গান গেয়ে বছরে আয় ৯ হাজার কোটি টাকা!
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
মার্কিন গায়িকা বিয়ন্সে নোলস ও তার স্বামী জে জেড দুজনেই নামকরা সংগীতশিল্পী। গান গেয়েই তারা বছরে যে আয় করেন তা রীতিমতো অবাক করার মতো।
গত বছর বিয়ন্সে আয় করেছেন ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৮৪০ কোটি টাকার মতো।
অন্যদিকে তার স্বামী গায়ক জে জেড আয় করেছেন ৮১ কোটি মার্কিন ডলার, যা ছয় হাজার ৪৮০ কোটি টাকার কাছাকাছি।
হিসাব অনুযায়, স্বামী ও স্ত্রী দুজনে মিলে গত বছরে ৯ হাজার ৩২০ কোটি টাকারও বেশি আয় করেছেন।
সম্প্রতি ‘ফোর্বস’ ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত বছরের ডিসেম্বরে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে গাইতে এসেছিলেন মার্কিন গায়িকা বিয়ন্সে নোলস।
বিয়েতে গাইতে কত টাকা সম্মানী তিনি নিয়েছিলেন সে বিষয়ে সঠিক অঙ্কটা কারও জানা না গেলেও সাংবাদিকরা জানিয়েছিলেন- ২১ থেকে ২৮ কোটি রুপি সম্মানী নিয়েছিলেন এ গায়িকা।
এ ছাড়া বড় উৎসবে গাওয়ার সম্মানী হিসেবে বিয়ন্সে নিয়ে থাকেন ৩০-৪০ লাখ ডলার।
‘ফোর্বস’ ম্যাগাজিন আরও জানিয়েছে, টাকার দিক থেকে আমেরিকান নারীদের মধ্যে বিয়ন্সের অবস্থান ৫৩তম। এ তালিকায় আরও নাম আছে গণমাধ্যম ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে এবং ফেসবুকের প্রধান নির্বাহী শেরিল স্যান্ডবার্গেরও। জানা গেছে, বিয়ন্সের আয়ের বেশিরভাগ আসে স্ট্রিমিং সাইটগুলো থেকে। অনলাইনে তার অডিও-ভিডিও গানগুলো দেখা ও শোনা বাবদ ভক্তরাই তাকে বড়লোক বানিয়ে দিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন দেশে গান করতে যাওয়া বাবদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবে একটি বড় অঙ্কের সম্মানী পান তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের ১২ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল।
গত বছর এ উৎসবে গান করেছিলেন বিয়ন্সে। এ উৎসবে ১০৫ মিনিট পরিবেশনার জন্য তিনি নিয়েছিলেন ৩০ লাখ মার্কিন ডলার।
বিয়ন্সের স্বামী গায়ক জে জেড গত বছর আয় করেছেন ৮১ কোটি মার্কিন ডলার। স্ত্রী বিয়ন্সেকে নিয়ে ৪৮টি স্টেডিয়ামে গান করে ‘অন দ্য রান টু’ সংগীত সফর থেকে দুজনে মিলে আয় করেছিলেন ২৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।
এ সফর ছিল ইউরোপ ও উত্তর আমেরিকায়। লন্ডন স্টেডিয়ামে দুই রাতের এক কনসার্টে বিক্রি হওয়া এক লাখ ২৫ হাজার টিকিট থেকে তাদের আয় হয়েছিল এক কোটি ১০ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়াম থেকে দুই রাতে তাদের আয় হয়েছিল এক কোটি ৪১ লাখ মার্কিন ডলার।
গত বছর ডিজিটাল অ্যালবাম বিক্রি থেকে বিয়ন্সের আয় স্বামীর থেকেও বেশি। বিয়ন্সে আয় করেছেন দুই কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং জে জেড আয় করেছিলেন দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
অবশ্য জেডের অ্যালবাম বিক্রি থেকে মোট আয় বিয়ন্সের থেকে অনেক বেশি। জেডের আয় দুই কোটি ৭৫ লাখ এবং বিয়ন্সের আয় মাত্র এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
