চিরনিদ্রায় শায়িত হলেন শাহনাজ রহমত উল্লাহ
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
রোববার (২৪ মার্চ) বাদ জোহর বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে একমাত্র জানাজার নামাজ শেষে দুপুর পৌনে ৩টার দিকে রাজধানী বনানীস্থ’র সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হয় দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহকে।
বিদেশে থাকার কারণে শেষ বারের মতো সন্তানেরা দেখতে পারলেন না মায়ের মুখ। শাহনাজ রহমত উল্লাহর মেয়ে নাহিদ রহমত উল্লাহ রয়েছেন লন্ডনে। ছেলে সায়েফ রহমত উল্লাহ আছেন কানাডায়। টিকিট জটিলতার কারণে তাদের দেশে ফিরতে সময় লাগবে বলেই দ্রুত দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বললেন, শাহনাজ রহমত উল্লাহর স্বামী আবুল বাশার রহমত উল্লাহ।
এদিকে আগামী শুক্রবার (মার্চ) বাদ আসর বায়তুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল হবে। সেই দোয়া-মাহফিলে সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান করেছেন আবুল বাশার রহমত উল্লাহ।
অনেক কারণেই বাংলা গানের ইতিহাসে অনন্য হয়ে থাকবেন শাহনাজ রহমত উল্লাহ। বিশেষ করে বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে ৪টি গানই বরেণ্য এই শিল্পীর কণ্ঠের।
গানগুলো হচ্ছে- খান আতাউর রহমানের কথা-সুরে ‘এক নদী রক্ত পেরিয়ে’, গাজী মাহজারুল আনোয়ারের কথায় ও আনোয়ার পারভেজের সুরে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমায় ছোট্র সোনার গাঁয়’ ও ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’। তার কণ্ঠের সেরা চারটি গানের তিনটিই বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা।
এছাড়াও তার কণ্ঠের দেশাত্মবোধক জনপ্রিয় গানের মধ্যে- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘আমায় যদি প্রশ্ন করে’ অন্যতম।
সিনেমার গানেও রেখেছেন অনন্য অবদান। স্বীকৃতিস্বরুপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯০ সালে ‘ছুটির ফাঁদে’র জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শাহনাজ রহমতুল্লাহ। আর সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে ভূষিত হন একুশে পদক এ।
১৯৫২ সালে শাহনাজ রহমত উল্লাহর জন্ম। ১৯৭৩ সালে আবুল বাশার রহমতুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের ঘরে এক কন্যা ও এক পুত্র রয়েছে। তারা হলেন- নাহিদ রহমতউল্লাহ এবং একেএম সায়েফ রহমতউল্লাহ।
গুণী এই সঙ্গীতশিল্পী সুরকার আনোয়ার পারভেজের ছোট ও প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল’র বড় বোন।
সঙ্গীত ক্যারিয়ারে দীর্ঘ ৫০ বছর গান করেছেন শাহনাজ রহমত উল্লাহ। তবে আট বছর আগে গান গাওয়া ছেড়ে দেন তিনি। এবার ছেড়ে গেলেন পৃথিবীর মায়া।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
