গায়ক হতে চেয়েছিলাম : সাগর জাহান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
তারকাদের আড়ালে পাঠক মনে অজানাই থেকে যায় অন্তরালে থাকা তারকা নির্মাণের কারিগরদের কথা। যাদের শৈল্পিক ছোঁয়ায় একটি গল্প নাড়া দেয় দর্শক হৃদয়।
বর্তমান টেলিভিশন নাটকে জনপ্রিয় তেমনি এক তারকা নির্মাতার নাম সাগর জাহান। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে আগমন ঘটে তার। এরপর শুরু হয় জীবনমুখী সঙ্গীত নিয়ে পথচলা, ক্রমান্বয়ে নাটক রচনা। সব পরিচয় ছাপিয়ে বর্তমানে তিনি একজন সফল নাট্যনির্মাতা।
পুরো নাম শাহরিয়ার জাহান সাগর। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে সংস্কৃতির ছোঁয়া। মাত্র তিন বছর বয়সে চাচা দেলোয়ার জাহান ঝন্টুর লেখা ‘টক্কর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি খাতার পাতায় যুক্ত হয় তার নাম। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ৩৪টি চলচ্চিত্রে।
পারিবারিকভাবে অভিনয়ে আগমন ঘটলেও নিজের চাওয়া ছিল সঙ্গীতশিল্পী হওয়ার। বাবা আনোয়ার জাহান নান্টু ছিলেন সঙ্গীত পরিচালক। বাবাই তার সঙ্গীতের অনুপ্রেরণা।
শিশুশিল্পী হিসেবে অষ্টম শ্রেণীতে পড়াকালীন নিজের অভিনীত ‘ভাবির সংসার’ ছবিতে ‘ফেরিওয়ালা আমি যে ভাই, ফেরি করে খাই’ শিরোনামে গানে প্রথমবারের মতো প্লেব্যাক করেন তিনি। তারপর থেকে পরবর্তী পাঁচ বছর রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর, এন্ড্রু কিশোরদের মতো অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।
একসময় পারিবারিক চাওয়া উপেক্ষা করে চলচ্চিত্রে অভিনয় আর প্লেব্যাক ছেড়ে জীবনমুখী সঙ্গীত সাধনার মধ্যে নিজের স্বপ্ন বাস্তবায়নে ছুটে চলেন সাগর জাহান। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বন্ধুদের ভালোবাসায় ১৯৯৭ সালে নিজের লেখা এবং সুরে ‘বেকার’ নামে সাউন্ডটেক থেকে একক অ্যালবাম বের করেন।
পারিবারিক পরিচয়ের বাইরে নিজ প্রতিভায় নিজেকে মেলে ধরতে গিয়ে রূঢ় বাস্তবতার শিকার হন তিনি। জীবনমুখী সঙ্গীত সাধনে নিজের শতভাগ মেলে দিলেও দেখা মেলেনি সফলতার।
পরে কবর দিতে হয় লালিত স্বপ্নকে। মুখোমুখি হতে হয় জীবনের কঠিন বাস্তবতার। জীবনের প্রতিকূল স্রোতধারা পাড়ি দিয়ে ২০০৫ সালে নাট্য পরিচালক অরণ্য আনোয়ারের হাত ধরে শুরু করেন নাটক রচনা।
তারপর থেকে উত্থান-পতনের নানাবিধ ঝড়ঝাপটা পাড়ি দিয়ে ছোটবেলা থেকে ‘অ্যাকশান-কাট’-এর সঙ্গে সম্পৃক্ত সাগর জাহান ২০০৯ সালে নিজের মেধা, সততা আর পরিশ্রমকে পুঁজি করেই শুরু করেন নাটক পরিচালনা। নিজের রচিত ও পরিচালিত একক, টেলিফিল্ম ও ধারাবাহিকসহ তার সর্বমোট নাটকের সংখ্যা ১৬৪।
সব ধরনের দর্শকের জন্য বক্তব্যধর্মী নাটক নির্মাণ করা একজন সফল নির্মাতা হিসেবে নিজের প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে সাগর জাহান বলেন, ‘একজন নির্মাতা হিসেবে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে দর্শকের ভালোবাসা।
সবকিছু মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে আমার চাওয়ার চেয়ে পাওয়া অনেক বেশি। তবে আমি আমার দায়বদ্ধতা থেকে আমার সহকারীদের ভালো অবস্থানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালেই সিনেমার কাজ শুরু করব ইনশাআল্লাহ।’
বর্তমান টেলিভিশন নাটকের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নাটকের অবস্থা খুব একটা যে ভালো তা বলব না। তবে এ অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। তবে সুস্পষ্ট নীতিমালা, জবাবদিহিতা আর পরিপূর্ণ পেশাদারিত্ব মনোভাবের সমন্বয়ে এ সমস্যার সমাধান সম্ভব।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
