গণভোটে আপত্তি কেন? প্রশ্ন তুলে তোপের মুখে কমল হাসান
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
প্রশ্নোত্তর চলছিল পুলওয়ামার জইশের হামলা নিয়ে। সেখানে কাশ্মীরের রাজনৈতিক সমস্যা টেনে আনলেন অভিনেতা কমল হাসান। গণভোটে সরকারি আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার জেরে এবার নেটিজেনদের তোপের মুখে পড়লেন কমল হাসান।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গতবছর রাজনীতিতে পা রেখেছেন দক্ষিণি ছবির এই অভিনেতা। মক্কল নিধি মাইয়ম (এমএনএম) নামে নিজের দল গঠন করেছেন।
নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে দলের নেতার হয়ে সাফাই দিতে এগিয়ে এসেছে দলের অন্যান্য নেতারা। কমল হাসান নিজেও সাফাই দিয়েছেন। তার মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন। তাতেও বন্ধ হয়নি সমালোচনা। বরং তার মতো মানুষের অবিলম্বে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত বলে দাবি তুলেছেন নেটিজেনরা।
বিতর্কের সূত্রপাত রোববার। চেন্নাইয়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কমল হাসান। সেখানে পুলওয়ামায় জইশের হামলা নিয়ে মতামত চাওয়া হলে ‘মইয়ম’ নামের একটি পত্রিকায় লেখালেখির অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
কমল হাসান বলেন, ‘ওই পত্রিকায় কাজ করার সময় কাশ্মীর নিয়ে বিস্তর লেখালেখি করেছিলাম। এরকম পরিস্থিতি দেখা দিতে পারে বলে তখনই আগাম জানিয়েছিলাম। আজ পর্যন্ত কাশ্মীরে গণভোট করা যায়নি কেন, প্রশ্ন তুলেছিলাম। জানতে চেয়েছিলাম, মানুষের মতামতে সরকারের এত ভয় কেন? কিন্তু লাভ হয়নি। এখন তো আর কিছু করার নেই। দেশভাগ হয়েই গিয়েছে। তা সত্ত্বেও গণভোট নিয়ে প্রশ্ন করে দেখতে পারেন। কেউ সায় দেবে না।’
-2.jpg?1550565202820)
এমএনএম-এর বিবৃতি।
তবে শুধু কাশ্মীর নয়, দেশটির নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের পরিস্থিতিও যে হুবহু এক তাও তুলে ধরেন বর্ষীয়ান এই অভিনেতা।
পাক কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজাদ কাশ্মীরে ট্রেনে জিহাদির ছবি আটকে তাদের হিরো হিসাবে তুলে ধরা হচ্ছে। আমাদের সে রাস্তায় না যাওয়াই ভাল।’
দুই দেশের রাজনীতিকরা ঠিক থাকলে নিয়ন্ত্রণরেখায় ‘উত্পাত’ এড়ানো যাবে বলেও দাবি করেন তিনি।
তার যুক্তি, ‘কেন মারা যান সৈনিকরা? দেশরক্ষার ভার যাদের হাতে, এভাবে কেন প্রাণ হারাতে হবে তাদের? দুই দেশের নেতারা ঠিক থাকলেই, কাউকে মরতে হয় না। নিয়ন্ত্রণ রেখাতেও উত্পাত রোখা যাবে।’
তার মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধতে সময় লাগেনি। ‘নিজের বাড়িতে গণভোট করে দেখুন না, আপনাকেই বার করে দেবে’, এমন মন্তব্যও উড়ে আসে নেটিজেনদের কাছ থেকে। এমনকি ‘কমল হাসান দ্বিতীয় রাহুল গান্ধী। এই মুহূর্তে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত’ বলেও দাবি ওঠে। আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৪০টি আসনে প্রার্থী দাঁড় করাতে চলেছে কমল হাসানের দল মক্কল নিধি মাইয়ম। তার আগে দলনেতার মন্তব্যে পরিস্থিতি তেতে উঠতে দেখে তড়িঘড়ি সাফাই দিতে এগিয়ে আসে তারা।
বলা হয়, এক দশক আগে মইয়ম পত্রিকায় লেখালেখি করতেন। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। নতুন করে উপত্যকায় গণভোটের দাবি তোলেননি তিনি।
একটি বিবৃতি প্রকাশ করে দলের তরফে বলা হয়, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রাণের ঝুঁকি নিয়ে যারা দেশ রক্ষা করছেন, সেই সেনা, আধাসামরিক এবং কেন্দ্রীয় বাহিনীর পাশে আছি আমরা।’
তার মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেন কমল হাসান নিজেও।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
