জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস (জাবি)। ১৯৭১ সালের ১২ জানুয়ারি ১৫০ জন ছাত্র ও চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে জাবি।
সকাল সাড়ে ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম।
এ সময় উপাচার্য বলেন, ‘নতুন জ্ঞান তৈরি এবং বিকশিত করাই বিশ্ববিদ্যালয়ের কাজ। যে জ্ঞান বিশ্বকে সেবা দিতে পারে, সেই জ্ঞান সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।’
ফারজানা ইসলাম আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছি। আগামী ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী হবে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বাস্তবায়ন। আগামী ২-৩ বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সাধন করা হবে। সব মিলিয়ে আমরা একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দিকে যাচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে এগারোটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বেলা সাড়ে তিনটায় একই স্থানে পুতুল নাচের প্রদর্শনী হয়। বিকেল পাঁচটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ও সন্ধ্যা সাতটায় সাংসদ ও শিল্পী মমতাজ বেগমের একক সংগীতানুষ্ঠান হয়।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে প্রায় প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। ছাত্রদের জন্য আটটি ও ছাত্রীদের জন্য আটটি করে মোট ১৬টি আবাসিক হল রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় ১০ তলা করে ছাত্রছাত্রীদের ছয়টি আবাসিক হল, ১০ তলা করে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পাঁচটি এবং কর্মচারীদের জন্য তিনটি আবাসিক ভবন নির্মাণ, একটি লেকচার থিয়েটার ও পরীক্ষার হল, একটি প্রশাসনিক ভবন, সাততলাবিশিষ্ট একটি নতুন গ্রন্থাগার ভবন ও একটি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ প্রক্রিয়াধীন।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
