চিকিৎসা নিতে চীন ছুটছেন বাংলাদেশিরা
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫
গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য অধিকাংশ ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত। শুধু জরুরি চিকিৎসাসেবা নিতে যাওয়া ব্যক্তিদের জন্য সীমিত আকারে প্রদান করা হচ্ছে মেডিকেল ভিসা। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরও ভারতীয় মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণ বাড়াচ্ছে না ভারত।
বুধবার (১৯ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
রয়টার্স সংশ্লিষ্ট একাধিক সূত্রের উল্লেখ করে জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল ভিসা প্রদান পুনরায় শুরু করার আবেদন জানালেও কর্মী সংকটের কথা বলে ভারতের পক্ষ থেকে তাতে ‘নারাজি' দেওয়া হয়েছে।
এই শূন্যস্থান পূরণে দ্রুতই এগিয়ে এসেছে চীন। দ্রুত ও সহজে ভিসা দেওয়া এবং বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়ার আলোচনাও করেছে চীন।
রয়টার্সের সঙ্গে কথা বলা এক কূটনীতিক বলেছেন, ‘শূন্যতা তৈরি হলে, অন্যরা সেই স্থান পূরণ করবে। কেউ কেউ থাইল্যান্ড এবং চীন যাচ্ছেন।’
প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির ছয় কর্মীর দাবি, দুই দেশের সম্পর্কের অবনতি এবং কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সুযোগে জনকূটনীতির এক সুবর্ণ সুযোগ নিচ্ছে চীন।
২০২৩ সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ইস্যু করা সিংহভাগ ভিসা ছিল চিকিৎসা-সংক্রান্ত। ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসাব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছিল। ২০২৪ সালের আগস্টের আগে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মেডিকেল ভিসা ইস্যু করা হতো, এখন সেখানে হাজারের কম ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে অবগত এক বাংলাদেশি কর্মকর্তা বলেছেন, কোথাও শূন্যতা সৃষ্টি হলে অন্য কেউ তার সুযোগ নেবেই। এখন ভারতের বদলে অনেকে চীন ও থাইল্যান্ড যাচ্ছে।
ভারত ও বাংলাদেশের সরকারি তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশের জন্য ২০ লাখের বেশি মেডিকেল ভিসা ইস্যু করেছিল ভারত। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দৃশ্যপটে চীনের উপস্থিতি জোরালো হচ্ছে।
চলতি মাসে কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশে গেছেন।
এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজম পর্যালোচনা শুরুর দ্বার উন্মোচিত হলো।’
ওয়েন আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ১৪টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। গত সাত মাসে তাদের পক্ষ থেকেই সর্বাধিক বিনিয়োগ এসেছে।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় করতে বেইজিং আন্তরিকভাবে চেষ্টা করে যাবে।
সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে অন্যদিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
