গবেষণা ও উন্নয়নে বিনিয়োগে চতুর্থ স্যামসাং
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
বৈশ্বিক এক হাজার প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে গত এক বছরে বিনিয়োগের ক্ষেত্রে চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং। বৈশ্বিক অ্যাকাউন্টিং এবং পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ফিন্যান্সিয়াল টাইমস।
গবেষণা ও উন্নয়ন খাতে স্যামসাংয়ের বিনিয়োগ এক বছর আগের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। চলতি বছর মোট বিক্রির ৬ দশমিক ৮ শতাংশই বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।
২০১৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠান ১ হাজার ৫৩০ কোটি ডলার গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করেছে, যা প্রতিষ্ঠানটিকে গত দুই বছরের মতোই চতুর্থ অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।
পিডব্লিউসির প্রতিবেদন অনুযায়ী, গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগে শীর্ষে রয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে পরবর্তী এক বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে ২ হাজার ২৬০ কোটি ডলার। গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্রযুক্তি জায়ান্ট গুগল এবং জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন। গত এক বছরে দুই প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগ করেছে যথাক্রমে ১ হাজার ৬২০ কোটি এবং ১ হাজার ৫৮০ কোটি ডলার।
গত বছর দ্বিতীয়ার্ধ থেকে পরবর্তী এক বছরে গবেষণা ও উন্নয়ন খাতে ইন্টেলের বিনিয়োগ ২ দশমিক ৬ শতাংশ বাড়লেও পিডব্লিউসির তালিকায় পঞ্চম অবস্থানে জায়গা পেয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের অন্যতম এ প্রতিষ্ঠানের বিনিয়োগ ১ হাজার ৩১০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।
পিডব্লিউসির তালিকায় ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে মাইক্রোসফট ও অ্যাপল। গবেষণা ও উন্নয়ন খাতে এ দুই প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে যথাক্রমে ১ হাজার ২৩০ কোটি ডলার এবং ১ হাজার ১৬০ কোটি ডলার।
গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে চতুর্থ অবস্থানে থাকলেও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে ষষ্ঠ অবস্থানে জায়গা পেয়েছে স্যামসাং। এ তালিকায় শীর্ষ তিন অবস্থানে রয়েছে যথাক্রমে অ্যাপল, অ্যামাজন ও অ্যালফাবেট ইনকরপোরেশন।
পিডব্লিউসির প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে বৈশ্বিক এক হাজার প্রতিষ্ঠানের গবেষণা এবং উন্নয়ন খাতে বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে পরবর্তী এক বছরে এসব প্রতিষ্ঠান গবেষণা ও উন্নয়নে মোট ৭৮ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
বিশ্লেষকদের মতে, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা ও উন্নয়ন খাতের জন্য বড় অংকের বিনিয়োগ প্রয়োজন। ব্যবসায় লক্ষ্য বাস্তবায়নে মেধাবী এবং পরিশ্রমী গবেষক নিয়োগ বাড়াতে হবে, যারা মানুষের প্রত্যহিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এজ-টু-এজ প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে। যে কারণে গবেষণা ও উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে এসব প্রতিষ্ঠান।
উল্লেখ্য, পিডব্লিউসি বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৬৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
