ঘুরে দাঁড়ানোর গল্প-৩: কুকুর-বিড়ালের খাবারও খেতে হয়েছে!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
মা-বাবাকে হারিয়ে সত্যিই আমি একা হয়ে যাই। অনেক কষ্টের মধ্যে প্রাইমারি শেষ করি।
শুরু হলো জীবনের সঙ্গে যুদ্ধ করা। মা-বাবার ডিভোর্স হয়ে যায়। মায়ের সঙ্গে নানু বাড়ি চলে যাই। ওখানে থেকেই মা আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন। দ্বিতীয় শ্রেণীতে যখন উঠলাম তখন মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে দেয় মামারা।
মা-বাবাকে হারিয়ে সত্যিই আমি একা হয়ে যাই। অনেক কষ্টের মধ্যে প্রাইমারি শেষ করি। মা মাঝে মাঝে আসতো দেখে যেত। অনেক ভালো লাগতো সেই সময়। প্রাইমারি শেষে মামাদের আদর কেমন যেন হতে লাগলো।
অনেকে বুদ্ধি দিলো বাবার কাছে চলে যা। যা ভাবা তাই কাজ। মামাদের বলে চলে আসলাম বাবার বাসায়। এ দিকে বাবাও দ্বিতীয় বিয়ে করছেন। সব কিছু তিন থেকে চার মাস ভালো গেলো। আমি ভর্তি হলাম মাধ্যমিকে।
বাবা খরচ দিলো ক্লাস ৭ পর্যন্ত। ক্লাস ৮-এ আমার প্রথম জেএসসি শুরু। কেন্দ্র অনেক দূরে থাকায় আমার ম্যাসে উঠতে হবে। বাবার কাছে টাকা চাইলাম। তার এক কথা- টাকা দিতে পারবো না। কিভাবে পরীক্ষা দিবি জানি না!
কী করবো আর কী করবো না তা কিছুই বুঝতে পারছি না। আমার কাছে কিছু টাকা ছিল স্কুল থেকে পেতাম। ওই টাকা নিয়েই গেলাম ম্যাসে। জেএসসি দিলাম। রেজাল্ট দিলো ভালো করলাম।
ক্লাস ৯ এ ভর্তি হলাম। তখন থেকে শুরু হলো জীবনের আসল মোড়। পড়াশোনা করার জন্য এখন বাবা বললো কীভাবে তুই নিজের খরচে পড়বি আমি জানি না!
শুরু হলো আমার দিনের পর দিন মানুষের কাজ করে দেওয়া। ৩ দিন ক্লাস করি ৪ দিন কামলা দেই। এর মাঝে সৎ মায়ের অমানবিক কষ্ট তো আছেই।
এমনও হয়েছে কোনো কোনো দিন কুকুর-বিড়ালের খাওয়া ভাত আমাকে খেতে দিয়েছে! মাঝে মাঝে যদি আমার দাদী বা আমার ছোট চাচি দেখে ফেলতো তাহলে ওই ভাত আর খেতে দিতো না।
তাদের ঘরে নিয়ে খেতে দিতো। এমন করে রোজ মানুষের কাজ করে দিতাম। রসুন তোলা, ধান কাটা, গম কাটা, এমন কি রাজমিস্ত্রির কাজও করতাম। এভাবেই চলতে থাকে এসএসসি পর্যন্ত।
২০১৩ সালে এসএসসি দিলাম, আল্লাহর দোয়ায় রেজাল্টও ভালো হলো। এখন মাথায় আরও চিন্তা- ভর্তি হই কোথায়, এক স্যারের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা দেই সরকারি পলিটেকনিক্যালে।
চান্সও পেয়ে যাই কম্পিউটারে। শুরু হইলো জীবনের এক নতুন অধ্যায়। বাড়ি ছেড়ে চলে আসলাম। নতুন জায়গা, নতুন মানুষ আর কিছু নতুন বন্ধু। এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলে একটা টিউশনি নিলাম।
আর আমার পেছনে ফিরে তাকাতে হলো না। ডিপ্লোমা শেষ করলাম। এখন একটা প্রাইভেট কোম্পানিতে আছি।
আমার একটা ইচ্ছা ছিল- পড়াশোনা আমি ছাড়বো না। আর বাবা-মা না দেখলেও কিছু করতে পারবো এটা আমার বড় জিদ ছিল। আর হ্যাঁ আমার মা কিন্তু মাঝে মাঝে আমার খবর নেয়। আর বাবা! তার সঙ্গে কথা হয় না আজ ৪ বছর হলো!!
একটা কথা না বললেই নয়; আমার দাদা আর দাদী ছিলো আমার সঙ্গে সব সময়। আর আমার বন্ধুরাও আমাকে অনেক সাহায্য করছে। এখন শুনছি আমার বাবার নাকি আবার ডিভোর্স হয়েছে। বাবা আবার বিয়ে করছে। ভালো থাকুক জগতের সব বাবা-মা।
আমি চাই না আমার মতো যেন আর কারো এমন হয়। এখনো মাঝ রাতে বুকের মধ্যে হু হু করে উঠে মা বাবার জন্য...।
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
