ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত: ৯ মে ২০২৬
ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ফাউন্ডেশন ৪০তম বর্ষপূর্তি উৎসবে বিশ্বখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ, শিল্পী বাপ্পা মজুমদার, হাসান, রবি চৌধুরী, নাসির খানসহ এক ঝাঁক তারকা অংশ নেবে।
টরেন্টো ফোবানা নিয়ে গত ৬ মে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠনটি। এবারে ফোবানার আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সোসাইটি।
সংবাদ সম্মেলনে ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সোসাইটি-এসসি’র সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল’র সিইও - সাজেদুর রহমান মুনিমসহ বাংলাদেশী শিল্পী কলাকুশলী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ফাউন্ডেশন। সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ী ও স্বনামধন্য শিল্পীদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।
ফোবানার এবারের আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জাদু শিল্পী - জুয়েল আইচ, তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া আমজাদ হোসেন- মরনোত্তর সন্মাননা, চিত্রনায়িকা ববিতা- আজীবন সম্মাননা, মি. ও মিসেস ফোবানা এওয়ার্ড ও একজন করে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীকেও ফোবানার পক্ষ থেকে আজীবন সন্মাননা প্রদান করা হবে। আয়োজনে আরো অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, হাসান, রবি চৌধুরী, নাসির খান, তানভীর সজীব, সুলতানা চৌধুরী, শাহানাজ বেলী, পিন্টু ঘোষ, এস আই সুমন, লিজা, ঝিলিক, পপি। চিত্রনায়ক ডি এ তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, উপস্থাপক ও অভিনয়শিল্পী শফিউল আলম বাবু, চিত্রনায়িকা রাহা তানহা খান, নাট্যপরিচালক সোহেল আরমান, নাজমুল খান, নৃত্যশিল্পী- সোহেল, রিনি, শখ, চাঁদনী, বাদশা, ফ্যাশন কোরিওগ্রাফার- লুনা, মডেল- লিন্ডা, রাতুল, ত্রিনা, যাদুশিল্পী শাহীন শাহ।
ফোবানার এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ কালচারাল সেন্টারের আহ্বায়ক, জাসাস’র সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব - রেজাবুদৌলা চৌধুরী, এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
ফোবানার আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করবেন ফোবানা ফাউন্ডেশনের চিফ পেট্রোন শাহনেওয়াজ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ। অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গোল্ডেন এজ, প্লাটিনাম স্পন্সর আজকাল।
সংবাদ সম্মেলনে আবু জুবায়ের দারা বলেন - ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকুশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল। সংবাদপত্র পার্টনার দৈনিক আজকাল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
