জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বয়কট করবে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৪
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বয়কট করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ মে) তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতিসংঘ। এসময় রাইসিকে নিয়ে একটি বক্তৃতা দেওয়া হবে। চলতি মাসের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি। এক মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ঐতিহ্যগতভাবে কোনও রাষ্ট্রের প্রধান থাকাকালীন কোনও বিশ্বনেতার মৃত্যু হলে তাকে শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য একসঙ্গে মিলিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘আমরা কোনভাবেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।’
এর আগে, কোনও নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বয়কট করেনি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানি মিশন।
একজন কট্টরপন্থি নেতা ছিলেন রাইসি। তাকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেকে বিবেচনা করতেন। ১৯ মে খারাপ আবহাওয়ার কারণে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি।
মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ‘কয়েক দশক ধরে চলা এই নিপীড়কের স্মৃতিচারণ না করে বরং জাতিসংঘের উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো।’
এসময় তিনি আরও বলেন, ‘রাইসি ১৯৮৮ সালে হাজার হাজার রাজনৈতিক বন্দিদের বিচারবহির্ভূত হত্যাসহ অসংখ্য ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘ইতিহাসে সবচেয়ে জঘন্য কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তার আমলে ঘটেছিল। বিশেষ করে ইরানের নারী ও মেয়েদের বিরুদ্ধে।’
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের স্মরণে ২০ মে নীরবতা পালন করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসময় জাতিসংঘে ডেপুটি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড অনিচ্ছা থাকা সত্ত্বেও তার ১৪ জন প্রতিপক্ষসহ অন্যান্য সদস্যদের সঙ্গে দাঁড়িয়েছিলেন।
২০ মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাইসির মৃত্যুতে ‘সরকারিভাবে শোক’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিও সেদিন বলেছিলেন, ‘এ নিয়ে কোনও প্রশ্ন নেই যে তিনি এমন এক ব্যক্তি যার হাতে প্রচুর রক্ত লেগে ছিল।’
ইরানের প্রতি সমবেদনা জানানোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছিলেন কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য।
৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ক্ষমতায় এসেই নৈতিকতা আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সরকার বিরোধী বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতার তদারকি করেছিলেন এবং বৈশ্বিক শক্তির সঙ্গে পারমাণবিক আলোচনায় কঠোর চাপ দিয়েছিলেন।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
