গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
সম্পাদক মইনুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে?
আজকাল রিপোর্ট
ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশনের সংকট আরও জটিল হচ্ছে। অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে ৬ ফেব্রুয়ারি আহুত সাধারণ সভা। জানা গেছে, সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবার শেষ তারিখ ছিল ২৭ জানুয়ারি। বুধবার ১ ফেব্রুয়ারি রাত পর্যন্ত তার কাছ থেকে কোন জবাব সভাপতি বদরুল খান বা কার্যকরি কমিটির কোন সদস্য পাননি বলে জানিয়েছেন। তবে মইনুল বলছেন, তিনি জবাব দিয়েছেন। বদরুল খান আজকালকে বলেন, সংগঠনের ঠিকানায় কোন জবাব পাইনি। ই মেইলেও তা দেখিনি।
জালালাবাদ এসোসিয়েশনের সংবিধান অনুসারে কোন সাধারণ সভা ডাকতে হলে ৩০ দিন আগে নোটিশ দিতে হয়। সংগঠনের এক কর্মকর্তা আজকালকে বলেন, ৬ ফেব্রুয়ারি আহুত সভায় ৩০ দিন সময়ের ঘাটতি ছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার এই কারণে তসাধারণ সভা স্থগিত করা হয়েছে। অন্যদিকে এসোসিয়েশনের শক্তিশালী বডি হচ্ছে ‘ট্রাস্টি বোর্ড’। জালালাবাদ এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে কোন বড় ধরনের সিদ্ধান্ত কার্যকরি কমিটি ও ট্রাস্ট্রি বোর্ড যৌথভাবে নিয়ে থাকে। দুই বছরের জন্য ট্রাস্টিবোর্ড গঠিত হলেও নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাওয়ার রেওয়াজ জালালাবাদ এসোসিয়েশনের রয়েছে। বদরুল-মইনুলের নেতৃত্বাধীন কমিটি গঠিত হবার পর নতুন ট্রাস্টিবোর্ড গঠিত হয়নি। পুরাতন ট্রস্টি বোর্ডই বহাল রয়েছে। বোর্ডের সদস্যরা হলেন আজমল হোসেন কুনু, এম এম শাহিন, তোফায়েল চৌধুরী ও এডভোকেট নাসির উদ্দীন।
এদিকে আগামী রোববার ৫ ফেব্রুয়ারি সংগঠনের কার্যকরি কমিটি বৈঠকে বসছে। এ বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট। এ সভার প্রধান এজেন্ডা হচ্ছে সাধারণ সম্পাদককে দেয়া শো’কজের জবাব না পাওয়া ও এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। কমিটির একজন শীর্ষ কর্মকর্তা বলছেন, শো’কজের জবাব না পাওয়া গেলে গঠনতান্ত্রিক পন্থায় পদক্ষেপ নেয়া হবে। এতে সাধারণ সম্পাদককে সাসপেন্ড করার সিদ্ধান্তও হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাধারণ সভায় সন্মানিত সদস্যরা। নাম না প্রকাশ করার শর্তে এই কর্মকর্তা বলেন, বিষয়টি খুবই স্পর্শংকাতর। তবে কোন ব্যক্তি গঠনতন্ত্রের উর্ধ্বে নয়। এছাড়াও সংগঠনের ট্রাস্টিবোর্ড ও সিলেটের মুরুব্বিদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করা হচ্ছে বলে তিনি জানান।
জালালাবাদ এসোসিয়েশনের সাথে জড়িত একাধিক ব্যক্তি বলেন, এজিএম-এর আগেই মইনুল সাসপেন্ড হতে পারেন বলে মনে হচ্ছে। তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হলে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হবে এবং তিনি বা প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে সাধারণ সভা ডাকবেন।
সংকটের মূল কারণ হিসাবে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, সাধারন সম্পাদক মইনুল ইসলাম নতুন একটি করপোরেশন ‘জালালাবাদ ইউএসএ ইনক’র ’ নাম দিয়ে এস্টোরিয়ায় বাড়ি কিনেছেন। এ বাড়ি কিনতে তিনি জালালাবাদ এসোসিয়েশনের ৩ লাখ ডলারের বেশি অর্থ ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করেছেন। বাড়িটির নাম দিয়েছেন জালালাবাদ ভবন। বলছেন, এটিই জালালাবাদ এসাসিয়েশনের ভবন ও কার্যালয়। যদিও বাড়িটির ক্রয় সংক্রান্ত দালিলিক কাগজপত্র মইনুল ইসলামের নামে। তবে তিনি বলছেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ৭ লাখের মতো আর্থিক দায় দেনা তাকে মিটিয়ে দিলে মালিকানা ট্রান্সফার করে দিবেন। তার প্রতিপক্ষরা বলছেন, ভবনটি যদি জালালাবাদ ইউএসএ ইনক এর নামে কেনা না হয়, তা’হলে মইনুল কিভাবে জালালাবাদ ভবন নাম দিলেন। এটাতো ব্যক্তির খেয়াল খুশি মতো হতে পারে না। নিজ নামে এই বাড়ি কিনতে তিনি সংগঠনের ৩ লাখ ডলার তুলে ফেলেছেন। মইনুল বলছেন, আমি যা করেছি গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ অনুযায়ীই করেছি। তাদের সাথে আমার ডিড রয়েছে, এটি হবে জালালাবাদ ভবন।
