‘জাতিসংঘের কাছে সালমানই প্রধান সন্দেহভাজন’
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি হিসেবে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেই মনে করে জাতিসংঘ। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের অন্যতম উপদেষ্টা ইয়াসিন আকতাই।
শুক্রবার জাতিসংঘের নেতৃত্বাধীন একটি তদন্তকারী দলের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খবর পার্সটুডে’র।
তিনি বলেন, জাতিসংঘের নেতৃত্বাধীন একটি তদন্ত দল মনে করছে, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি হচ্ছেন দেশটির যুবরাজ সালমান।
তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে গেল বছরের অক্টোবরে নির্মমভাবে নিহত হন খাশোগি। সে হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চালাতে গিয়ে জাতিসংঘের দলটি আকতাই’র সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন।
জাতিসংঘের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ডের নেতৃত্বাধীন জাতিসংঘের তদন্ত দলটি গত সোমবার খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত চালানোর জন্য তুরস্কে প্রবেশ করে। ক্যালামার্ড এরই মধ্যে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জাতিসংঘের তদন্তকারী দলের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা আকতাই সাংবাদিকদের জানান, তদন্ত দলটি মনে করছে, সৌদি যুবরাজের নির্দেশেই জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। দলের প্রধান ক্যালামার্ড খাশোগির বাগদত্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং হত্যাকাণ্ডের সময়কার কথোপকথনের রেকর্ড শুনেছেন।
অবশ্য ক্যালামার্ড ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করতে চাইলেও তাকে সে অনুমতি দেয়া হয়নি।
গেল ৩ অক্টোবর সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজ সংগ্রহ করতে গিয়ে সৌদি আরবের একদল নিরাপত্তা কর্মকর্তার হাতে নিহত হন খাশোগি। সৌদি সরকার প্রথমে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলেও পরে খাশোগিকে হত্যা করে তার লাশ ধ্বংস করে ফেলার কথা স্বীকার করে। তবে রিয়াদ এ ঘটনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার কথা এখনো অস্বীকার করে যাচ্ছে।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
