ঘাম ঝরাচ্ছে প্রেমিক, মালাইকা বললেন ‘কিলিং ইট’
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
বেশ কয়েক মাস ধরে ঘর থেকে বের হলেই খবরের শিরোনাম হচ্ছেন বলিউডের নতুন যুগল মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। অবশ্য তাঁদের প্রেমের গল্প নতুন নয়। কোনো লুকোচুরি নেই, প্রকাশ্যে হাতে হাত রেখে হাঁটেন তাঁরা। সারেন লাঞ্চ-ডিনার পার্টি। আর তাঁদের যুগল ছবি ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে আদুরে মন্তব্যও করেন মালাইকা-অর্জুন। সেসবও ওঠে পত্রিকার পাতায়।
বি-টাউনে গুঞ্জন, ৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন জীবনের প্রেম-পরবর্তী ধাপে বাঁধা পড়তে চলেছেন। মাত্র কয়েক দিন আগে, তাঁদের লাঞ্চ পার্টিতে যোগ দেন মালাইকার ছেলে আরহানও। ফলে তাঁদের সম্পর্কের জল্পনা আরো জোরালো হয়।
নির্মাতা-প্রযোজক করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমের সাম্প্রতিক পর্বে অতিথি ছিলেন দুই সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খান। বেবো ও পিসি দুজনই মালাইকা-অর্জুনের সম্পর্কের ব্যাপারে অবগত বলে জানিয়েছেন। এ বছরের শেষের দিকে যদি তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন, তবে অবাক হবে না বি-টাউন। এর আগে একটি পর্বে করণ জোহর নিজেই তাঁদের সম্পর্ক নিশ্চিত করেছিলেন।
আর এবার ইনস্টাগ্রামে পোস্ট করা অর্জুনের একটি ছবিতে মালাইকার মন্তব্য নজর কাড়ল নেটিজেনদের।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘পানিপথ’ সিনেমার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন অর্জুন কাপুর। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এ অভিনেতা, যেখানে তাঁকে ঘাম ঝরানো জিম করতে দেখা যাচ্ছে। ছবিতে অর্জুনের ঘাম ঝরানো পরিশ্রম নিয়ে যখন ভক্তরা মশগুল, তখন মালাইকার মন্তব্য হয়ে উঠল টক অব দ্য টাউন।
বিনোদনপাড়ায় ফিটনেসের জন্য বিখ্যাত মালাইকা অরোরা তাঁর প্রেমিকের ছবিতে মন্তব্য করেছেন, ‘কিলিং ইট’। অর্জুন কাপুর এমনিতেই মোটাসোটা। তাই তাঁকে কঠোর পরিশ্রমের জন্যই এমন মিষ্টি প্রেরণা দিলেন মালাইকা।
শুধু মালাইকা নয়, অর্জুনের বন্ধু রণবীর সিংও মন্তব্য করেছেন ছবিতে। লিখেছেন, ‘খিঁচ!’
করণের শোতেই অর্জুন নিশ্চিত করেছিলেন, তিনি সিঙ্গেল নন এবং বিয়ের ব্যাপারে আগ্রহী। তবে মালাইকার নাম উচ্চারণ করেননি। আর মালাইকাও সম্পর্কের ব্যাপারে টুঁ শব্দটি করেননি। মালাইকা-অর্জুনের প্রেম এখন আর গোপনীয় নয়। ভক্তদের আশা, শিগগিরই তাঁরা আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