এ ভবন ক্রয়কে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিভিন্নজন বিবৃতি দিচ্ছেন। সাবেক সভাপতি মাহবুবুর রহমান ও এম এ কাইয়ুম জালালাবাদ ভবন কেনায় অভিনন্দন জানিয়েছেন। একই সাথে উভয় পক্ষকে একসাথে বসে বিরোধ নিষ্পত্তির আহবান জানিয়েছেন তারা। এদিকে ২০২০ সালের ডিসেম্বরে মইনুল ইসলাম যখন কোষাধ্যক্ষ ছিলেন তখন তিনি কার্যকরি কমিটির সিদ্ধান্ত ছাড়াই জালালাবাদ এসোসিয়েশনের একাউন্ট থেকে আড়াই লাখ ডলার উত্তোলন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সভাপতি বদরুল খানের সর্মথকরা।
‘জালালাবাদ ভবন’ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র বাড়ী না : অন্যতম আঞ্চলিক সংগঠন নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিশন অব ইউএস’র বিগত কমিটির অনুমোদন ছাড়াই সংগঠনের সাবেক সভাপতিসহ তিন ব্যক্তির যোগসাজসে ব্যাংক থেকে ৩ লাখ ৩২ হাজার ৮ শত ৬ ডলার উত্তোলন করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। গত ২৮ জানুয়ারি শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁরায় সংগঠনের কার্যকরি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতি বদরুল হোসেন খান বলেন, নিউইয়র্কের তথাকথিত ‘জালালাবাদ ভবন’ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র ভবন বা বাড়ী না। উক্ত বাড়িটি কারণ দর্শাও নোটিশপ্রাপ্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলামের কেনা। জালালাবাদ ইউএসএ ইনক নামের একটি করপোরেশন গঠন করে নিজে এ বাড়িটি তিনি কিনেছেন। এ বাড়ি ক্রয়কালে মইনুল সংগঠনের একাউন্ট থেকে ৩ লাখ ৩২ হাজার ৮ শত ৬ ডলার সরিয়ে নিয়েছেন। সংগঠনের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার করে অসাংবিধানিক ও অগঠনতান্ত্রিক কাজ তিনি করেছেন।
লিখিত বক্তব্যে সভাপতি আরো বলেন, ২০২০ সালে মইনুল সংগঠনের তহবিল থেকে আড়াই লাখ ডলার বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম এ আজিজের ‘কোর কনস্ট্রাকশন গ্রুপের’ একাউন্টে ট্রান্সফার করেছিলেন। অথচ সংগঠনের সংবিধানে রয়েছে ৫ হাজার ডলারের বেশি তহবিল থেকে তুলতে হলে কার্যকরি কমিটিসহ ট্রাস্টি বোর্ডের অনুমতি লাগে। মইনুলের এইসব অসাংগঠনিক কাজের অংশীদার সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সম্পাদক মিজানুর রহমান শেফাজ। সংগঠনের অর্থ ব্যক্তিগত ভাবে ব্যবহার করে তারা সংগঠনের গঠনতন্ত্রকে অমান্য করেছেন বলে এক প্রশ্নের জবাবে বদরুল খান বলেন।
তিনি বলেন,তাদেরকেও আগামী ৬ ফ্রেব্রুয়ারির সাধারণ সভায় সকল অনিয়ম ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে। সাধারণ সদস্যরাই তাদের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি সাধারণ সম্পাদকে করা কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন কিনা জানতে চাইলে বদরুল খান বলেন, আমরা সেই কারণ দর্শাও নোটিশের জবাব এখনও পাইনি।
সংবাদ সম্মেলনে কার্যকরী কমিটির ১৬ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।
কমিটির ১৬ জন সদস্যের মধ্যে যে ১০ জন উপস্থিত ছিলেন তার হলেন,সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, শফিউদ্দিন তালুকদার, সহকারি সাধারণ সম্পাদক রুকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, পাবলিসিটি সেক্রেটারি ফয়সল আলম, আইন বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, ক্রিড়া সম্পাদক মান্না মুনতাসির, সমাজ কল্যান সম্পাদক জাহিদ আহমেদ খান ও কার্যকরি কমিটির সদস্য শামীম আহমেদ। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক রুকন হাকিম।
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
