বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১ ১৪৩৩   ০৪ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৬

জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬  

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উচ্চমূল্যের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি ও জ্বালানি তেল আমদানিতে সরকারকে বেগ পেতে হচ্ছে। দেশে প্রাকৃতিক গ্যাসের মজুতও দ্রুত কমছে। এ অবস্থায় সরকার বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জ্বালানি হিসেবে নিজস্ব খনি থেকে কয়লা উত্তোলনের ওপর জোর দিচ্ছে। জ্বালানিসংকটের এই কঠিন সময়ে দেশি কয়লার ওপর ভরসা রাখতে চাচ্ছে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয়রা রাজি হলেই শুরু হবে কয়লা উত্তোলনের কাজ। আর বড়পুকুরিয়ায় নতুন করে ৩০০ একর জায়গায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। জয়পুরহাটের জামালগঞ্জেও রয়েছে কয়লা উত্তোলনের সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতীয় সংসদে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, স্থানীয়দের আয় রোজগার, বসতি ও পরিবেশের বিষয়টির সুষ্ঠু সমাধান করেই এই খনি থেকে কয়লা উত্তোলনের চিন্তাভাবনা করা হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের কয়লা এমনভাবে উত্তোলন ও ব্যবহার করতে হবে যাতে এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। একই সঙ্গে  জ্বালানি আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে নিজস্ব কয়লা উত্তোলন করে দেশের প্রাথমিক             জ্বালানি সরবরাহ বাড়াতে হবে। মোট কথা, জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের কয়লা উত্তোলনে ভূগর্ভস্থ ও উন্মুক্ত পদ্ধতি নিয়ে তর্কের মধ্যেই কেটে গেছে বছরের পর বছর। তৎকালীন আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে বছরের পর বছর জ্বালানি আমদানিতে বিপুল অর্থ ব্যয় করেছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ও কয়লা উত্তোলন নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি। অথচ বর্তমানে দেশে প্রায় আট হাজার মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আর এসব কেন্দ্রগুলো চালাতে সরকারকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার কয়লা আমদানি করতে হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের নিজস্ব কয়লা উত্তোলনের বিষয়টিতে জোর দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে বলেন, ফুলবাড়ীর কয়লা পৃথিবীর সবচেয়ে ভালো মানের। কাজেই এই কয়লা উত্তোলন করে যদি জ্বালানিসংকট মেটাতে পারি তাহলে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, কয়লা উত্তোলনে এখন প্রধান সমস্যা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। বর্তমানে ফুলবাড়ীর কয়লা উত্তোলনে স্থানীয় ও সামাজিক যে চাপ আছে তা ধীরে ধীরে উন্নতি হলেই কয়লা উত্তোলন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ কয়লাক্ষেত্র নিয়ে আগেই পর্যালোচনা করা হয়েছে। সব ঠিক থাকলে কয়লা উত্তোলনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া বড়পুকুরিয়াতে নতুন করে আরও ৩০০ একর জায়গায় কয়লা উত্তোলনের বিষয়ে স্থানীয়রা মোটামুটি সম্মত হয়েছেন। এখানে বোর হোল করতে হবে। বর্তমানে বিদেশি একটি কোম্পানি এই হোল করার প্রস্তুতি নিচ্ছে। তবে রংপুরের খালাশপীরের বিষয়ে পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি নেই। ফুলবাড়ী ও বড়পুকুরিয়ায় নতুন ৩০০ একর জায়গা নিয়েই এখন মূল পরিকল্পনা। জামালগঞ্জে কয়লা আছে। কিন্তু সব জায়গাতেই মূল সমস্যা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। পেট্রোবাংলার একজন পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফুলবাড়ীর কয়লা উত্তোলন নিয়ে বর্তমানে সামাজিক যে বিষয় আছে তা সরকারের পক্ষে এলেই এই ক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু করতে পারব। এখানে জমি অধিগ্রহণের বিষয় আছে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকা। এটি এখনো সরকারের কাছে একটি বড় বাধা। দেশের কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে সামাজিক সচেতনতা তৈরির কাজ চলছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খনি থেকে কয়লা উঠাতে অনেক প্রতিবন্ধকতা আছে এ বিষয়ে সন্দেহ নেই। প্রতিবন্ধকতাগুলো সহনীয় পর্যায়ে রাখতে পারি কি না, এর ক্ষয়ক্ষতি কমানো যায় কি না এবং সেখান থেকে আসলেই কয়লা উত্তোলন সম্ভব কি না এসব ব্যাপারে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। যে কোম্পিানিগুলো প্রস্তাবনা দিয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করে দিচ্ছি। আমরা আলাদাভাবে আর পরীক্ষা-নিরীক্ষা করিনি। আমি মনে করি এটি পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। দেশে এখন বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানো হচ্ছে। যা দীর্ঘ ২৫ বছর মেয়াদে চলবে। এই কয়লা আমরা আমদানি করছি। অর্থাৎ কয়লা পোড়াতে আমাদের আপত্তি নেই কিন্তু কয়লা উত্তোলনে আপত্তি। এ জন্যই বলছি, আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হলে নিজস্ব উৎপাদন ও প্রাথমিক জ্বালানি সরবরাহ বাড়াতে হবে।

