ঘুমন্ত মাকে ছোবল মেরে ছেলের গলা পেঁচিয়ে ধরলো সাপ
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯
দেড় বছরের ঘুমন্ত এক শিশুর গলা জড়িয়ে ফণা তুলেছিল একটি বিষাক্ত সাপ। ছেলেকে বাঁচাতে গিয়ে সাপের ছোবল খান বাবাও। পরে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কয়েক ঘণ্টা পর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন শিশুর মা। ফলে তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জানা যায়, মাকেই আগে ছোবল মেরেছিলো সাপটি, পরে গিয়েছিল ঘুমন্ত শিশুর কাছে।
ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের বেলিয়াবেড়া জেলায়। সাপের দংশন খেয়ে বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহন ও শিখা হেমব্রম নামের ওই দম্পতি এবং তাদের দেড় বছরের ছেলে মানিক।
তবে হাসপাতালে আনতে দেরি হওয়ায় শিশুটির মা শিখার অবস্থা আশঙ্কাজনক। সাপে কাটা মায়ের স্তনপান করায় শিশু মানিককেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চৈনিশোল গ্রামের বাসিন্দা মোহন (২৭) জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়াদাওয়ার পর দুই ছেলেকে নিয়ে শুতে গিয়েছিলেন তারা। টাঙিয়েছিলেন মশারিও। হেমব্রম দম্পতির বড় ছেলে তিন বছরের সাগুন ও ছোট ছেলে মানিক শুয়েছিল বাবা-মায়ের মাঝখানে। আর মাঝরাতে ঘরে ঢুকে বিষাক্ত সাপটি।
এরপরের অবস্থার বর্ণনা দিতে গিয়ে মোহন বলেন, মাঝরাতে স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যায়। উঠে দেখি স্ত্রী ভয়ে কাঁপছে। অঘোরে ঘুমোচ্ছে সাগুন ও মানিক। মানিকের গলা পেঁচিয়ে ফণা তুলে আছে একটা সাপ।
ছেলেকে বাঁচাতে সাপের মাথা চেপে ধরতে যান মোহন। তখনই তাকে ছোবল মারে সাপ। এসময় তার চিৎকারে জড়ো হন প্রতিবেশীরা। তারাই সাপ মেরে মোহনকে নিয়ে যান হাসপাতালে।
ভোরের দিকে শিখার পেট ও গলা ব্যথা করতে থাকে। শিখার পরিজনেরা দুই নাতি ও বউমাকে নিয়ে হাসপাতালে যান। শিখাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি করানো হয়। হাসপাতালের সুপার মলয় আদক বলেন, ৭২ ঘণ্টা না কাটলে তিনজন সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
মোহনের এক প্রতিবেশী জানান, শিখাকে যে সাপে কামড়েছে সেটা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারিনি। তাই শিখাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায়।
এ ঘটনা সম্পর্কে পশ্চিমবঙ্গের কেশপুর কলেজের প্রাণিবিজ্ঞানের বিভাগের প্রধান সুমন প্রতিহার জানান, সম্ভবত সাপটি ‘কালাচ’ (কমন ক্রেট)। এই সাপ মূলত ঘুমন্ত মানুষকে ছোবল মারে।
আক্রান্ত ব্যক্তি অনেক সময় বুঝতেই পারেন না যে তাকে সাপে ছোবল মেরেছে। পরে শুরু হয় পেট ব্যথা, গলা ব্যথা কিংবা সারা শরীর জুড়ে অস্বস্তি। সময়মতো চিকিৎসা শুরু না হলে সাপে কাটা ব্যক্তি মারা যায়।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
