খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দাসনাইপাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে মাত্র ১ জন শিক্ষার্থী চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। ১২ জন শিক্ষক মিলে ঐ শিক্ষার্থীকে পড়ানোর পরও সে অকৃতকার্য হয়েছে। খুলনার আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১০ জন। অথচ এসএসসি পরীক্ষার্থী ছিল মাত্র দুজন। দুই পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। পঞ্চগড়ের বোদা উপজেলায় চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এ বছর মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। আর বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া তিন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। জামালপুরের ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক মাত্র তিন জন পরীক্ষার্থীকে পাঠদান করিয়ে এক জনকেও পাশ করাতে পারেননি। নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া ফজলুল হক খান দাখিল মাদ্রাসায় ১৮ জন শিক্ষক থাকলেও এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল মাত্র ৫ জন। বিদ্যালয়ে শিক্ষক ৮ জন। তবুও পাশ করেনি এক জনও।
অনুসন্ধানে জানা গেছে, শুধু এই সাতটি নয়, সারা দেশে এমন ‘নামসর্বস্ব’ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তিন শতাধিক, যেগুলোতে পড়ালেখা হয় না বললেই চলে। শিক্ষার্থীর সংখ্যাও কম। শিক্ষকসংকট এবং নিয়মিত ক্লাস না হওয়ার ঘটনাও ভয়াবহ। শিক্ষকরা বিদ্যালয়ে এসে ঘুরেফিরে চলে যান। শিক্ষার্থীর উপস্থিতিও কম। অথচ তাদের বেশির ভাগই এমপিওভুক্ত প্রতিষ্ঠান। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এসব প্রতিষ্ঠানের বেহাল চিত্র সামনে চলে এসেছে। এবার দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করেনি। শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের থেকে এবার ১৭৮টি বেড়েছে। গত বছর শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। অবশ্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যাও ছিল কম। বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র ৫ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। বিশ্লেষণে উঠে এসেছে, বিভাগীয় বা জেলা শহরের তুলনায় দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা, গ্রাম, উত্তরাঞ্চল, চর ও দুর্গম এলাকায় এসএসসিতে শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠান বেশি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে থাকা এ তালিকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেরই অবস্থান দেশের উত্তরাঞ্চল, হাওর-চরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায়। শূন্য পাশের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠান ২২৬টি। এর বাইরে সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি আর কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। অর্থাত্ মোট শূন্য পাশ প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশ মাদ্রাসা। শূন্য পাশের তালিকা দীর্ঘ হওয়ায় শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, তা খোঁজার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে দাখিল পরীক্ষায় যে ২২৬টি মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি সেসব মাদ্রাসার প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এছাড়া সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোও তাদের ডেকে কারণ জানার চেষ্টা করবে। যদি কোনো প্রতিষ্ঠান সদুত্তর দিতে না পারে, তাহলে প্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিল হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বলেন, যেসব প্রতিষ্ঠানে একাধিক বার শূন্য পাশ আছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, শূন্য পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমপিওর সব সুবিধা নেবে অথচ এক জন শিক্ষার্থীও পাশ করবে না, তা হতে দেওয়া যায় না।
তথ্যভিত্তিক ও বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করা প্রয়োজন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক বলেন, শতভাগ ফেল অব্যবস্থাপনার ফল, এখনই পদক্ষেপ না নিলে শিক্ষায় বৈষম্য বাড়বে। তিনি বলেন, ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে কেন একজনও পাশ করল না কেন, তার তথ্যভিত্তিক ও বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করা প্রয়োজন। তবে এটিও ঠিক যে, আমাদের শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের মধ্যে এক ধরনের বৈষম্য রয়েছে। এটি দূর করার জন্য যথাযথ বিনিয়োগ ও পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে বিনিয়োগের যথাযথ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।’
২২৬ মাদ্রাসা প্রধানকে শোকজ:দুর্বল প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বললেও বাস্তবে এসব উদ্যোগের প্রভাব এখনো সীমিত। ফলে একটি প্রতিষ্ঠান বছরের পর বছর দুর্বল ফল করলেও তার একাডেমিক মানোন্নয়নে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ দৃশ্যমান নয়। তবে এবার শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বোর্ড পর্যায় থেকে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। দাখিল পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাশ না করায় ২২৬টি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর বা শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠানের প্রধানদের লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য অঞ্চলভেদে মাদ্রাসা প্রধানদের উপস্থিতির সময়সূচিও নির্ধারণ করে দিয়েছে বোর্ড। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা প্রধানদের আগামী ১৬ আগস্ট, রাজশাহী অঞ্চলের ১৭ আগস্ট এবং রংপুর অঞ্চলের প্রধানদের ১৮ আগস্ট উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের প্রধানদের ১৯ আগস্ট, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ২০ আগস্ট এবং বরিশাল অঞ্চলের প্রধানদের ২৩ আগস্ট লিখিত বক্তব্যসহ উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাবিদরা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোতে ক্ষেত্রে কেবল শোকজ যথেষ্ট নয়। প্রয়োজন নিয়মিত একাডেমিক অডিট, শিক্ষক উপস্থিতি ও পাঠদানের মান যাচাই, ঝরেপড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কর্মসূচি নিতে হবে।
ঢাকা বোর্ডের যে ছয় প্রতিষ্ঠানে শতভাগ ফেল: ঢাকা শিক্ষা বোর্ডের যে ছয় প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, সেগুলো হলো টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রাম আতারুননেসা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জঙ্গলিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিদেশ কেন্দ্রের বাংলাদেশের দোয়েল একাডেমি।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
