‘টিম ডায়মন্ডস’কে গ্লোবাল এনআরবি চেম্বারের সংবর্ধনা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ জুন ২০২৪
নাসা স্পেস এপস চ্যালেঞ্জ বিজয়ী
২০২২ সালে নাসা স্পেস এপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’কে সংবর্ধনা দিয়েছে গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ৩ জুন সোমবার নিউইয়র্কের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর সদস্য ও এমআইটি স্পেস সিস্টেম ল্যাবরেটরি বিজ্ঞানী মিজানুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল এনআরবি চেম্বারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, পরিচালক এনামুল হক এনাম, কমিউনিটি সংগঠক আনিসুল কবির জাসির সহ অন্যরা উপস্থিত ছিলেন।
নাজমুল হুদা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মেধাবীরা এগিয়ে যাচ্ছে। এ পুরস্কার তার মধ্যে একটি। সারাবিশ্বের মেধাবীদের সঙ্গে পাল্লা দিয়ে সেরা হওয়া দেশেল জন্য বড় অর্জন। শুধু তাই নয় পরের বছরও বাংলাদেশের আরেক দল বিজয়ী হয়। আশাকরি এভাবেই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।
শাহনেওয়াজ বলেন, সব উন্নয়ন কর্মকা-ের সঙ্গে এনআরবি আছে। আমরা ভবিষ্যতে তরুণ উদ্যোক্তা নিয়ে কাজ করব, তাদেরকে উদ্যোগগুলোকে কিভাবে ব্যবসায় পরিণত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেব। ভবিষ্যতে আমরা তরুণ উদয় নিয়ে নতুন নতুন প্রজেক্টে যুক্ত হব। তরুণদেরকে এগিয়ে নিতে আমরা সকলে সহযোগিতা চাই।
টিম ডায়মন্ডস দলের দলনেতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিষা খন্দকার। অন্য সদস্যরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের মুনিম আহমেদ (ইউএক্স নকশাকার), ইনজামামুল হক সনেট (সিস্টেম আর্কিটেক্ট), আবু নিয়াজ (ডেভেলপার) এবং গবেষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জারিন চৌধুরী।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ সালের বিজয়ী দলের দলনেতা তিষা খন্দকার বলেছেন, এ প্রতিযোগিতায় ১০টি দল গ্লোবাল উইনার হয়, তার মধ্যে টিম ডায়মন্ড একটি। মোস্ট ইন্সপিরেশনাল প্রজেক্ট হিসাবে আমরা চ্যাম্পিয়ন হই। যা দেশের জন্য সম্মান নিয়ে এসেছে। দেশের বাইরে আমেরিকায় দেশের মানুষের এমন আগ্রহ এবং ভালোবাসা আমাদের উদ্দীপ্ত করেছে। যা আমাদের সামনে এগিয়ে নেবে।
যুক্তরাষ্ট্রে দলটির সফর সমন্বয় করছেন মোহাম্মদ মাহদীউজ্জামান অপু। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২-এ বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’ চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ওয়াশিংটন ডিসির পথে তারা নিউইয়র্কে আসেন।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২ এ বিশ্বের ১৬২টি দেশ থেকে ৫ হাজার ৪২৭টি দল অংশগ্রহণ করেছিল। সব যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার জন্যে সে বছর গ্লোবাল নমিনেশন পেয়েছিল বিশ্বের ৪২০টি দল। মাত্র ৩৫টি দল ‘গ্লোবাল ফাইনালিস্ট’ তালিকায় জায়গা করে নেয়। ৩৫টি দলের এ তালিকায় একমাত্র বাংলাদেশি দল হিসেবে গ্লোবাল ফাইনালিস্টে জায়গা পায় ‘টিম ডায়মন্ডস’।
একই অনুষ্ঠানে গ্লোবালে এনআরবি চেম্বারের বিজনেস নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়। প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগসূত্র বাড়ানো ও সম্পর্ককে মজবুজ করতে এ নেটওয়ার্কিং ডিনার আয়োজন করা হয়। ‘কানেক্ট ইউর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগান সামনে রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে গ্লোবাল এনআরবি চেম্বার। দেশে ও প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ, দক্ষাতা ও অভিজ্ঞতা ও যোগাযোগ বৃদ্ধিই সংগঠনের মূল লক্ষ্য।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
