গাজাবাসীকে আরো শক্ত করে ‘বাঁধছে’ ইসরাইল
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
হামাস নিয়ন্ত্রিত গাসাবাসীকে আরো শক্তভাবে বেঁধে রাখার ব্যবস্থা করছে ইসরাইল। আর এর অংশ হিসেবে গাজার চতুর্দিকে ৬৫ কিলোমিটারের ছয় ফুট উচ্চতার দেওয়াল নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ নির্মাণ কাজ চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে তেলআবিব।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের আগে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে আলজাজিরা।
নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিরা যাতে ইসরাইলে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য এ বেড়া নির্মাণ করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
তবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই সীমান্ত বেড়া পশ্চিম প্রান্তে সাগরে নির্মিত সুরক্ষিত ওয়ালের সঙ্গে যুক্ত হবে, যাতে সমুদ্র পথে গিয়ে ফিলিস্তিনিরা ইসরাইলে হামলা চালাতে না পারে।
চলতি বছরের মধ্যেই বেড়াটির নির্মাণ কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।
আলজাজিরা বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে একটি ভিডিও সংযুক্ত করে বলা হয়েছে, ‘এটি (বেড়া) হবে অত্যন্ত শক্তিশালী।’
এদিকে, স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম মান রোববার বলেছে, ইসরাইল পাঁচ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে, যারা দক্ষিণ গাজা সীমান্তে বেড়া টপকে ইসরাইলে প্রবেশ করে।
ইসরাইলি কর্তৃপক্ষ পাঁচ ফিলিস্তিনিকে আটকের কথা স্বীকার করেছে, কিন্তু তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় ইসরাইল হামাসের চার সদস্যকে হত্যা করে, যারা সমুদ্রপথে ইসরাইলে ঢুকতে সক্ষম হয়।
অন্যদিকে, গত বছরের নভেম্বরে ইসরাইলের বিশেষ বাহিনীর সদস্যদের একটি টিম বেসামরিক গাড়িতে করে গাজার দক্ষিণ খান ইউনিস এলাকায় অনুপ্রবেশ করে। পরে ফিলিস্তিনিরা বিষয়টি টের পেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এতে সাত ফিলিস্তিনি ও এক ইসরাইলি সেনা মারা যায়। পরে ইসরাইলি বাহিনীর বিমান হামলার সুযোগে তাদের সেনারা পালিয়ে যায়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
