জীবনসঙ্গীকে যে ৫ কথা অবশ্যই বলবেন
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
ভালোবেসে বিয়ে। বিয়ের কিছুদিন পরেই গায়েব হয়ে গেল ভালোবাসার নমুনা! দুজনই ব্যস্ত সংসার নিয়ে। এদিকে ধীরে ধীরে ভাটা পরে ভালোবাসার প্রকাশে। আবার এমনও হয়, অ্যারেঞ্জ ম্যারেজ অথচ ভালোবাসার পরিমাণটা দিনদিন বেড়েই চলেছে। আর সেই প্রেম দেখে আশেপাশের সবাই অবাক!
আসলে সবটাই নির্ভর করছে আপনি আপনার ভালোবাসা ঠিকভাবে প্রকাশ করতে পারছেন কি না তার উপর। অনেকেই মনে করেন, ভালোবাসিই তো, আলাদা করে জানাতে হবে কেন! এমন ভাবনা থেকেই নিজেকে গুটিয়ে নেন। কিন্তু এটি ঠিক নয়। ভালোবাসার পাশাপাশি থাকতে হবে ভালোবাসার প্রকাশও। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো করে তুলতে হবে রঙিন-

ভালোবাসি তোমাকে: যদিও দুজনে জানেন পরস্পরকে কতটা ভালোবাসেন, তবু মুখে জানানোও জরুরি। যতই মনে মনে বলুন না কেন, চোখের ভাষায় বোঝান না কেন, সঙ্গী কিন্তু আপনার মুখে ‘ভালোবাসি’ শুনতেই বেশি পছন্দ করবেন। সরাসরি বলুন কিংবা ছোট্ট চিরকুট লিখে দিন, এমনকী জানাতে পারেন মেসেজ লিখেও। তাকে জানান, আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা অনুভব করেন।

প্রশংসা: তার কোনো গুণ দেখেই তো প্রেমে পড়েছিলেন। সেইসব গুণ, ভালোমানুষীর প্রশংসা আর আগের মতো করা হয় না? এই ভুল একদম করতে যাবেন না যেন। মন খুলে প্রশংসা করুন। সে যদি সুন্দর কোনো পোশাক পরে কিংবা একটু সাজগোজ করে তবে তারও প্রশংসা করুন। ‘তোমাকে বেশ সুন্দর লাগছে’ এই একটি বাক্যই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বহুগুণ।

তোমার সঙ্গে আছি: জীবিকার টানে ব্যস্ত থাকতে হয় দুজনকেই। আর তাতে দিনের অনেকটা সময় দূরে থাকতে হয় সঙ্গীর থেকে। কিন্তু তাতে মনের দূরত্ব বাড়তে দেবেন না যেন। বরং তাকে ভরসা দিন। তাকে জানান, আপনি তার পাশে আছেন, সঙ্গে আছেন। আপনার এইটুকু ভরসাই তাকে এগিয়ে নিয়ে যাবে।

চলো ঘুরে আসি: বিয়ে হয়ে গেলে বাইরের বাইরে দুজনে একান্তে সময় কাটানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন অনেকেই। সাংসারিক হিসেব-নিকেশের মারপ্যাচে আটকে যায় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যত ব্যস্ততাই থাকুক, কিছুটা সময় বের করে দুজন মিলে ঘুরে আসুন। একটু নিরিবিলিতে একসঙ্গে সময় কাটান।
ধন্যবাদ: কাছের মানুষকে ধন্যবাদ দিতে হয় না- এমন ধারণা থেকে বের হয়ে আসুন। ধন্যবাদ জানানো হচ্ছে কৃতজ্ঞতার প্রথম ধাপ। তাই প্রিয়জনকে ভালো কোনো কাজের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। দুজনেরই ভালোলাগবে।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
