্রকাশ্যে মন্তব্য করার ক্ষমতাকে সীমিত করে এমন একটি ‘গ্যাগ অর্ডার’ও খারিজ করতে চাইছিলেন তিনি।
মামলাটির ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং বিবিসির পক্ষে এটি পর্যালোচনা করাও সম্ভব হয়নি।
যদিও সিবিএস বলছে, একটি আদালতের অনলাইন ডেটাবেসে ‘ভেন্যু পরিবর্তন’ এবং ‘স্টে (স্থিতাবস্থা)’ শিরোনামসহ দুটি আইনি দলিল দেখা গেছে।
মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে ট্রাম্পের আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সরকারি কৌসুলিদের কাছ থেকে মামলার কিছু নথি অপ্রত্যাশিতভাবে প্রকাশিত হয়ে গিয়েছিল। আইনজীবীদেরও সেসব পর্যালোচনা করার জন্য সময়ের প্রয়োজন হয়ে পড়ে। যার কারণে যে বিচারপ্রক্রিয়া মার্চের শেষ নাগাদ চালু হওয়ার কথা ইতোমধ্যেই তা বিলম্বিত হয়ে ১৫ এপ্রিলে এসে ঠেকেছে।
সাবেক রাষ্ট্রপতির আইনজীবীরা বিচারকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে বিচারপতি মার্চানের গ্যাগ অর্ডার বা নিষেধাজ্ঞা নিয়ে অভিযোগ তোলেন ট্রাম্প।
মার্চান প্রাথমিকভাবে সাক্ষী, বিচারক এবং মামলার সঙ্গে যুক্ত অন্যদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে ট্রাম্পকে বিরত রাখতে আদেশটি জারি করেন।
কিন্তু সামাজিক মাধ্যমে ট্রাম্প এক বিচারকের মেয়েকে আক্রমণ করে কথা বলার পর ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ মামলায় সংশ্লিষ্টদের পরিবারের ক্ষেত্রেও এই আদেশটির আওতা বাড়াতে আবেদন করেন।
‘মামলার জন্য নির্ধারিত বিচারক এবং অ্যাটর্নিদের পরিবারের সদস্যদের আক্রমণ করার কোনো আইনগত অধিকার তার নেই’ মার্চান গ্যাগ অর্ডারের রায়ে লিখেছেন।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