ভূতত্ত্ববিদ ও জ্বলানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ইমাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে খনিজসম্পদ যখন আছে তা ব্যবহার করাই উচিত। তবে এই কয়লা এমনভাবে উত্তোলন ও ব্যবহার করতে হবে যাতে এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। এখানে ভূগর্ভস্থ খনি করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সমতল ও উর্বর ভূমি অত্যন্ত ঘন। এখানে উন্মুক্ত খনন পদ্ধতি ব্যবহারিকভাবে গ্রহণযোগ্য নয়। এজন্য রিকভারি কম হলেও ভূগর্ভস্থ পদ্ধতি কয়লা উত্তোলনে যেতে হবে। এভাবে যতটা কয়লা উত্তোলন করা যায় সেটি দেখতে হবে। 

দেশের পাঁচ কয়লাক্ষেত্র : দেশের পাঁচটি কয়লা ক্ষেত্র ও খনিতে যে পরিমাণ কয়লা আছে তার ২০ শতাংশ উত্তোলন করা গেলে ১ হাজার ৫৬৪ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যেতে পারে। যা কিনা ৪০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা পূরণ করবে। বর্তমানে একমাত্র বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন করছে পেট্রোবাংলা। এ খনিতে এখনো ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুত আছে। বড়পুকুরিয়া খনি থেকে প্রতি বছর সর্বোচ্চ সাড়ে ৯ লাখ টনের মতো কয়লা উত্তোলন করছে পেট্রোবাংলার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি। জয়পুরহাটের জামালগঞ্জে দেশের সবচেয়ে বেশি গভীরতার কয়লাক্ষেত্র অবস্থিত। তথ্য উপাত্ত অনুসারে এই খনিতে ৫ হাজার ৪৫০ মিলিয়ন টনের কয়লা মজুত আছে। যা ঘিরে নতুন সম্ভবনা তৈরি হয়েছে। নতুন সমীক্ষা অনুযায়ী এই কয়লাক্ষেত্রে কয়লার মজুত আগের চেয়ে কয়েক গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৫০ কোটি টন। আগে এটি ছিল ১০০ কোটি টন। সমস্যা হচ্ছে জামালগঞ্জের কয়লা ভূগর্ভের প্রায় ৬৪০ থেকে ১ হাজার ১৫৮ মিটার গভীরে। এতে প্রচলিত পদ্ধতিতে খনি নির্মাণ করে কয়লা তুলতে উৎপাদন ব্যয় এবং প্রযুক্তিগত ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন বা ইউসিজি পদ্ধতিতে কয়লা সরাসরি ওপরে না তুলে খনির ভিতরেই নিয়ন্ত্রিত উপায়ে তাকে গ্যাসে রূপান্তর করা হয়। জামালগঞ্জের ইউসিজি বাস্তবায়নের সম্ভাবনা আছে বলে এক গবেষণায় ওঠে এসেছে। এ ছাড়া অন্য তিনটি কয়লা ক্ষেত্রের মধ্যে দিনাজপুরের দীঘিপাড়ায় আছে ৮৬৫ টন কয়লা। এটির উন্নয়নকাজ ২০১৮ সালে শুরু হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির তত্ত্বাবধানে সে সময় জার্মানির দুটি ও অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সমন্বয়ে একটি কনসোর্টিয়াম খনি এলাকার সম্ভাব্যতা যাছাই করেছে। এর পরিপেক্ষিতে দীঘিপাড়া খনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার সিদ্ধান্ত হয়। রংপুরের খালাশপীরে ৬৮৫ মিলিয়ন টন কয়লা মজুত আছে।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে বেশ কিছুদিন আগে জানিয়েছেন যে, খালাশপীর কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ফুলবাড়ীতে মজুত আছে ৫৭২ মিলিয়ন টন কয়লা। এ খনি থেকে ৪৭২ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যাবে। আর বছরে এই খনি থেকে ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যাবে। অথচ দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বছরে ২০ মিলিয়ন টন কয়লা আমদানি হয়। আর শুধু ফুলবাড়ীর কয়লা দিয়েই দেশের কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর ৭৫ শতাংশ চাহিদা মেটানো যাবে।- বা প্র 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর