জমছে না চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন
নিউজ ডেক্স
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
ভোটের বাকি আর চারদিন। ২৫ জানুয়ারি, শুক্রবার বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। সময় ঘনিয়ে আসলেও এখনও জমে উঠেনি এফডিসি পাড়া। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে এফডিসি। আছে প্রার্থীদের আনাগোনাও। বেশ ভালোই মুখরিত চলচ্চিত্রের কারখানাটির আঙ্গিনা। তবু অন্যান্যবারের মতো জমজমাট নয় সিনেমার ক্যাপ্টেনদের নির্বাচন। এমনটাই দাবি করলেন অনেক ভোটার সাধারণ পরিচালকরা।
তাদের দাবি, এবারে অনেকটা একপেশে নির্বাচন হবে বলে মনে হচ্ছে। সদ্য বিদায়ী কমিটির প্যানেল গুলজার-খোকনের। তারাই জনপ্রিয়তা ও প্রচারণায় এগিয়ে রয়েছে। এফডিসি ঘুরে দেখা গেল, এবারের নির্বাচনে গুলজার-খোকন ও বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী এই দুটি প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন নির্মাতারা। স্বতন্ত্র প্রার্থীও আছেন ৩-৪ জন। তবে নির্বাচনী প্রচারণায় এগিয়ে গুলজার-খোকন প্যানেল।
এই প্যানেলের প্রার্থীদের প্রচারণাই বেশি দেখা যাচ্ছে এফডিসিতে। তাদের পোস্টারের আধিক্যই চোখে পড়ছে। তারা নির্বাচনকে ঘিরে অনেক সক্রিয়ও। ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন।
তবে বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেলেও জনপ্রিয়তায় ব্যক্তিগতভাবে এগিয়ে আছেন অনেক নির্মাতা। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা বলেন, 'আমিও একটি প্যানেলের হয়ে নির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হয়েছি। এখনও অতটা জমজমাট নয়। আশা করা যায়, আজকালের মধ্যেই আরও জমে উঠবে নির্বাচনী প্রচারণা।' একটি সুস্থ ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন বলে তিনি জানান।

জনপ্রিয়তায় কোন প্যানেল এগিয়ে এমন প্রশ্নের জবাবে আরেক ভোটার সাধারণ নির্মাতা বললেন, 'গুলজার-খোকন প্যানেল গেল মেয়াদে ক্ষমতায় ছিল। তারা বেশ কিছু কাজ করেছে সফলভাবে। বিশেষ করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অনিয়ম দূর করতে তাদের ভূমিকা প্রশংসিত হয়েছে। সদস্যদের প্রতিও তারা আন্তরিক ছিলেন। স্বাভাবিকভাবে তারা জনপ্রিয়তায় খানিকটা এগিয়ে।
আবার ক্ষমতায় থাকলে অনেক ব্যর্থতার দায়ও থাকে। তাদের যা প্রতিশ্রুতি ছিল তার অনেকগুলোই পূরণ হয়নি। সে জায়গায় নতুন প্যানেলের জন্য অনেক সুযোগ থাকছে।'
চলচ্চিত্র পরিচালক সমিতিতে কেমন নেতৃত্ব চান জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু বলেন, 'আমাদের সিনেমা কমে গেছে। সিনেমা বাড়াতে পরিচালক বান্ধব নেতৃত্ব চাই আমি। এটা শুধু আমার নয়, সব নির্মাতারই প্রত্যাশা। যারা ইন্ডাস্ট্রি সচল রাখার ভরসা দিতে পারবেন তারাই এগিয়ে থাকবেন। আর যে প্যানেলই ক্ষমতায় আসুক, আমরা একটি সুন্দর-বন্ধুসুলভ নির্বাচন চাই।'
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
