খেলতে গিয়ে ১০ বছরের বালক খুঁজে পেল ডাইনোসরের ডিম!
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯
বিশ্বের বিজ্ঞানীরা হন্যে হয়ে যা খোঁজ করছেন, খেলতে গিয়ে তা খুঁজে পেল চীনের ১০ বছরের এক বালক। চীনের গুয়াংডং প্রদেশের হেয়ুয়ান শহরে একটি নদীর বাঁধের ধারে খেলতে গিয়েছিল ১০ বছর বয়সী ঝ্যাঙ ইয়াংঝে। সেখানেই ঝ্যাঙ খুঁজে পায় ১১টি ডাইনোসরের ডিম। পরে জানা যায়, ডিমগুলোর বয়স কম করে হলেও সাড়ে ছয় কোটি বছর! স্কুলপড়ুয়া শিশুর এমন কীর্তিতে চক্ষু চড়কগাছ বিশ্বের বিজ্ঞানীদের।
কীভাবে ডিমগুলো খুঁজে পেল ঝ্যাঙ? ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের মতোই স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল ঝ্যাঙ। বাড়ির কাছে ড্যাং নদীর বাঁধের ধারে খেলছিল সে। খেলতে খেলতে তার মনে পড়ে পকেটে রাখা আখরোটের কথা। আখরোটের খোল ভাঙার জন্য বাঁধের ধারে পাথর খুঁজতে শুরু করে ঝ্যাঙ। পাথর পেতে মাটি খুঁড়তে শুরু করে সে। হঠাৎ দেখে লাল রঙের মাটির ভেতর এক ‘অদ্ভুত পাথর’। সাবধানে পাথরটি মাটির ভেতর থেকে তুলে নেয়। তারপর ঝ্যাঙ খেয়াল করল, পাথরের গায়ে গোল গোল সাদা রঙের ছাপ। প্রথমে ঝ্যাঙ ভাবল, এটা বোধ হয় সিমেন্টের টুকরো। কিন্তু আরো ভালোভাবে দেখতে গিয়ে ছাপটা চেনা চেনা লাগল ঝ্যাঙয়ের। বিজ্ঞান নিয়ে বরাবরই ঝ্যাঙয়ের ব্যাপক আগ্রহ। সঙ্গে সঙ্গে তার মনে হলো, এমন পাথরের ছবি সে দেখেছে বিজ্ঞানের বইয়ে, আর স্কুলের সাংস্কৃতিক বিভাগের করিডোরে। মনে মনে ভাবল ঝ্যাঙ, এটা তাহলে ডাইনোসরের ডিম নয়তো!
আর সময় নষ্ট করল না ঝ্যাঙ। পাথর হাতে সোজা বাড়ির দিকে ছুটল সে। মাকে দেখাল পাথরটি। ঝ্যাঙয়ের মাও ছেলের সঙ্গে একমত, এটা ডাইনোসরেরই ডিম। দেরি না করে হেয়ুয়ান জাদুঘরে যোগাযোগ করেন ঝ্যাঙয়ের মা। জাদুঘর থেকে বিশেষজ্ঞরা না আসা পর্যন্ত ডাইনোসরের ডিমটি যেখানে পাওয়া গেছে, সেখানে অপেক্ষা করেন মা ও ছেলে। পরে বিশেষজ্ঞদল পাথরটি যাচাই করেই নিশ্চিত হয়, ডাইনোসরের ডিমের ফসিল (জীবাশ্ম) ওই পাথর। এরপর যেখানে পাথরটি পাওয়া গেছে, সেখানকার মাটি খুঁড়ে আরো ১০টি ডাইনোসরের ডিমের ফসিল উদ্ধার করেন বিশেষজ্ঞরা।
ঝ্যাঙয়ের মা জানান, ছোটবেলা থেকেই বিজ্ঞানে ঝ্যাঙয়ের দারুণ আগ্রহ। ডাইনোসরের বিষয়ে অনেক বই পড়ে ঝ্যাঙ। হেয়ুয়ান জাদুঘরে ডাইনোসরের ফসিল দেখতেও গিয়েছিল সে। তাই ডাইনোসরের ডিম চিনতে তার অসুবিধা হয়নি।
চীনের এই শহরে ডাইনোসরের ডিম পাওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও ৩০ লাখ অধিবাসীর হেয়ুয়ান শহরে একাধিকবার ডাইনোসর ও ডাইনোসরের ডিমের ফসিল পাওয়া গেছে। ঝ্যাঙের মতোই ড্যাং নদীর তীরবর্তী এলাকায় ১৯৯৬ সালে একইভাবে ডাইনোসরের ডিমের ফসিল খুঁজে পেয়েছিল এক স্কুল শিক্ষার্থী। আর ২০১৫ সালে পয়োনিষ্কাশন কাজের সময় মাটির নিচে ৪৩টি ডাইনোসরের ডিমের ফসিল খুঁজে পান শ্রমিকরা।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এ শহরের বিভিন্ন এলাকা খুঁড়ে ১৭ হাজারের বেশি ডাইনোসরের ডিমের ফসিল পাওয়া গেছে, যার বেশিরভাগ শহরের জাদুঘরে রাখা আছে।
এদিকে, ঝ্যাঙয়ের ডাইনোসরের ডিম খুঁজে পাওয়ার পর হেয়ুয়ান শহরকে এখন ‘ডাইনোসরের বাড়ি’ নামেই ডাকছেন সবাই।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
