ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ আরও তীব্র হয়েছে। গত মঙ্গলবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে হাজারো শ্রমিক ও শিক্ষার্থী রাজপথে নেমে মিছিল-সমাবেশ করেন। বড় শহরের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে অভিবাসীদের বিরুদ্ধে শুরু করা কঠোর অভিযানকে কেন্দ্র করেই দেশজুড়ে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি মিনিয়াপোলিসে অভিবাসন ও শুল্ক বিভাগের (আইস) অভিযানে এক কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার প্রতিবাদে ওয়াশিংটন ডিসি ছাড়াও নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতে শত শত মানুষ সমবেত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দিচ্ছেন।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ‘ঘৃণা নয়, ভয় নয়– অভিবাসীদের স্বাগত’ স্লোগান দেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফে শহরে স্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্টেট হাউসের সামনে সমাবেশ করে। বামপন্থি সংগঠন ইন্ডিভিজিবল ও ৫০৫০১-এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন এই কর্মসূচির ডাক দেয়। বিশেষ করে টেক্সাসের এল পাসোর মতো অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। সরকারি তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে গত ছয় সপ্তাহে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
ইউরোপে ন্যাটোর কমান্ড সেন্টারে লোকবল কমাচ্ছে যুক্তরাষ্ট্র
এদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই ইউরোপে ন্যাটোর একাধিক কমান্ড সেন্টার থেকে প্রায় ২০০ মার্কিন কর্মী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাসেলস ও পর্তুগালে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কেন্দ্রগুলোতে এই কাটছাঁট করা হবে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ন্যাটো জোটের ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ আরও বাড়াতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি জনবল পুনর্বিন্যাসের অংশ মাত্র এবং এর ফলে ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর সামগ্রিক উপস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। সূত্র: এনবিসি, রয়টার্স ও আলজাজিরা।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
