জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬
জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)-এর নতুন সংস্করণ খেলার জন্য এক সপ্তাহের ছুটি নিয়েছেন ৩৮ বছর বয়সী শন লিটল। তবে শুধু কর্মস্থল থেকে ছুটি নিয়েই সন্তুষ্ট নন তিনি। পরিবারের সদস্যদের কাছ থেকেও আদায় করেছেন এক সপ্তাহের ‘নিরবচ্ছিন্ন গেম খেলার নিশ্চয়তা’। এ জন্য স্ত্রী ও ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে করেছেন বিশেষ চুক্তি।
স্কটল্যান্ডের ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়েতে পরিবারের সঙ্গে বসবাস করেন শন। তিনি পেশায় একজন পেইন্টার ও ডেকোরেটর। তিনি জানতেন, বাড়িতে এক সপ্তাহ থাকলে কুকুরকে হাঁটানো কিংবা রান্নাঘরের কাজে সাহায্য করার মতো দায়িত্বও তার ওপর পড়তে পারে। তাই সেসব ঝামেলা এড়াতে স্ত্রী নাটালি ও মেয়ে শার্লটকে একটি ‘হস্তক্ষেপ না করার চুক্তিতে’ স্বাক্ষর করিয়েছেন।
চুক্তি অনুযায়ী, এক সপ্তাহ বসার ঘর নিজের দখলে রেখে নির্বিঘ্নে জিটিএ সিক্স খেলতে পারবেন শন। বিনিময়ে স্ত্রী ও মেয়েকে দিয়েছেন নির্দিষ্ট অঙ্কের অর্থ। এমনকি সংসারের সাপ্তাহিক খরচে নিজের অবদানও বাড়িয়েছেন।
বিবিসি স্কটল্যান্ড নিউজকে নাটালি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী তারা শনকে কোনো ধরনের ঘরের কাজ করতে বলতে পারবেন না। তিনি কতক্ষণ ধরে গেম খেলছেন, কিংবা ঘণ্টার পর ঘণ্টা সোফায় বসে আছেন—এসব নিয়েও কোনো মন্তব্য করা যাবে না। এমনকি তাকে অলস বলারও সুযোগ নেই।
নাটালি আরও বলেন, সংসারের জন্য অতিরিক্ত কিছু টাকা দিয়েছেন শন, যাতে হালকা খাবার ও নাশতা কেনা যায়। তবে এই সময়ে তিনি নিজে কোনো রান্নাবান্না করবেন না। আক্ষরিক অর্থেই তার কাজ হবে বসে বসে গেম খেলা।
শুধু কথার ওপর নির্ভর করেননি শন। থালাবাসন ধোয়ার ঝামেলা এড়াতে আগে থেকেই কাগজের প্লেট কিনে রেখেছেন। মজা করেই স্ত্রী ও মেয়ের জন্য চুক্তিটি তৈরি করেছিলেন তিনি। নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশের জন্য চুক্তির ভিডিও ধারণও করেন। তবে এর পেছনে যে কিছুটা বাস্তব উদ্দেশ্য রয়েছে, তা স্বীকার করেছেন তিনি।
চুক্তিতে পরিবারের সদস্যদের জন্য কয়েকটি নিষিদ্ধ বাক্যও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—‘তুমি ঘণ্টার পর ঘণ্টা ধরে ওটা নিয়ে পড়ে আছো’, ‘তুমি কি এখনো ওটা খেলছ?’ এবং ‘আগে কি শুধু এই কাজটা করে দিতে পারো?’। পাশাপাশি গেমের কাহিনির আগাম তথ্য বা স্পয়লার প্রকাশ করাও নিষিদ্ধ।
এই বিশেষ ছুটির জন্য নাটালিকে ৫০ পাউন্ড এবং মেয়ে শার্লটকে ২০ পাউন্ড দিয়েছেন শন। এ ছাড়া পরিবারের সাপ্তাহিক খরচে নিজের অবদান বাড়িয়ে ৫০০ পাউন্ড করেছেন।
নিউটন স্টুয়ার্টে বসবাসকারী শন বলেন, অনেকে তাকে বোকা ভাবতে পারেন। তবে তাতে তার কিছু যায় আসে না। তিনি বলেন, ‘মানুষ কী ভাবল, তাতে আমার কিছু আসে যায় না। আমার পরিবার খুশি, আমিও খুশি। যতক্ষণ আমার কাছের মানুষগুলো ভালো আছে, ততক্ষণ অন্যরা কী ভাবল, তা নিয়ে চিন্তার কিছু নেই।’
কিশোর বয়সে প্রথম গ্র্যান্ড থেফট অটো খেলার পর থেকেই সিরিজটির ভক্ত শন। বয়স বাড়লেও কোনো কিছুর প্রতি ভালোবাসা কমে যায় না বলে মনে করেন তিনি। নিজের গেমের প্রতি আগ্রহ বোঝাতে স্টার ওয়ার্সের ভক্তদের উদাহরণও দিয়েছেন।
শন বলেন, ১৯৭০-এর দশকে প্রথম স্টার ওয়ার্স চলচ্চিত্র দেখেছিলেন এমন কেউ ৬০ বছর বয়সী হলেও নতুন চলচ্চিত্র মুক্তি পেলে তার আগ্রহ কমে যাওয়ার কথা নয়। বয়স বাড়ার সঙ্গে কোনো কিছুর ভক্ত হওয়ার অনুভূতি শেষ হয়ে যায় না।
জিটিএ ফাইভ প্রকাশের সময় শনের বয়স ছিল বিশের কোঠায়। এরপর থেকে নতুন সংস্করণের জন্য প্রায় ১৩ বছর ধরে অপেক্ষা করছেন তিনি। ৩৮ বছর বয়সী এই গেমপ্রেমী বলেন, জিটিএ ফাইভ শেষ করার পর থেকেই পরবর্তী সংস্করণ নিয়ে তার উত্তেজনা শুরু।
হাসতে হাসতে তিনি বলেন, একই ধরনের সময়ের ব্যবধান বজায় থাকলে জিটিএ সেভেন প্রকাশের সময় তার বয়স হবে ৫১ বছর। তবে তখনো মনের দিক থেকে কিশোরই থাকবেন বলে মনে করেন তিনি।
এক সপ্তাহের ছুটির প্রস্তুতি নিতে আগেভাগেই কাজের চাপ সামলেছেন শন। ছুটির আগে সপ্তাহান্তে প্রতিদিন ১৩ ঘণ্টা করে কাজ করেছেন এবং বাড়তি অর্থও জমিয়েছেন। তিনি বলেন, ছুটিতে কোথাও বেড়াতে গেলেও সাধারণত এমন প্রস্তুতি নেন। তবে এবার পার্থক্য হলো, অন্য কোথাও না গিয়ে নিজের বসার ঘরেই বসে গেম খেলবেন।
বেনিডর্মের মতো কোনো পর্যটনকেন্দ্রে না গিয়ে কাল্পনিক শহর ভাইস সিটিতে সময় কাটানোর পরিকল্পনা তার। এ প্রসঙ্গে শন বলেন, ভাইস সিটি তার কাছে বেনিডর্মের চেয়েও ভালো। শেষে মজা করে বেনিডর্মের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
