চলচ্চিত্র শিল্পীদের লজ্জা হয় না?
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
যখন কোন শিল্পী মারা যান, কতশত ফেসবুক স্ট্যাটাস চোখে পড়ে। বাংলাদেশের প্রায় সব তারকাই তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভরিয়ে ফেলেন। কিন্তু সেই ফেসবুক পর্যন্তই তাদের আবেগ।
আহমেদ ইমতিয়াজ বুলবুলেরদেশের গানের পরই সবচেয়ে বড় অবদান চলচ্চিত্রে। জীবদ্দশায় তিনি কথা আর সুর বুনেছেন ৩০০টিরও বেশি সিনেমায়। এই সংগীত পরিচালকের তৈরি শতাধিক জনপ্রিয় গান যাদের ঠোঁটে দর্শকরা দেখেছেন সিনেমার পর্দায়, সেই নায়ক-নায়িকা কিংবা সাম্প্রতিক সময়ের তেমন কেউই আসেননি তাকে শেষ বিদায় জানাতে, বিএফডিসিতে! বিএফডিসিতে শেষ বিদায়ের অনুষ্ঠানে এমন ঘটনা বহু ঘটেছে। তবে এবারেরটা একটু বেশিই দৃষ্টিকটু।
সর্বশেষ নায়ক রাজ রাজ্জাকের জানাজাতে দেখা গিয়েছিলো চলচ্চিত্রের মানুষদের সবচেয়ে বেশি উপস্থিতি। প্রায় সবাই এসেছিলেন রাজ্জাকের শেষ বিদায়ে। বিষয়টি প্রশংসিত হয়েছিলো। অনেকেই দ্বন্দ্ব ভুলে এক হয়েছেন। কিন্তু বাকিসব সত্যিই আশ্চর্য্য করেছে সবাইকে। শোবিজের বাইরের মানুষ রীতিমতো সমলোচনা করে ধুয়ে দিচ্ছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানাতে মরদেহ নিয়ে আসা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল ও প্রিয় আঙিনা এফডিসিতে। ঘোষণা দিয়েই আনা হয়। শিল্পী সমিতির সভাপতি জায়েদ খান জানান,‘ প্রায় সবাইকে কল ও এসএমএস দেওয়া হয়েছে। এখানে তো আমি জোর করে আনতে পারি না।’
সাধারণ মানুষ এফডিসির বাইরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও তারকারা ভীষণ ব্যস্ত। এক ঘন্টা ফুরসত মেলে না। খোঁজ নিয়ে অবশ্য জানলে, কারো কাজের খবরই পাওয়া যাবে না দু একজন ছাড়া।
চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতির নেতৃত্বেই বেশিরভাগ সময় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন ও জানাজার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকেন নামে মাত্র কয়েকজন পদস্থরা। যারা সমিতির কর্তাব্যক্তি। ফেসবুক ও গণমাধ্যম ভর্তি নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা। কিন্তু এতটুকু আন্তরিকতা নেই কেন নিজেদের মধ্যে?
চিত্রনায়িকা দিতির মৃত্যুর পরও ফেসবুকে এমন শোকের বান ডেকেছিল। কিন্তু তার সিঁকিভাগও দেখা যায়নি জানাজাতে। এমনও হয়েছে, সে সময় এফডিসিতে থেকেও জানাযায় উপস্থিত হননি।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের ব্যস্ত রুটিনের ফাঁক গলে বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিত্বরা। এমনকি এর অনেকেই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। বুলবুলের সঙ্গে যাদের খুব একটা দেখা যায়নি। তারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। অথচ আমাদের চলচ্চিত্রের মানুষ ভীষণ ব্যস্ত।
নায়ক আলমগীর বলেন, ‘এটা খুবই খারাপ একটি চর্চা। এমন কোনো ব্যস্ততা বা কারণ না থাকলে একজন সহকর্মীকে অবশ্যই শেষ বিদায় জানাতে আসা উচিত। তার সঙ্গে যে সবার কাজ করতে হবে এমন কথা তো নেই। এটা আমাদের পরিবার। সেখানকার একজন মানুষ চলে গেলেন, আর আমরা সেখানে থাকবো না। এটা সত্যিই দু:খজনক। যদি শ্রদ্ধা জানানোর মানুষই না থাকে তাহলে তাকে অপমান করা হয়। আমাদের এগুলো শিখতে হবে। একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল রোজ রোজ জন্মায় না। সবারই ভাবতে হবে একদিন আমিও মরে যাবো, যিনি চলে যাচ্ছেন তার এতটুকু সম্মান প্রাপ্ত।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
