টিসিবির লাইনে মধ্যবিত্তরাও
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪
একসময় টিসিবির ট্রাক ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত। মাঝেমধ্যে ক্রেতারা এসে ট্রাক থেকে পণ্য ক্রয় করত। সময় বদলেছে। এখন তীর্থের কাকের মতো মানুষ অপেক্ষা করে কখন আসবে টিসিবির ট্রাক। ট্রাক আসার পর হুড়মুড়িয়ে সবাই পণ্য কেনার জন্য ছুটে যান। এ ছুটে চলা যে শুধু নিম্ন-মধ্যবিত্তদের তা নয়। এখন মধ্যবিত্তরাও টিসিবির ট্রাকের পিছনে ছুটছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নভেম্বর মাসের তথ্যে দেখা যায়, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১৪ শতাংশে উঠেছে। যার প্রভাব পড়েছে মধ্যবিত্তদের জীবনযাত্রায়ও। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে জানা গেছে, রাজধানীর ৫০টি স্থানে ফ্যামিলি কার্ড ছাড়া বিশেষ ট্রাকসেলে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩৫০ জনের জন্য পণ্য থাকে। তবে অধিকাংশ জায়গায়ই এর চেয়ে ১০০ থেকে ১৫০ জন বেশি মানুষ উপস্থিত থাকেন। যাদের পণ্য দেওয়া যায় না। তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিরে যান। মানুষের চাপ বাড়ায় গত সপ্তাহ থেকে প্রতি ট্রাকে ৩৫০ এর স্থলে ৪০০ জনে উন্নীত করেছে টিসিবি। এরপরও বিভিন্ন জায়গায় পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যায় মানুষ। ঢাকা ছাড়াও ঢাকার বাইরে ২০ স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি হয়ে থাকে। রাজধানীর খিলক্ষেত রেলগেটে গত বৃহস্পতিবার দেখা যায়, টিসিবির পণ্য কিনতে কয়েক শ মানুষ দাঁড়িয়েছেন। তাদের মধ্যে কবির আলম নামে এক দোকানের কর্মচারী বলেন, আগে কখনো টিসিবি থেকে পণ্য কিনি নাই। মানুষ থেকে শুনলাম এখানে কমদামে তেল পাওয়া যায় তাই লাইনে দাঁড়ালাম। তা ছাড়া দোকানে বেশি দাম দিয়েও তেল কিনতে পাচ্ছি না। একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যদি কম দামে পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। মনোয়ারা নামে এক নারীকে তার সঙ্গে টিসিবির কার্ড আছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, শুনলাম সরকার কার্ডের বাইরেও ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে। তাই লাইনে এসে দাঁড়ালাম। মানুষের যে সিরিয়াল পণ্য পাব কি না সেটা নিশ্চিত না।
খিলক্ষেত বাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আলু-পিঁয়াজ বিক্রি করেন বাদল হোসেন। তিনি বলেন, তার পরিবার টিসিবির ট্রাক থেকে পণ্য কিনে থাকে। তাদের এক পরিবারের চার সদস্যের কার্ড রয়েছে। এক সদস্য গিয়ে চারজনের প্যাকেজ নিয়ে আসে। তেলের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, কার্ড দেখিয়ে যতবার ইচ্ছা পণ্য নেওয়া যায়। প্যাকেজের চাল খাওয়ার উপযোগী না তাই সে চাল অন্য কারও কাছে বিক্রি করে দেই।
দক্ষিণখান থানার কাছাকাছি টিসিবির পণ্যের অপেক্ষায় থাকা লোকদের দীর্ঘ সারির দেখা মেলে। সেখানে কথা হয় বেসরকারি কোম্পানির অফিস সহায়ক সোহেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, বেতনে চলে না। রোজই জিনিসপত্রের দাম বাড়ে। এখন আর মানুষের কাছে ধারদেনাও পাওয়া যায় না। আগে চাল, ডাল আর সবজির মধ্যেই খাওয়া সীমাবদ্ধ রেখেছিলাম। এখন সবজির দাম বাড়ছে। আলুর মতো জিনিস বাজার থেকে ৮০ টাকায় কেনা লাগছে। সংসার চালাতে খেই হারিয়ে ফেলছি। নিরুপায় হয়ে টিসিবির লাইনে এসেছি।
তবে টিসিবির ট্রাকের পেছনে এখনো গৃহকর্মী, রিকশাচালক ও দিনমজুরদের উপস্থিতিই বেশি। কার্ডের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও বর্তমানে টিসিবির ট্রাকের সিরিয়ালে দেখা যাচ্ছে।
টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির বলেন, টিসিবি বর্তমানে ঢাকায় ৫০ স্থানে এবং ঢাকার বাইরে ২০ স্থানে কার্যক্রম পরিচালনা করছে। একটি ট্রাকে আগে ৩৫০ মানুষকে পণ্য দেওয়া হতো। গত ১ তারিখ থেকে ৪০০ মানুষকে আমরা পণ্য দিতে পারছি।
তবে মালামাল পর্যাপ্ত থাকলে ভবিষ্যতে আরও বাড়ানোর চিন্তা করা হবে। ৭০টি ট্রাকে প্রতিদিন ৪০০ জন করে পণ্য পাচ্ছে। আলু বর্তমানে দেওয়া হচ্ছে না। বর্ডার খুললে তখন দেওয়া হবে। খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না করার কারণে চাল আপতত বন্ধ আছে। এখন তেল এবং ডাল দেওয়া হচ্ছে। এ দুটি পণ্য নিতে একজন গ্রাহককে ৩২০ টাকা করে দিতে হয়।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
