গতি বৃদ্ধির সঙ্গে যুক্তরাষ্ট্রে বদলালো ব্রডব্যান্ডের সংজ্ঞাও
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের গতি বাড়ানোর সঙ্গে ‘ব্রডব্যান্ড’-এর আনুষ্ঠানিক সংজ্ঞাও পরিবর্তন করেছেন মার্কিন নিয়ন্ত্রকরা। নতুন সংজ্ঞানুসারে, ফোন বা কল করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্রডব্যান্ডে’র ন্যূনতম গতি ২৫ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) থেকে বাড়িয়ে ১০০ এমবিপিএস করতে হবে আইএসপিগুলোকে।
সিদ্ধান্তটি এসেছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)’র এক ভোটাভুটির অংশ হিসেবে, যেখানে তিন বনাম দুই ভোটের ব্যবধানে পরিবর্তিত হয়েছে ব্রডব্যান্ডের আনুষ্ঠানিক সংজ্ঞা।
এখন থেকে হাইস্পিড বা উচ্চগতির ব্রডব্যান্ডের আওতায় ডাউনলোডের গতি হতে হবে ১০০ এমবিপিএস। আর আপলোডের বেলায় ২০ এমবিপিএস, যা এর আগে ছিল ৩ এমবিপিএস।
প্রত্যেককে উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে, ব্রডব্যান্ডের সংজ্ঞায় এ পরিবর্তন আনার কথা বলেছে এফসিসি। যা আরও বেশি মানুষের উচ্চগতির ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করবে, বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এফসিসি বলেছে, এ পরিবর্তনের লক্ষ্য হল, তারা আরও বেশি লোকজনকে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি নিশ্চিত করা।
সংস্থাটি আরও যোগ করে, এখনও যুক্তরাষ্ট্রের গ্রামীণ এলাকাগুলোয় বসবাস করা ২৮ শতাংশ আমেরিকান নাগরিক দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত।
ঘোষণায় এফসিসি প্রধান জেসিকা রোজেনওয়ারসেল বলেছেন, “এ সংশোধন অনিবার্য ছিল”। আর এ পরিবর্তনের সহায়তায় নিয়ন্ত্রকরা জানতে পারবেন যে, ‘আশপাশের বিভিন্ন নিম্ন আয়ের এলাকা ও গ্রামীণ কমিউনিটি কী পরিসরে এ সুবিধা থেকে বঞ্চিত’।
এ ছাড়া, ইন্টারনেটের সর্বোচ্চ গতিসীমা ১ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ও সর্বনিম্ন গতিসীমা ৫০০ এমবিপিএস-এর মধ্যে রাখার একটি ‘দীর্ঘমেয়াদী লক্ষ্যের’ কথাও বলেছেন রোজেনওয়ারসেল।
এর আগে ২০১৫ সালে ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ৪ এমবিপিএস থেকে বাড়িয়ে ২৫ এমবিপিএস করেছিল এফসিসি। আর এর পর থেকেই, মার্কিন রাজনীতিবিদ ও কর্মকর্তারা এর গতি বাড়ানোর আহ্বান জানাচ্ছেন, যেখানে উদ্দীপক হিসেবে কাজ করেছে, মানুষ কতটা ভালভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন ও তাদের অর্থ কোথায় ব্যয় করা উচিৎ, সেগুলো বোঝার বিষয়টি।
রোজেনওয়ারসেল বলেন, এর মধ্যে কয়েকটি পরিবর্তন এসেছে করোনা মহামারীর কারণে, যার মাধ্যমে মার্কিন ইন্টারনেট ব্যবহারকারীরা ‘ডিজিটাল জগতে কতোটা বিভাজিত ছিলেন’ তার মাত্রা দেখা গিয়েছিল সে সময়।
“এজন্য আমরা এখন ওই বিভাজন ঠিক করার উদ্দেশ্যে সাহসী পদক্ষেপ নিয়েছি,” বলেন তিনি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
